-
না, লাবণ্য’
_কিশোর কনকএকদিন নিকৃষ্ট খুনীরও হয় অনুশোচনা
কাঠের চশমা চোখের গুণীও হয় অনুতপ্ত।
একদিন প্রিয়তম জীবন নেয় প্রতিশোধ
প্রকৃতির নিয়মে শরীর মেনে নেয় বার্ধক্য।
একদিন যৌবন হারায় মানবজমিন কাঁপানো অপ্সরী
সরলতার প্রতিমাকে দেয় কেউ কালনাগিনী ডাকনাম
একদিন রাস্তায় পড়ে থাকে স্বৈরশাসকের রক্তাক্ত লাশ
কবর আর চিতাতেই শেষ আশ্রয়-সুনাম বদনাম।
না, লাবণ্য
কনকের দিনকাল-নাজেহাল আগের মতন
সাদাকালো জীবনেই বাঁচি এখনো
তোমার ছিলো কাঁচে ঢাকা রঙিন জীবন
বিলাসী সে জীবনেই বাঁচো এখনো।
তোমার ক্ষতি চাইনি-চাইবোনা একজীবনে
সুযোগ ছিলো-এখনো সুযোগ চলে যায়নি।
দুঃখ শুধু কায়মনে স্রষ্টার সাধনাতেও
প্রাণপণ ভালোবেসে জীবন তোমায় পায়নি।না, লাবণ্য’
শেষ পর্যন্ত বিবেক বিকাতে পারিনি
অখ্যাত জীবনকে তুলতে পারিনি নিলামে।
দিনশেষে এখনো মানুষের মতো বাঁচি
তোমার বিভৎস্য স্মৃতি-প্রীতিতে কাঁদি হাসি
তুমি আমরণ মিশে থাকো কারো রক্ত-ঘামে
কমদামে ||হতে পারতো অনেককিছু
যদি থাকতে তুমি আত্মাসঙ্গী হয়ে জড়িয়ে আমার স্বত্বায়।
হতে হতে তেমন কিছুই হয়নি
তুমি নির্মম প্রতারণায় দুর্বিঃষহ করলে জীবন অবেলায়।
না, লাবণ্য
একটা জীবন তোমার মতো সাজাতে পারিনি
এখনো তোমার কায়ার সঙ্গে করি কারাবাস।
তোমার তুলনা শুধুই তুমি তৃণভূমিতে
যে তুমি আমায় করেছিলে বিদ্রুপ উপহাস
সর্বনাশ ||অনিঃশ্চিত পরকালে যদি দেখা হয়
হাতে নিয়ে দেখো আমার অতৃপ্ত আত্মা’ যদি ঈশ্বর চায়।
দেখবে আত্মার আকুল আর্তনাদ তোমার বিচ্ছেদে
সারাজীবন বেঁচে ছিলাম হারিয়ে তোমায় করুণ বেদনায়।
না, লাবণ্য
আমার ভালোবাসার ক্ষতিপূরণ দেবার ক্ষমতা
ইহকাল কিংবা পরকালে হবেনা তোমার।
পাবেনা সুযোগ নতুন করে ফিরতে আমার জীবনে
শুধু আমাকেই বইতে হবে সে ভালোবাসার দায়ভার
অবিচার ||না, লাবণ্য
আমায় ভেবে কেঁদোনা আর কখনো’
শূন্য থেকে জীবন শুরু করতে পারবেনা।
পিচাশের মতো বাঁচো যতোদিন বাঁচা যায়
অতৃপ্ত একজীবনের এমনই সান্ত্বনা ||15, January – 2022 | Khulna
সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



প্রেম এক পরম অনুভব; শেষ হয় না।