-
কথা’
_কিশোর কনকযে কথায় তামাম দুনিয়া চলে
সে কথায় তুমি চললেনা।
যে কথায় মন্ত্রমুগ্ধ মায়াজাল
সে কথায় তুমি জড়ালেনা।
তুমি ভুলেছো সস্তা কথায় কারো
তুমি শুনেছো সস্তা কথার গান
আমি দুচোখ বুজে কবীর সুমন বুঝি
ফকির লালনের গানে ঘুমায় প্রাণ।হায় এ কার জন্য কেঁদেছি…………………
কারে বলেছি প্রেমের দেবী আফ্রোদিতি?
এ কার জন্য অর্ধবছর অনাহারে বাঁচলাম
যে বোঝেনা ভালোবাসার রীতি-নীতি।অন্তর-আত্মাকে কষ্ট দিলাম
সাত নরকের’
মন চেয়ে মন যায়না পাওয়া
আমি করেছি মানুষ চেয়ে পাপ
মন মানবীর বুনোপাখি মন
কোনো কারণেই করেনা অনুতাপ|তোমার আদিম ইচ্ছে ছিলো
কবিকে বানাবে নষ্ট মানুষ…………………..
পোড়াবো তীব্র অবহেলায়
আকাশে উড়বে শূন্য ফানুস!
আজকে তুমি সফল ‘সাদাফুল’
কাঁচের আয়না বলছে কবি তোমায় চিনিনা
নষ্ট অতীত আঁকড়ে ধরে বাঁচে লাবণ্য
তোমার সাথে ভাগ করে নিয়েছে সীমানা।
আমার কলম দশ টাকা দাম
আমার কাছে তোমার মূল্য
আমার চেয়ে বেশী |বুকের ভেতর কতো হাহাকার
বুঝাই কিভাবে কারে………………………….
জেনো একবুকে সাত চিতার অনল
পোড়াচ্ছে আমারে।
এখন তুমি যোগাযোগের বাইরে সাদাফুল
আগরবাতির গন্ধে আমি লাশের মতো ঘুমাই
তোমার স্মৃতি তোমার প্রীতি মস্তিস্কে যত্নে জমা
তুমি ছাড়া ভালোবাসায় দ্বিতীয় উপাস্য নাই।
তবু সেই তোমাকেই জর্জরিত
করেছি আমি কথার বিষে
কারণ তুমি কথাই বলোনি |তোমার কথা তোমার মতোই সুখি’
আমার কথা দুঃখবৃক্ষের ফল
তুমি যখন অহংকারে ক্রুদ্ধ হয়ে বাঁচো
তখন আমার চোখে তোমার জন্য জল|অন্তঃদেশে তুমিই আমার অন্তর খেয়ে বাঁচো
আমি আমাকে আঘাত করি রোজ
দিনেদিনে জৈষ্ঠমধু হলো বিষফল
আজ বহুদিন রাখোইনা তুমি আমার খোঁজ|কবিতার কবরে ঘাসফুল ফুটবে
জন্ম কবির আজন্ম পাপ
বলবে তুমি জানি বলবেই গর্ব করে খুব।
সমুদ্রস্নানে না গিয়ে কবি
রাজকন্যার ছবি বুকে
যেদিন কালোর কালোজলে দেবে ডুব |জানি নিগৃহিত হবে তুমিও
স্বপ্নভঙ্গ হবেই তোমার ভাঙলে শখের ঘুম
দেখবে তুমি গুরুত্বহীন শখের সংসারে
আমার মতোই জাগবে তুমি রাত্রি নিঝুম।
আমি সেদিন’ থাকবোনা আর
দেখতে তোমার করুণ পরিণতি|𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : ShadaPhool
[ অমিমাংশিত ]
Mon’day, 12 : 05 am
11, March – 2024
Mohammadpur,Dhaka©𝙆𝙞𝙨𝙝𝙤𝙧 𝙆𝙖𝙣𝙤𝙠
1 Comment

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


অসাধারণ! কোথায় যেন শূন্য হয়ে গেলাম!