-
তুমি ছাড়া কিছুই না।
খাতা খুলে বসে আছি
কবিতা আর আসছে না
মাথা জুড়ে হরেক চিন্তা
তুমি ছাড়া কিচ্ছু না।খাতা খুলে বসে আছি
কবিতারা আজ আসবে না
কী যেনো বলছিলে সেদিন!
সে ভাবনা-ই তো ফুরোচ্ছে না।খাতা খুলে বসে আছি
কবিতা বো’ধয় বুঝি না
তোমার লেখা ছোট-গল্পেরা
দিচ্ছে ভীষণ যন্ত্রণা।খাতা খুলে বসে আছি
কবিতা আর লিখবো না
কিভাবে জানাবো ভালোবাসি
তার সুরাহা-ই তো হলো না!10 Comments
Friends
আহমেদ আরভিন
@sweetsohely
Masfi K
@masfi-mohammad
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Jannatun Nur
@jannatun-nur
রানা আহম্মেদ নীল
@ranaahmednill
Anik Biswas
@anikbiswas
Abul Hasan Tuhen
@abulhasantuhen
AdabenTatali
@adabentatali





So so so nice with easy words♥️♥️♥️♥️