Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    লাবণ্য’
    _কিশোর কনক

    আমি ভীষণ রকম বন্য…………………
    আমি বন্য তোমার জন্য।
    আমি আহত প্রেমিক সৈন্য
    আজো জীবন জুড়ে দৈন্য।
    আমি হইনি আজো পণ্য
    আজো তোমার প্রেমে ধন্য।
    আমি উশংখল উচ্ছন্ন
    আর স্মৃতির লোকারণ্য।
    তুমি আমার হলে ভুলে————
    আর ভুলেই গেলে চলে
    আমি পূর্ণ থেকে শূন্য।
    লাবণ্য,
    তোমার বিচ্ছেদে এই জীবন অরণ্য |

    তোমার পাহাড় সম দুঃখে
    আমি ঝর্ণা হয়ে ঝরবো
    তুমি আগুন আকাশ হলে
    আগুন পাখির মতো মরবো।
    আমার এইতো ছিলো পণ
    রাখবো তোমার মন
    তবু অসংখ্য দেহমনে
    করলে পর্যটন।
    আমার বাড়লো বুকের ক্ষত
    তুমি ঠকালে মনের মতো |

    আমি দাঁড়িয়ে অন্ধকারে
    আলোর মিছিল দেখি
    মৃত কঙ্কাল দিচ্ছে শ্লোগান
    রাত্রি এখনো বাকি।
    তুমি ঘুমাও নাকি সুখে
    নাকি দুঃখ ব্যাথা বুকে
    স্মৃতির রোমন্হনে বাঁচো
    স্বপ্ন ভাঙার শোকে।
    আমি রাত পাহারায় থাকি
    তবু তুমি দিয়ে গেলে ফাঁকি |

    আমি আলাদা মানুষ নই
    আমায় আলাদা করে দ্যাখোনি
    সবার মতোই ভেবেছো আমায়
    হৃদ মাঝারে রাখোনি।
    আমি আদিম সত্য জানি
    গ্রীক পুরাণ কাহিনী
    সবখানেই যৌনতা আর
    প্রতারণার জীবনী।
    কলিকালে সৎ হয়েছি বৃথা
    সাজিয়েছি প্রেমে অমোঘ চিতা |

    কেউ আমার মতোই আজ
    বিচ্ছেদ শোকে কাঁদে।
    তাঁর ভাবনায় অন্যমানুষ
    ভেঙে যাওয়া ঘর বাঁধে।
    তুমি ছেড়ে গিয়ে বেঁধে ঘর
    পেয়েছিলে সহচর
    সে ঘর আজ ভেঙে গেছে
    হয়েছে সে জন পর।
    আপন মানুষ অন্ধকারে আছে
    আপন মানুষ আলোর উপরে বাঁচে |

    Record Label : Labonnow Entertainment

    20 Sep,2020
    Khulna

    8
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar