Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 4 months ago

    সে জানে’
    _কিশোর কনক

    যে আমারে ভুলে গিয়ে হয়েছে পাষাণ
    সে জানে কতোটা কঠিন আমার গান।
    যে আমার হাত ছেড়ে খোঁজে নতুন হাত
    সে জানে কতো কঠিন ছাড়া মানুষের জাত।
    যে আমারে করেছে দিনে দিনে নষ্ট
    সে জানে কতো নির্মম নষ্ট কথার কষ্ট।
    যে আমারে করেছে অবিরাম অবহেলা
    সে জানে নিরব থাকা কলঙ্কের মালা।

    যে আমারে ঠকিয়ে গোপনে হয় অসতি
    সে জানে এক জীবনের বিভৎস্য দূর্গতি।
    যে আমারে আঁধারে রেখে করেছে গোপন পাপ
    সে জানে কেমন হয় নিয়তির অভিশাপ।
    যে আমারে ঠকিয়ে খোঁজে সাদা চকচকে দেহ
    সে জানে জীবনে তারে ধরে রাখেনি কেহ।
    যে আমার মন ভেঙে হাঁটে বহু সড়কে………….
    সে জানে এখন সে বেঁচে আছে নরকে |

    যে আমার জীবনের গল্প জেনে
    শুনেছে আরো শত জীবনের গল্প
    সে জানে বহুগামী সম্পর্কের পরিণতি
    জীবন মানেনি তার কোনো অসৎ সংকল্প।
    যে এক দেহমন বিলিয়েছে বহুজনে………………
    বিধাতার দুনিয়ায়
    তার কান্নাই নিয়তি সংগোপনে |

    যে আমারে ফাঁকি দিয়ে সেদিন ভোররাতে
    নিজেকে তুলে দিয়েছিলো অন্যকারো হাতে।
    সে জানে তার দেহমন কতোজনে ধর্ষিত লাশ
    জীবন তারে দেবেই ধিক্কার নষ্ট কথার স্রোতে।
    যে বোঝেনি কোনদিন শিল্প সাহিত্য……………
    তার নষ্ট বুকে নাচবেই
    অজস্র পুরষবেশ্যা-ভৃত্য।

    যে আমারে টেনে ধরে নামিয়েছে রাস্তায়
    না চাইতে পেয়ে আমায় ভেবেছে সস্তা পণ্য।
    সে জানে কোনদিন পারবেনা হতে সে
    কোনো কবির জীবনের সাদাফুল কবিতার লাবণ্য।
    ______________________
    সে মানবী বুঝেছে জনেজনে কথা বললে
    জীবন যৌবন আলোচনা করলে
    কথার পরে কথার সহবাসে জড়ালে,কিছু হয়না।
    আমি আহাম্মক এক অখ্যাত কবি
    ঘেন্নাভরে তার জীবন গল্প লিখলাম ভীষণ লজ্জায়
    ক্ষমা করুন ঈশ্বর |
    [অমিমাংশিত]

    𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : 𝒮 𝐻 𝒰 𝒦 𝐿 𝒜

    8:45 Am, Tue’day 13 February
    Bonani,Dhaka.

    5
    2 Comments
    • কষ্টের স্রোত বয়ে চলেছে… ঘৃণার দাবানলে।

    • ভালো থাকতে ভালোবাসতে হয় কবি!
      তাই, আজ ভালোবাসার দিনে একটা প্রেমময় কবিতার আবদার রইল!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar