Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    3 years, 5 months ago

    ফিরে দেখা’
    _কিশোর কনক

    একদিন ‘অবনী’ ভালোবাসা বুকে
    লিখেছিলো হৃদয়ে কনকের নাম
    যেখানে শুরু জীবন সেখানেই শেষ
    ভয়াবহ বিচ্ছেদই সে প্রেমের পরিণাম।
    ষাটফিটের পথে আর হাঁটিনি
    হারিয়ে তাঁরে একজীবনে…………………..
    একদিন সবকিছু শেষ হয়ে যায়
    থেকে যায় প্রিয়মুখ অনুভবে মনে।
    ভালোবাসা এই শহরে ‘অস্থায়ী ঠিকানা’
    সম্পর্ক এখানে মরণের নাম।
    স্বপ্নমিনার এখানে ঠিক ভেঙে যায়
    ভালোবাসা দেয় অলিখিত বদনাম।

    দিনেদিনে চলে গেছে বসন্ত ‘তিন’
    অশান্ত প্রাণ আজ শান্ত নিবিড়
    সব সান্ত্বণা অকেজো যন্ত্রণাতে
    তাঁরে হারিয়ে চিরতরে আজ আমি একা!
    পাবোনা ফিরে তাঁরে আর কোনদিন
    তবু,স্মৃতিতে জ্বলছেতো জ্বলছেই অগ্নীশিখা |

    ফিরে ফিরে দেখতে তুমি রাষ্ট্রীয় সন্ত্রাস
    অস্ত্রধারী মানুষ মেরে করতেছে উল্লাস।
    ফিরে ফিরে দেখতে তুমি মানুষ মরা চিৎকার
    বুলেট বুকে রক্তাক্ত নিরব নিথর লাশ।
    দেখতাম ফিরে ফিরে তোমার ভয় পাওয়া চেহারা
    শক্ত করে বুকের ভিতর ধরে রাখতাম হাত
    সেই তুমি আজ ভিন্নবাসী
    আমি মানুষ দেখতে আসি
    তোমার দেখা মেলেনা |

    মস্তিস্ক তোমার স্মৃতির শোকে নাজেহাল দিন রজনী
    বুকের ভিতর নকল হৃদয় কিছুই জানেনা।
    দেহ তোমার আদিম সুখের ভৃত্যনিবাস মধ্যরাতে
    আমার বিরহ-বিলাপে তুমি জানাও ভৎসনা।
    খুনীর পদস্পর্শে প্রার্থনালয় কাঁপে
    খুনীর লাশে অপবিত্র মাটির কবর
    দেবীব্রত নারী তবু ঐশ্বরীক ঐশ্বর্য
    এই পৃথিবীর প্রাণের সঞ্চারি
    আমি তোমাতেই নতজানু |

    ফিরে ফিরে দেখি অন্ধকারে ‘অলীক ছায়া’
    হাত বাড়ালেই অদৃশ্য সব
    মিথ্যে জীবন মিথ্যে মায়া |

    04, January 2023 | Dhaka

    সতর্কীকরণ⚠️
    অনুগ্রহ করে কবিতার গল্প
    কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
    কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
    মেলানোর দায় শুধুই আপনার
    কবি অথবা কবিতার নয় |

    6
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar