Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    স্মৃতির আগুনে জ্বলছি’
    _কিশোর কনক

    আজ আমার মন ভালো নেই’
    আমি আজ স্মৃতির আগুনে জ্বলছি।
    আজ আমার মন ভালো নেই’
    আমি আজ নিজের সাথেই কথা বলছি।
    আজ সারাদিন ধরে মনে পড়ছে
    প্রিয় প্রাক্তন প্রেমিকার স্মৃতি…………………………….
    ব্যস্ত ঢাকায় একা রাজপথে হাঁটছি
    মাথার ভিতরে বাঁজছে আব্দুল আলীমের পল্লীগীতি।
    উন্নয়নের ধুলা মেখে ভিক্ষা করছে পঙ্গু ভিক্ষুক
    আমি মাথার ভিতর লিখছি জীবনের গল্প।
    যেতে যেতে ভাবছি পঙ্গু ভিক্ষুকের জীবনেও এসেছিলো নাকি একই প্রেম
    যদি তা না হয় তবে,তাঁর চেয়ে আমার দুঃখ খুবই অল্প |

    জানি প্রেম সেতো চিরকালই বেসরকারী চাকরীর মতো
    যতোদিন থাকে যোগ্যতার প্রমান দিয়ে যেতে হয়।
    “প্রেমে বিচ্ছেদ কাংখিত”
    অযোগ্যতায় ভাঙে প্রেম’
    চলে যায় বেসরকারী চাকরী।

    বিয়ে চিরকালই সরকারী চাকরীর মতো
    আজীবন হারাম রোজগারের সুবর্ণ সুযোগ থাকে।
    অযোগ্যতায় সরকারী চাকরী চলে যায়না
    বিবাহে বিচ্ছেদ অনাকাংখিত’
    অক্ষমতায় ভাঙে বিবাহ,ভেঙে যায় সাজানো সংসার।

    আজ আমার মন ভালো নেই’
    আমি আজ মধ্যরাতে ফিরবো ঘরে |

    ডানহাতের শূন্য আজ বাম হাতে গুনি
    ভোররাতের দুঃস্বপ্নে আজ পতনের শব্দ শুনি অন্তঃপুরে।
    “প্রিয় ইচ্ছের মৃত্যু ঠেকানো যায়নি”
    স্বৈরাচারী রাজার মতন,
    প্রিয় ইচ্ছেকে দমন করেছি।

    জীবন থেকে যা ই হারায় সবকিছুই দামী’
    থাকতে কাছে কেউ বোঝেনা আমিও বুঝিনি।
    অর্থের বিনিময়ে হাত বদল হয় সম্পত্তি
    অর্থের অভাবে প্রিয়জন পর করে অবেলায়
    দুর্দিন চিরদিন থাকেনা,সুদিনেও হয়না আপন পর হওয়া প্রিয়জন।

    আজ আমার মন ভালো নেই’
    আজ আমার “দুঃখ ভোলার দুঃখ” ও কেউ নেই |

    07, April 2022 – Mohammadpur,Dhaka
    ©Kishor Kanok
    কবিতার গল্প ভুল করেও কেউ
    কেউ নিজের জীবনের সাথে মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে,
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,কবি কিংবা কবিতার নয়।
    Record Label : Labonnow Entertainment

    8
    5 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar