-
আমি পারবোনা’
_কিশোর কনকতুমি ভালো থেকো
আমি চললাম’
ফিরবোনা কোনদিন ঐ জীবনে
তোমার নাম ধরে ডাকবোনা কোনদিন।
যে তুমি আমার ছিলে সে তুমি আজ অন্যকারো
তবু এ জীবন জুড়ে তোমার প্রেমের ঋণ।হয়তো শোধ দিতে পারবোনা করুণার দান
বিচ্ছেদে বুকে জমবে অভিমান
আমি পারবোনা ধরতে তোমার হাত
তুমিও পারবেনা জোড়া দিতে ভাঙা মন।
তুমি আর কারো মনে আবাস্থল গড়েছো
তুমি আর কারো মনে করেছো পর্যটন’
তুমি আমায় ভালোই বাসোনি কোনদিন
যদি ভালোবাসতে,
তবে আমায় ছেড়ে আর কারো হতেনা।আজ তাঁরে ছেড়ে আমায় চেয়োনা তুমি
ছেড়ে দাও আমার হাত’
আমি চললাম
তুমি ভালো থেকো।
আমি আর তোমার হতে পারবোনা |আমি পারবোনা আর নতুন করে বাসতে তোমায় ভালো
পারবোনা আর সহজভাবে তোমায় মেনে নিতে।
আমার ভালোবাসার তুমি অমর্যাদা করেছো
সুযোগে অসৎ হয়েছো নিষিদ্ধ সুখ পেতে।
ভদ্রতার খাতিরে তোমায় কিছুই বলছিনা
শুধু তোমার হতে পারবোনা আর মানবজমিনে |অনেক দিনের অনেক রাতের স্মৃতির দোলাচলে
শূন্য ঘরে একটা জীবন কাটিয়ে দিতে পারবো।
তোমার কথা পড়লে মনে কাঁদবো নিশিরাতে
তোমায় ভালোবাসার দায়ে নিয়তির কাছে হারবো।
আমায় নিয়ে সেইতো তুমি পুতুলখেলা খেললে
ভালোবাসি তাই নিরবে বিদায় নিলাম
এছাড়া আজ আমার বিশেষ কিছুই করার নাই |তোমার সুখে আর সুখি হওয়া হবেনা
তুমিও পারবেনা আর,আমার সুখে সুখি হতে মাটির পৃথিবীতে।
ভাগ্যের কি নির্মম পরিহাস
বিভৎস্য ভাগ্য তুমি লিখলে নিজের হাতে।
ক্ষমা কোরো আমায়,
আমি অপারগ তোমারই অসততায় |বিঃদ্রঃ কবিতার গল্প সংগৃহীত’
05, April 2022
কবিতার গল্প ভুল করেও কেউ
কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



ধন্যবাদ!