Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 2 months ago

    নাগরিক বিপ্লব’
    _কিশোর কনক

    প্রতিবাদ প্রতিরোধে মরছে মানুষ,
    বিদ্রোহ বিক্ষোভে মিলছে লাশ।
    বুলেট বোমায় ঝরছে তাজা প্রাণ,
    যুদ্ধ মানে অলিখিত সর্বনাশ।
    শাসকের কথায় সত্য খুঁজিনা,
    শাসক সে চিরকালই নিষ্ঠুর নির্দয়………………….
    স্বাধীনতার চেতনায় মৃত্যু রাখা,
    ইলেকট্রনিক মিডিয়া টাকায় বিক্রি হয়।
    শাসকগোষ্ঠী সেতো ভোগবাদী ক্ষমতার পূজারী
    মানুষের কথা শুধু লোকদেখানো…………………..
    সব সেয়ানা শুধু ক্ষমতাই চায়,
    ধর্মকে পূজী করে লোক ঠকানো।

    তবু,চাই জনপদে জনপদে প্রশান্তি আসুক,
    থামুক অত্যাচারীর কারসাজি’
    বন্ধ হোক ধর্ম নিয়ে,
    হুজুর-সাধুর মসলাবাজী।
    রাজনীতি চিরকালই রাজাদের জন্য,
    মানুষের রক্ত ঘাম মেটায় রাজার ক্ষুধা।
    ঘাতকের খাদ্য সেও মানুষের ঘাম,
    আমলাদেরও বিলাসী জীবন দিচ্ছে ‘মানুষগাধা।

    আমাদের ট্যাক্সে বুলেট কিনে,
    ওরা আমাদেরই করছে খুন…………………………….
    তবু রাজপথে চলছে ‘নাগরিক বিপ্লব’
    বিপ্লবীর চোখে জ্বলছে আগুন |

    উন্নয়নের গল্পে এখন দ্রব্যমূল্য চরমে,
    আমাদের শ্রমের মূল্য কমদামেই বিক্রি হয়।
    চলছে তবু ভোটবিহীন ঠোঁটের গলাবাজী,
    মানুষের সাথে হায়েনার দল করছে অভিনয়।
    জনগনের বন্ধুর সামনে হচ্ছে মানুষ খুন
    ভরসার হাত মেলেনা’
    যেনো আদিম অরণ্য জনপদ |

    মানবতার পক্ষে যাঁরা লড়ছে,
    হারামীর বাচ্চারা করছে সেখানেও জাতের বিচার।
    মানবতার মুখোমুখি পৃথিবীর যেকোনো ধর্মই তুচ্ছ,
    স্যালুট তাদের যাঁরা মানুষের মুখে তুলে দিচ্ছে আহাড়।
    ধর্মের দূত দিয়ে করবোটা কী
    যাঁরা মানুষের কোনো প্রয়োজনে আসেনা’
    ধর্মের নামে শুধু বিভেদ তোলে |
    _____________
    মৌলিক অধিকার চেয়ে দিচ্ছে শ্লোগান
    ব্যানার হাতে মাত্র ছয়জন।
    বিশ কোটি বিকলাঙ্গর দেশে
    নাগরিক বিপ্লবী ওরা ছয়জন |

    ©Kishor Kanok
    RECORD LABEL : LABONNOW ENTERTAINMENT

    11
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar