-
থাকবে অপূর্ণতা’
_কিশোর কনকথাকবে নিঃস্ব জীবনজুড়ে দুঃখের আস্ফালন
থাকবে ঢাকা বুকের ভিতর টুকরো টুকরো মন
থাকবে মানুষ হারানোর শোক
অসময়ে অসংখ্য রোগ
তোমার-আমার সহ প্রায় সব জীবনে।
থাকবে গোপন বুকের ভিতর স্বার্থবাদী স্বত্বা
দেহের ভিতর পাপে পাপে জর্জরিত আত্মা
থাকবে দৈন্য হাহাকার
হতাশা ব্যর্থতার দায়ভার
জীবন ছেড়ে পালিয়ে বাঁচা যাবেনা এখানে।হরেক রকম বিভৎস্য স্মৃতি
পর হওয়া প্রেয়সীর প্রীতি
দুঃস্বপ্নে গলা টিপে ধরবে মধ্যরাতে।
থাকবে অপূর্ণতা’র ছায়া
মনগহীনে অচিন মায়া
শহরে-গাঁয়ে যেখানে যাবে থাকবে সাথে সাথে।
থাকবে অপূর্ণতা’ জীবনে জন্মজখম
এরই মাঝে বেঁচে থাকা মাটির পৃথিবীতে ||থাকবে মুখোশ মুখোশ খেলা রাত্রি কিংবা দিনে
থাকবে মিথ্যা কথা দিয়ে সত্য ঢাকার চেষ্টা।
থাকবে তোমার দেহমনে আমার কায়া মিশে
থাকবে তোমায় ভুলতে আমার অযথা অপচেষ্টা।থাকবে কোথাও দ্বিতীয় জীবন আমার অপেক্ষায়
কালবেলাতে দেখা হবে জীবন সড়কে।
থাকবে তোমার জন্য রাখা নন্দিত স্বর্গ
দিনে দিনে যাচ্ছি আমি নিন্দিত নরকে।থাকবে যৌবন ফুরালে প্রতিক্ষাতে কবর ||
থাকবে ব্যর্থ জীবনে তোমার শর্ত ভাঙার যন্ত্রণা
থাকবে বহাল তবিয়তে হৃদয়ে তোমার ছবি।
থাকবে আমার ভাবনা যতো কালের স্রোতে ভেসে
থাকবে তোমার হৃদয়ে মন্দবাসি’র জীবনছবি।থাকবে কোথাও ‘আকাশনীলা’ সবুজ অরণ্যে
ত্রিভূজ প্রেমের স্বপ্নে বিভোর হয়ে।
থাকবে আমার তীক্ষ্ণ দৃষ্টি সেই মানবীর চোখে
তাঁর চোখে চেয়ে দুরন্ত সময় যাবে বয়ে।থাকবে ঘরে ফেরার পথে ওৎপেতে ঘাতক ||
_________________
থাকবে দেশে মৃত্যুমিছিল
জ্ঞানপাপীদের ভাষণ
থাকবে পথে রাষ্ট্রীয় সন্ত্রাস
করবে মানুষ শোষণ।
থাকবে দ্রব্যমূল্য নিয়ে
মানুষ বিপাকে
থাকবে পথে শুয়ে কেউ
ছেড়া পোষাকে।থাকবে বুকের ভিতর তুমি
কালোবরফ হয়ে
তোমার ভেবে একটা জীবন
যাবে ক্ষয়ে ক্ষয়ে।
থাকবে আমার জীবনখাতায়
অযোগ্যতার দায়
অর্থ সকল শর্ত ভাঙে
আমি নিরুপায়।থাকবে অপূর্ণতা
আমার অতৃপ্ত আত্মায়’
তুমি জানবেওনা বুঝবেওনা
সারাজীবন জড়িয়ে ছিলাম তোমারই স্বত্বায় ||19, November 2022 | 10 : 25 pm
Mohammadpur, Dhaka.
Friday, 11 November 2022
Mohammadpur, Dhaka.সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali




বাকরুদ্ধ মুগ্ধতায়💐