Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 10 months ago

    এরপর যা হয়……….
    _কিশোর কনক

    দিকে দিকে ফিঁকে রঙ
    ফ্যাকাশে মনজমিনে
    বিবর্ণ স্মৃতি কিছু
    ডাকছে পিছু পিছু
    কারো মনবন গহীনে।

    সে ফিরে চায়না
    তার মন আয়না
    তারে ছাড়া প্রাণ
    প্রশান্তি খুঁজে পায়না।

    অহংকারী সবাই
    কারো সাদামন নাই
    আমার বোকামন
    করছে বিচরণ
    সবুজকন্যার বুকে।

    ফটোফ্রেমে তার ছবি
    একা ঘর একা কবি
    কল্পনায় সংসার
    নীল বিদিশা জীবন
    সে আমার দুনিয়া
    আমি তার কেউ নই|

    আমাদের মন ছিলো
    প্রেম ছিলো হৃদয়ে
    আমাদের আশাহত
    নির্মোহ প্রণয়ে।
    নেই সে খবরে
    যাইনি আমি কবরে
    এখনো বেঁচে থাকি
    ফিরবে সে একদিন
    এমনই প্রত্যাশা বুকে|

    আমাদের কথা হতো
    নিয়ম ভেঙে রোজ
    আজ কথা হয়না
    কেউ করিনা আপোস।
    তুমি তুমি একজন
    আর কেউ নেই আমার
    জীবিত অথবা মৃত
    জীবনে তুমি দাবীদার
    আমি তোমার অধীন|

    বাকিসব নিয়তি
    এরপর যা হয়…………
    অন্তর আত্মা বলছে
    আমার হবে নিঃশ্চয়।
    মিলিয়ে নিও সাদাফুল
    সংসার হবে আমাদের
    ছবিঘর সংসার নয়’
    জীবন্ত মানবী তুমি
    থাকবে সেখানে
    যদি চায়
    তোমার ঈশ্বর ||

    Dedication : ShadaPhool
    ©Kishor Kanok

    Fri’day 18, august
    2023 | Mirpur,Dhaka.

    5
    4 Comments
    • সে আমার দুনিয়া
      আমি তার কেউ নই|-সবটাই বেদনা।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 August 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar