Profile Photo

Kazi AdamOffline

  • kaziadam
  • Profile picture of Kazi Adam

    Kazi Adam

    • 2 months, 2 weeks ago

    অভিযোগ নম্বর ৪০৪
    কাজী অ্যাডাম

    গত পরশু তোমার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি—
    অভিযোগ: তুমি আমাকে ভালোবেসে
    হঠাৎ ভালোবাসা প্রত্যাহার করে নিয়েছো।

    তোমার ভালোবাসার ডাটা অন্য পুরুষের বুকে ট্রান্সফার করেছো।
    আমার রূহের ডাটাবেসে তোমাকে এরর দেখাচ্ছে।

    কাউন্টারের লোকটি জিজ্ঞেস করল,
    “ক্ষতির পরিমাণ কত?”
    আমি বললাম, “একজন মানুষ।”

    সে কিছুক্ষণ কিবোর্ড চেপে,
    এক্সেল শীটে হিসাব কষে বলল—
    “দুঃখিত, এই ধরনের ক্ষতির কোনো নির্ধারিত মূল্য নেই।”

    আমি জিজ্ঞেস করলাম,
    “তাহলে বিচার হবে কীভাবে?”
    সে একটি ফরম বাড়িয়ে দিয়ে বলল—
    “অভিযোগটি গ্রহণ করা হয়েছে।
    সমাধানের সম্ভাব্য সময়—আপনার বাকি জীবন।
    আর স্মৃতিগুলো ক্লাউডে রাখুন—
    মুছে ফেলার মতো জায়গা না থাকলে।”

    5
    14 Comments
    • বাহ! দারুন লিখেন আপনি।

      • প্রিয় কবি বন্ধু, আপনার এমন আন্তরিক প্রশংসায় সত্যিই আনন্দিত হলাম। আপনার ভালো লাগাটুকুই লেখার বড় প্রেরণা। অনেক প্রীতি ও কৃতজ্ঞতা রইল।

    • কবিতায় কষ্টের সাথে যেন আনন্দ ফ্রি! ভালো লাগলো খুব!

      • প্রিয় কবি বন্ধু, হাহা, কী দারুণ বলেছেন! মনে হয় কষ্টের সঙ্গে আনন্দটা সত্যিই ফ্রি অফার হিসেবেই আসে। আপনার এমন সুন্দর রসিকতাভরা অনুভব ভালো লাগল। অনেক প্রীতি রইল! 😊

    • সুন্দর লিখেছেন।

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাটুকুই আমার লেখার বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল।

    • চমৎকার কবি সাহেব!

      • প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। আপনার ভালো লাগাটুকুই আমার লেখার বড় প্রাপ্তি। অনেক প্রীতি রইল।

    • মানুষ হারানোর ক্ষতিপূরণের কোনো নির্ধারিত মূল্য হয় না শুধু বাকি জীবনটাই তার সমাধানের সময়…..🤍🖤

      • প্রিয় কবি বন্ধু, কী গভীর এক সত্যকে সুন্দর ভাষায় তুলে ধরেছেন! সত্যিই, মানুষ হারানোর কোনো ক্ষতিপূরণ নেই, বাকি জীবন শুধু সেই শূন্যতার সঙ্গে বোঝাপড়া করে যাওয়ার সময়। আপনার এই কাব্যিক অনুভবে মুগ্ধ হলাম। অনেক প্রীতি রইল। 🤍🖤

    • কবিতাটা পড়ে একদম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কী দারুণ একটা উপমা ব্যবহার করেছেন! ভালোবাসার এই হিসাব-নিকাশ আর অভিযোগের ধরণটা বড্ড বেশি আপন মনে হলো। এই যে বাকি জীবন ধরে সমাধানের অপেক্ষা করার কথা বললেন, এমন পরিস্থিতির মুখোমুখি হলে আপনি সত্যি নিজেকে কীভাবে সামলান?

      • প্রিয় কবি বন্ধু, এমন পরিস্থিতিতে হয়তো মানুষ পুরোপুরি সামলাতে পারে না, শুধু ধীরে ধীরে কষ্টের সঙ্গে বাঁচতে শিখে যায়। লেখালেখিই আমার কাছে সেই না-পারা অনুভূতিগুলোকে একটু সামলে নেওয়ার একটি পথ। আপনার এত গভীর অনুভবের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। অনেক প্রীতি রইল। 🤍

    • আপনার লেখাটির প্রতিটি ছত্রে প্রিয় মানুষকে হারানোর এক গভীর ও স্নিগ্ধ হাহাকার দারুণভাবে ফুটে উঠেছে। স্মৃতির ক্লাউডে জমানো অব্যক্ত বেদনার চিত্রটি সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সুন্দর অনুভূতি তৈরি করে। আপনি অসাধারণ লেখেন, তাই নিয়মিত এভাবে নিজের মনের কথাগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে থাকুন।

      • প্রিয় কবি বন্ধু, আপনার গভীর ও মনোযোগী পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। “বুকের ভেতর একটি পুরোনো ঋণ আজও প্রসেসিং” পঙক্তিটির বিষাদ আপনার হৃদয়ে পৌঁছেছে জেনে সত্যিই ভালো লাগল। আপনার মতো সহযাত্রী কবির এমন ভালোবাসা ও উৎসাহই নতুনভাবে লিখতে অনুপ্রেরণা দেয়। অনেক প্রীতি ও শ্রদ্ধা রইল। 🤍🖤

মানুষকে ভালোবেসে পেয়েছি আমি নাগরিক কুকুরের আত্মা,
আমার তো বুনো মোষ হবার কথা ছিল — যে জানে কোন ঘাসে বিষ আর কোন ফুলে স্বাধীনতা।

কাজী অ্যাডাম

কাজী অ্যাডাম

কবি ও ঔপন্যাসিক

কাজী অ্যাডাম—১৭ মার্চ এক মঙ্গলবারে জন্ম। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ জগতসার (গাছতলা) গ্রামে জন্মগ্রহণকারী একজন বাংলা কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।

উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অধ্যয়ন করেন এবং বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। নবম শ্রেণিতে অধ্যয়নকালে তাঁর কবিতা লেখার সূচনা হয়; ২০১৯ সাল থেকে তিনি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। সমকালীন বাংলা কবিতা, সমাজ, রাষ্ট্র, প্রযুক্তি, স্মৃতি ও মানবিক সম্পর্ক তাঁর লেখার প্রধান বিষয়। কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ ও অন্যান্য গদ্য রচনায় সক্রিয়।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ ‘পৃথিবীর স্তন বেয়ে দুঃখ ঝরে’ এবং ঐতিহাসিক থ্রিলার উপন্যাস ‘রক্তের রাণী: সিসজে ক্যাসলের অভিশাপ’। বিভিন্ন পত্রিকা, সাহিত্যপত্র, অনলাইন ম্যাগাজিন ও সাহিত্যভিত্তিক ওয়েবসাইটে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত লেখালেখি ও সাহিত্যসংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত আছেন।

Skip to toolbar