-
সেদিন নন্দিত স্বর্গে ঝুলবে তালা’
_কিশোর কনকঅসংখ্য বিপথ পেরিয়ে এসে
তুমি বললে,
বিপদগামী সে জীবনের গল্প।
কলমীলতা আর তুলসীপাতা
এক নয় কোনোকালে,কিছুতেইনা
তবু বিপথেই সেই তুমি চললে।
দিনশেষে মানুষের মতো বেঁচে থাকি
তবু যার তার সাথে তুমি মেলালে।
এই নষ্ট সময়ে যারা পথভ্রষ্ট মানুষ
আমি তাদের দলে নই একালে।
তোমার বিশ্বাস খুব বেশী সেকেলে
মানুষ চেনার সক্ষমতা নেই
তুমি বৃত্তবন্দী এক জীবনে বাঁচো
তবু গন্তব্য খুঁজেছছি তোমাতেই।
তোমার জন্য দুনিয়াকে না বলতে পারি
অথচ তুমি আমার জন্য হ্যাঁ বলোনি
তুমি অবিরাম চলেছো ভুলপথে
তাই সঠিক পথকে ভাবছো ‘অশনী।
আমি মানুষের মূল্য বুঝি
লোহা কিংবা তামার মাঝে খুঁজি স্বর্ণ’
লাবণ্য,
অথচ কী নির্মম ভাগ্য আমার
তুমি পুড়ে যাওয়া
আমাজন বনের মতো বন্য।
তুমি বন্য আদিম মানুষের মতো
অথচ এজীবন শুধু তোমার জন্য|আমি দুনিয়ার রঙ ঢঙ বুঝিনা
বলতে পারিনা সাজিয়ে মিথ্যা কথা।
আমি যার তার জীবনের গল্পে নেই
তবু তোমার তরফ থেকে জোটে অপারগতা।
এরপর একদিন কোনো সন্ধ্যায়
আমি বাধ্য হয়ে সরিয়ে নেবো আমাকে……….
তোমার অসাঢ় মস্তিস্ক এবং ঘুমন্ত বিবেক
সেদিন সহস্রবার ধিক্কার দেবে তোমাকে।
তুমি বুঝতেই পারবে সেদিন
জাগতিক প্রেমের সঠিক মানে
এপথে থাকবেনা সেদিন তোমার প্রবেশাধিকার
তোমাকে নিষিদ্ধ করে দেবো কবিতা গানে|তোমার অসহনীয় ধৈর্য সহনীয় হবে
এক ঝুম বরষায় মনে পড়বেই আমার কথা।
শেষবার জড়িয়ে দেখো নকল জীবনে
বুঝবে ফেসবুক কবিদের সস্তা বানী বৃথা।
এরপর একদিন গুরুত্ব হারাবে তুমি
আমি সাধ্যমতো বাধ্য হয় সরিয়ে নেবো আমাকে
তোমার কাছে চাইবোনা কোনো অধিকার
অকরুণ অভিমানে মুক্তি দেবো তোমাকে।
সেদিন তুমি চিনবেই মানুষের জাত
প্রাণপণ চেষ্টা করেও ধরতে পারবেনা হাত
আমি ক্রসচিন্হ এঁকে তোমার ছবিতে
কবির ছবির পাশে থাকবেনা সেদিন তুমি|আমি ভেঙে চুরমার করে দেবো আমাকে
ঠিক যেভাবে ছারখার হয়েছিলাম তোমার প্রেমে।
তুমি আধুনিক জীবনের ছোঁয়া পাবেনা
ভিজে যাবে কারো কমদামী শরীরের রক্ত ঘামে।
তুমি নিন্দিত নরকেই করবে গমন
নন্দিত স্বর্গের দ্বারে ঝুলবে মস্ত বড় তালা………….
তুমি গুরুত্বহীন হয়ে যাবে সংসারে|আমি বুকের ভেতর শুনবো পতনের শব্দ
বোকার মতো গুনবো রাতের আকাশে তারা।
আকাশ জমিন সম ভালোবাসা পায়ে পিষে
তুমি দেউলিয়া হয়ে যাবে ঠিক হয়ে যাবে সর্বহারা।
আমার সান্ত্বণা থাকবে তবু
আমি শতভাগ সৎ থেকেছি একজীবনে
তোমার প্রতি কোনো আকাঙ্খা থাকবেনা |সবকিছু নষ্টাদের অধিকারে চলে গেছে বহুদিন হলো
তুমিও নষ্টাদের অধিকারে চলে যাও।
তোমাকে শুনতে হবেনা কনকের গান
কনকের কবিতা দেবেনা তোমায় শত নাম।
লাবণ্য,
একজীবনে তোমার অধিকার ছেড়েই দিলাম।
তুমি আমার ভালো চাইলে তবু
এই আমাকেই চাইলেনা।
তাই এরপর তুমি ভালোথাকো সেকথা বলছিনা|22, March 2022 | Mohammadpur, Dhaka
©Kishor Kanokবিঃ দ্রঃ
কবিতার গল্প কেউ
ব্যক্তিজীবনের সাথে মেলাবেননা।
কারণ,
কবিতা চিরকালই তার
নিজস্ব সীমারেখায় চলে
কারো ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
বসে বসে কবিতার গল্প
নিজের চরিত্রের সাথে
মেলানোর দায়
শুধুই আপনার,
কবি অথবা কবিতার নয় |5 Comments-
-
আপনার কবিতায় বরাবর’ই বিরহ লাবন্য ছড়িয়েছে তবে, “তুমি আমার ভালো চাইলে তবু
আমাকেই চাইলেনা।” এই লাইন দুটি মনে এক ঝড় তুলে দিল! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!-
@DrakoSajib কবিকার নায়িকা ‘ লাবণ্য ‘ কল্পনাতেই শুধু দেবী-রাজকন্যার ছবি,সরলতার প্রতিমা এজাতীয় সব।কিন্তু বাস্তবে ভিন্ন,বাস্তবে তৃণভূমির এ মাটির পৃথিবীতে সরলতার প্রতিমা খুঁজে পাওয়া যায়না।বাস্তবের লাবণ্য মিথ্যাবাদী,বাস্তবের লাবণ্য বিবেক বিবর্জিত আবেগহীন বিবেকহীন ছলনাময়ী।বাস্তবের লাবণ্য জনেজনে মন বিনিময়ে ব্যস্ত থাকে।বাস্তবের লাবণ্য চিনতেই পারেনা মানুষের জাত,বাস্তবের লাবণ্য একজীবনে বহুবার বদলায় হাত।বাস্তবের লাবণ্যের কবিতা বোঝার ক্ষমতাই নাই,বাস্তবের লাবণ্য আকাশ সম কবি হৃদয়ের ভালোবাসা বুকে ধারণ করার সক্ষমতা নিয়ে জন্মায়না।কবি এবং কবিতার সংসার যাযাবর তাই।
-
-

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


শব্দের নিপুন বুননে লেখা দারুণ একটা কবিতা! পড়তে বেশ ভালো লাগলো।