Profile Photo

Ishrat JahanOffline

  • ishratjahan
  • Profile picture of Ishrat Jahan

    Ishrat Jahan

    3 years, 9 months ago

    অতঃপর
    —————————–

    যতটা দূরে গেলে আর দূরত্ব বাড়েনা
    ঠিক ততটাই দূরে চলে যাব।

    যতটা দূরে গেলে আর অতীত বলে কোন শব্দ থাকেনা
    সেই সীমান্ত আমি পেরিয়ে যাব।

    যতটা দূরে গেলে আর কাছে আসার পথ টা জানা থাকেনা
    ততটাই পথ পেরিয়ে যাব।

    যতটা দূরে গেলে স্মৃতিরা আর খুজে পাবেনা
    ঠিক ততটাই দূরে পালাবো

    কখনো যদি কারো বেচে থাকার একমাত্র কারণটা আমি হতাম!!
    কখনো যদি কারো ভালো থাকার একমাত্র কারণটাও আমিই হতাম!!
    কখনো যদি কারো শেষ ভালোবাসাটাও শুধু আমি হতাম!!!

    কিন্তু সত্যি তো এটাই,
    কারোর বেচে থাকার কারণ হতে যোগ্যতার প্রয়োজন হয়
    অত:পর কেউ কারো জন্য বাচে না……
    তবুও মানুষ কেন যেন বেচে থাকে……।

    কারো ভালো থাকার কারণ হতে বড্ড বেশী সহ্যক্ষমতা থাকতে হয়
    অত:পর মনটা যে বড় অভিমানি……
    পান থেকে চুন খসলেই কোন বারণ মানে না…..

    কারো শেষ ভালোবাসা হতে খুব ভালো বোকা হতে হয়
    অত:পর একতরফা যে বেশী সময় বোকা সেজে থাকা যায় না…..
    আর না আশ্বাস ছাড়া শান্ত নিঃশ্বাসে বাঁচা যায়…..

    16
    11 Comments
Skip to toolbar