Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 3 months ago

    মানুষ ছাড়াই চলছে জীবন
    তোমায় ছাড়াই জীবন যাপন
    আগের মতোই একলা ঘরে।
    তোমায় ছাড়াই কাটাচ্ছি দিন
    তোমার এখন সুখের সূদিন
    পর করেছো চিরতরে।
    তোমায় ছাড়াই ব্যস্ত ঢাকায়
    ঘুরছে জীবন গাড়ির চাকায়
    তোমায় ছাড়াই ফিরছি ঘরে
    খাচ্ছি কফি অবসরে।
    তোমায় ছাড়াই লিখছি এ গান
    গাইছি সুমনের সুরে।
    তোমায় ছাড়াই বেঁচে থাকার
    লড়াই এখন এই শহরে|
    অন্তরা-১_________________________
    তোমায় ছাড়াই বেঁচে থাকি
    স্মৃতির ডালে নরকপাখি
    তোমার ছবি উল্টে রাখা
    দিয়ে গেছো আমায় ফাঁকি।
    তোমায় ছাড়াই থাকবো বেঁচে
    নকল ভালোবাসার দেশে
    খুঁজবোনা আর প্রেমের দেবী
    কারো জীবন ভালোবেসে|
    অন্তরা-২_________________________
    তোমায় ছাড়াই মধ্যরাতে
    তোমার স্মৃতির শোকসভাতে
    আগের মতোই আসছো তুমি
    যাচ্ছো চলে ঠিক প্রভাতে।
    তোমায় ছাড়াই বাঁজছে অ্যালার্ম
    করছি গোসল যাচ্ছি অফিস
    হাজার টাকার নোটই জীবন
    বাদ বাকি তোমার মতো বিষ।
    অন্তরা-৩_________________________
    তোমায় ছাড়াই গেলো ফাগুন
    চৈত্রে আমি ভীষণ একা
    শেষ ফাগুনের সন্ধ্যাবেলা
    বদলে নিলে ভাগ্যরেখা।
    তোমায় ছাড়াই এক বৈশাখে
    আমার সাথে সাতপাকে
    ঘুরবে দেখো অচেনা কেউ
    চাইনি যারে প্রথম থেকে|
    #NewLyrics
    Please Don’t Copy’
    𝐃𝐞𝐝𝐢𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 : Sadaphool
    𝘿𝙖𝙩𝙚 : 𝙎𝙖𝙩’𝙙𝙖𝙮
    23 𝙈𝙖𝙧𝙘𝙝 2024 / 𝘿𝙝𝙖𝙠𝙖

    3
    1 Comment
    • অপূর্ব! অন্তরাগুলো সমুদ্রের ঢেউয়ের মতো দোলা দিলো!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar