-
সময় গেলে সাধন হবেনা’
_কিশোর কনকফকির লালন শুনে তুমি বলেছিলে
‘সময় গেলে সাধন হবেনা’
আমি অন্তরে ফকির লালনকেই ধারণ করেছিলাম
ভালোবেসে তবু একজীবনে তোমায় পেলামনা।
প্রেমিক হওয়া হয়নি আমার প্রেমিকার বিশ্বাসে
দমে দমে যাঁর নাম জঁপেছি প্রতিটি নিঃশ্বাসে
সেই তুমিই জীবন বদল করেছিলে গোপনে।আমি সেদিন থেকেই জীবন বিমুখ
ছেড়েছি মোহ কামনার সুখ
আবদ্ধ হলে যেদিন তুমি নতুন বন্ধনে।
অনাচারের দেশে যখন
গোলাম কবি-শিল্পীরা সব ঘাতকের পায়ে নত’
তখন আমি তোমার মতে
সময়ের কথা লিখেছি শুধু কবিতা আর গানে
লুকাইনি সময়ের ক্ষত ||যেদিন তুমি মন ভাঙিয়া ধর্ম ধর্ম ধর্মকথায়
খুঁজেছিলে মনে সান্ত্বনা।
আমি সেদিন থেকেই হুজুর-সাধুর
বিষমন্ত্র-বিভেদ বানী শুনিনা।
আমি ধর্ম ধর্ম ধর্ম নিয়ে কখনো তুলিনি বিভেদ
করিনি কখনো জাতের বিচার মাটির পৃথিবীতে।আমি ধর্ম বলতে মানুষ বুঝি
মানুষে ঈশ্বর-আল্লাহ্ খুঁজি,জীবন স্বরণীতে।
আমার অন্তরে ঘুমায় ফকির লালন
একই সাথে কবীর সুমন’
আমি প্রতিবাদী পুরো স্বত্বায় ||
_________________
তুমি বলেছিলে প্রেমে পড়লেই ঘাসপাতা খায় কবি
আমি গান কবিতায় সস্তা প্রেমের উপমা লিখিনি।
আমি তোমায় পেয়ে আর কখনো চাইনি কারো চোখে
তবু কোনো কারণেই তুমি বিবেকের নির্দেশ মানোনি।আমি প্রাণপণ ভালোবেসে তোমায় হারালাম
তুমি আমায় ছেড়ে জীবন বদল করলে হাসিমুখে।
তোমায় ভালোবাসার পাপে নরক যন্ত্রণা সয়ে বাঁচি
চাচ্ছি তবু একটা জীবন বাঁচো সর্গসুখে ||___________________
জানামতে কোনোভাবেই অসৎ হইনি প্রেমে
তবু তুমি দিনরাত্রি করতে সন্দেহ’
শিমুল তুলা’ র মতো কোমল নারী করলে প্রতারণা
তবু দেবীরুপী প্রেমিকাকে বেশ্যা বলবোনা’
এখনো এই স্বত্বাজুড়ে তুমিই প্রেমের দেবী।
তোমার ভালোবাসার কোনো ‘তুলনা’ হয়না
চিরকৃতজ্ঞ তোমার প্রতি’
তুমি এজীবনে না আসলে জানাই হতোনা
চেনাই হতোনা,ভালোবাসার ইতিকথা।তোমার মতো আর কেউ আসবেনা জানি
আর কেউ বাসবেনা ভালো তোমার মতো করে।
যেখানেই থাকো তুমি ভালোথেকো প্রিয় প্রাক্তন’
জাগতিক সংসারে ||তুমি ছেড়ে যাবার পরে আমি জাগতিক মোহ ছেড়েছি’
তাই সময় আর সাধন
ওসব তোমার দখলে থাক’
আমি এখন সময়ের বিপরীতে চলি’
মন যা বলতে বলে তাই বলি।
এইতো যাচ্ছে জীবন’
ভালো আছি,নিজের কাছে সৎ থেকে
যতোটুকু ভালোথাকা যায় ||10 : 15 Pm / Wed’day, 28 September 2022
Dhaka.সতর্কীকরণ’
অনুগ্রহ করে এই কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |2 Comments-
-
@Drako Shajib তবু প্রেমিক হওয়া ভীষণ কঠিন প্রেমিকার বিশ্বাসে।
-
-

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



প্রেম আসুক সময়ে-অসময়ে! শুভ সকাল মঞ্চবন্ধু!