Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    2 years, 2 months ago

    কেমন আছো?
    _কিশোর কনক

    কেমন আছো পুরুষ বদলানো নারী
    কেমন আছো জীবনের সাদাফুল?
    কেমন আছো কবিতার লাবণ্য
    মুকুলেই ছিড়ে প্রেমের স্বপ্নমুকুল?

    কেমন আছো অজপাড়া গাঁয়
    কবিতার ঘাসফুল?
    কেমন আছো নীল জোনাকি
    জীবনের সর্বোচ্চ ভুল?

    কেমন আছো ঘর তুমি ঝড়ের পরে
    কেমন আছো গীটার গানের সুরে?
    কেমন আছো কবিতা
    ক্ষেত খামারে………………………….
    কেমন আছো কামনার কৃতদাসী
    কবির সংসার ছেড়ে?

    কেমন আছো তীব্র অহংকারী
    কিভাবে বাঁচো আজকাল?
    কেমন আছো কাঠকয়লার ছাই
    কবে ঘরে তুলবে বিষফল??

    কেমন আছো তুমি জন্মগত অহংকারী
    জিতে গেছে তোমার প্রথম কথা।
    শুভ কামনা রইলো তোমার জন্য
    সুখে থাকুক কবিতার লাবণ্য
    চাকরানীর জীবনে |

    কেমন আছো চতুর্থ শ্রেণীর ছোটলোক
    কেমন আছো নষ্টাভ্রষ্টা ঝরাপাতা।
    কালনাগিনীর বলীর শিকার হয়ে
    তুমি সির্ধান্তহীন থেকেছো
    কেমন আছে সে মূর্খ নারী
    যার ইচ্ছায় পঁচে মরেছো|

    কেমন আছো তুমি নির্বোধ বালিকা
    কারো কমদামী শরীরের রক্ত ঘামে?
    ছিলে সাদা চামড়া লোভী নারী
    হলে কুৎসিত পুরুষের কামনার খাদ্য
    আহা জীবন
    নিকৃষ্ট পতন লিখলেন তোমার জন্য
    তোমার ঈশ্বর’
    সারাজীবন যে সস্তা ভাগ্যের কথা বলতে
    সেই ভাগ্য
    আজ তোমাকে ফুলছড়ানো পথ থেকে
    ছুড়ে ফেলেছে ডাস্টবিনে’
    নেপথ্যে,তোমার জন্মগত অহংকার |

    আমি বহুদিন আয়নার সামনে দাঁড়াইনা
    তোমার ব্যাভিচারী জীবনে জড়ানোর পর
    একদিন কাঁচের আয়না বললো
    কে তুমি কী তুমি
    তোমাকে আর চিনতে পারছিনা কবি।
    রাজকন্যার ছবি এখন উল্টে রেখেছি
    ঘেন্না ভরে থু থু দিতে তো আর পারবোনা
    চাইলে আগুন ধরিয়ে দিতে পারতাম
    তোমার ছবিতে।
    না,তাতে কারো কিছু হবেনা
    আমি চাই আগুনপাখি
    আগুন আকাশে পুড়ে মরে যাক
    তারপর একদিন ভোরে
    আমি টুকরো টুকরো করে ছিড়ে ফেলবো
    পরিত্যাক্ত রাজন্যার ছবি|

    31, March 2024 | Dhaka

    6
    3 Comments
    • “কেমন আছো কোথায়?
      মনে কি রবে?”

    • আমি চাই আগুনপাখি
      আগুন আকাশে পুড়ে মরে যাক
      তারপর একদিন ভোরে
      আমি টুকরো টুকরো করে ছিড়ে ফেলবো
      পরিত্যক্ত রাজন্যার ছবি|- অনবদ্য

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar