-
বাতাসের গল্প – ০৫
আমাদের সকল স্বপ্ন মৃতপ্রায় মূমুর্ষ হয়েও – আবারো জন্মে
নতমুখো দীর্ঘ ঘাসের মতো
জন্মানো – শুকনো খড়ের নীচে যার শৈশব কাটে
কেউ দেখে না ; কেউ চেনে না
নিজের স্বপ্নের মতো আমি ছাড়া আর কেউ জানে না।কোনো এক বৃষ্টি ভেজা রাতে অংকুরিত হয়
ঘাস এবং স্বপ্ন
জলের প্রাচুর্যে বাড়ে অবয়ব; বুকে জমে উত্তাপ
মানুষের মতো স্বপ্নেরাও নিতে জানে নিঃশ্বাস।
আমি মানুষ নই!
তৃণ লতার মতো দুলছি বাতাসে – স্বপ্ন দেখার লোভে
জীবন ছুটে চলে গেছে আমাকে ফেলে
ঘাসের মতোই স্থবির হয়ে আছি
দুলে চলেছি কোথাও যাবো বলে।একদিন সব কিছু পেছনে ফেলে – অংকুর ভেঙে
চারদিকে রক্তের ছাপ ছিটিয়ে
আমিও ভেসে চলবো চির-মুক্তির পথে ঠিক যেনো শুকনো ঘাস
উড়ে উড়ে চলে যায় বাতাসের গল্প শুনে।7 Comments-
“আমি মানুষ নই!
তৃণ লতার মতো দুলছি বাতাসে – স্বপ্ন দেখার লোভে
জীবন ছুটে চলে গেছে আমাকে ফেলে
ঘাসের মতোই স্থবির হয়ে আছি
দুলে চলেছি কোথাও যাবো বলে।” অনবদ্য… প্রীতি ও শুভেচ্ছা কবি ও কবিতার তরে!
Friends
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Drako Shajib
@drako
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
আহমেদ আরভিন
@sweetsohely
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen



আমি হয়তো কবি নই, কবিতার একজন পাঠক হিসেবে আমার মন্তব্য…
অ-কবিতা নয়, এটাই কবিতা। মনে লেগেছে, ধরেছে-ও বটে।