Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 6 months ago

    দুঃখ দুই’
    _কিশোর কনক

    অনেক দূর জীবনপুর
    নির্বাসন’
    সবুজ বন
    গাঁয়ের মেঠো পথ।
    অনেক দূর মধুপুর
    শিশির বিন্দু
    বিষাধ সিন্ধু
    ফুলেল জয়রথ।
    দুঃখ দুই
    ভিতর বাহির
    নিজেকে তবু
    করছি জাহির
    দুঃখ দুই রাখছি গোপন
    দুঃখ দুই পরম আপন’
    অন্তরালে থাক’
    অন্যদিকে আমার জীবন
    অন্যপথে যাক ||

    আকাশ দেখি বাতাশ দেখি
    শীতে শরীর চাদরে ঢাকি
    ঢেকে রাখি অন্তঃপুরে
    অন্তর পোড়া ক্ষত।
    মানব দেখি দানব দেখি
    বিভৎস্য সব মৃত্যু দেখি
    অনুভূতি শূন্য মানুষ
    পাষাণ যে যাঁর মতো।

    আমি তুমি তোমরা তাঁরা
    যে যাঁর মতো ছন্নছাড়া
    তবু দ্যাখো সবাই কেমন
    ধর্মকথা কয়!
    অথচ দেশে এতো অনাচার
    মানুষের প্রতি এতো অবিচার
    নিরবে সয়ে যাচ্ছি সবাই
    এসব অধর্ম নয়!

    দুঃখ দুই ভিতর বাহির
    নিজেকে তবু করছি জাহির
    জ্ঞানী গুণীর এই শহরে
    অকৃতি অধম জীবনটারে
    শত ধিক দিয়ে বাঁচি’
    অন্যদিকে দুঃখ দুই
    ভাবনায় কানামাছি ||

    আমার নিজের মানুষ ছিলো
    নিজের মানুষ পরের হলো
    সে’সব পুরনো কথা
    পুরনো দিনের গল্প।
    এখন আমি প্রবীন মানুষ
    স্মৃতির আকাশে উড়াই ফানুস
    বাড়ছে বয়স কমছে আয়ুষ্কাল
    জীবনের সময় খুব অল্প।

    ভালোবেসে যাঁরা সব হারালো
    সব হারিয়ে পথে দাঁড়ালো
    অপ্রাপ্তির চেয়ে মৃত্যু শ্রেয়
    জেনেও তাঁরা বেঁচে থাকে।
    ভালোবেসে যাঁরা হাত বদলায়
    সংগোপনে জীবন বদলায়
    প্রাপ্তি তাদের দেয়না ধরা
    অপরাধবোধে বাঁচিয়ে রাখে।

    দুঃখ দুই ভিতর বাহির
    নিজেকে তবু করছি জাহির
    আর কাউকে দিচ্ছিনা দোষ
    আগের মতো করছি আপোস
    ঈশ্বরে মাথা নত’
    অন্যদিকে দুঃখ দুই
    সুখে থাক অবিরত ||

    03, December 2022
    Mohammadpur,Dhaka.

    সতর্কীকরণ⚠️
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয়|

    5
    3 Comments
    • সুখ আর দুঃখ ভাইবোন, হাত ধরাধরি করে চলে।

    • “ভালোবেসে যাঁরা সব হারালো
      সব হারিয়ে পথে দাঁড়ালো
      অপ্রাপ্তির চেয়ে মৃত্যু শ্রেয়
      জেনেও তাঁরা বেঁচে থাকে।” আশেকগন দেওয়ানা, মরণের ভয় করে না!

    • কবি আপনাকে অনেক শুভকামনা ও অভিনন্দন জানাই

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar