-
মুখ-মুখোশ এবং মেকাপের গল্প’
_কিশোর কনকএকজীবনে যা চায় মানুষ…………………………
সম্ভবত তার লক্ষ ভাগের একভাগই পায়।
কারো কারো ভাগ্যরেখা বক্রপথে চলে
সে সব মানুষ কালবেলাতে একভাগও হারায়।
তবু আমরা মানুষ আশায় বাঁচি
স্বপ্ন দেখে যাই!
হীরা ভেবে প্রতিবার হাতে
কাচের টুকরা কুড়াই।আমরা মানুষ ভালোবাসি
ভালোবেসে কাঁদি হাসি
বিচ্ছেদে প্রাণে বিরহ বাঁশি বাঁজে অহর্নিশ।
আমরা মানুষ ভুল করে চাই
যা চাইনা তাই পেয়ে যাই
যাচাই না করে মধু ভেবে পান করি বিষ।আমরা মানুষ স্মৃতির ফানুস…………………………
মায়ার ঘোরে ঘুরি’
যে যাঁরে করি জীবন সমর্পণ
সে মারে তাঁর অন্তরে অদৃশ্য ছুরি|মানুষের মুখ এবং মুখোশ থাকে
খোলাচোখে যায়না দেখা মুখোশটাকে’
মুখের প্রেমে দেখবে পড়বেনা কেউ…………………
ভালোবাসবে সবাই তোমার মুখোশটাকে।
প্রত্যেক ক্রিয়ারই
একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে
আমরা মানুষ ঠকে গেলেই বুঝি |দেখো একজীবনে যা হারাবে সবকিছুই দামী
অবশিষ্ট হাতে যা থাকবে তা তুচ্ছ কমদামী’
সময় তোমায় চিনিয়ে দেবে সত্যিকারের স্বজন
মুখ-মুখোশে’র অন্তরালে আসল বন্ধু ক’জন।
সময় দুরন্ত পাখির মতো
চোখের পলক না পড়তেই উড়ে চলে যায় দুরে
আমরা মানুষ শূন্যে চেয়ে থাকি |আমি কারো জীবনের গল্প জানি
আমার জীবনের গল্প জানে কেউ’
ভালোবেসে তবু কেউ কারো পাশে থাকেনি
দুজনেই গুনেছি উল্টো স্রোতের ঢেউ|সরলতার প্রতিমা’
তৃণভূমির এ মাটির পৃথিবীতে জন্মায়না একালে’
পুরুষ মানুষের চরিত্র প্রায় সবারই খারাপ!
মুখোশ এবং মেকাপ’ দুটোই নকল’
দিনশেষে দেখবে কাচের আয়নায় আসল তুমি’র
বিবর্ণ মুখ |
হ্যাঁ,তোমার আমার
তোমাদের-আমাদের সব জীবনেই
মুখ-মুখোশ এবং মেকাপের গল্প এমন |27, January 2022 | Mohammadpur,Dhaka.
সতর্কীকরণ⚠️
অনুগ্রহ করে কবিতার গল্প
কেউ কারো ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ কবিতা চিরকালই তার নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প নিজের চরিত্রের সাথে
মেলানোর দায় শুধুই আপনার
কবি অথবা কবিতার নয় |
Record Label : Labonnow Entertainment5 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



মুখোশের আড়ালে মানুষ অভিনন্দন।