-
ঈশ্বরের ইচ্ছে’
_কিশোর কনকআকাশ জমিন সম ভালোবেসে তোমাকে পাইনি
একজীবনে সাত নরক যন্ত্রণা সয়েছি
জ্বলেছি সাত চিতার আগুনে
দিন রাত্রি দুচোখ বুজে তোমার অবহেলা সয়েছি
তবু তোমাকে পাইনি।
আমি অনাহারে অনিদ্রায় অকরুণ অভিমানে
নিজেকে শাস্তি দিয়ে বহুদিন বহুরাত
আত্মঘাতী জীবন মরতে মরতে বেঁচে ফিরেছে
তবু তোমার ভরসার হাত জোটেনি
আমি তোমাকে পাইনি।
তোমাকে ভালোবাসার প্রমান দিতে
নিজের শরীরের মাংস কেটে
তোমার হাতে দিতে চেয়েছি
তবু তোমাকে পাইনি।
বিধাতার ইচ্ছে |যে তোমার জন্য পৃথিবী ছাড়তে পারি
সেই তোমাকেই ভালো না বেসে
পেয়ে গেছে কেউ
ঘরে সংসারে কামনায় বাসনায়
ফুলেল বাসরে সুখ-সঙ্গমে।
তুমি শরীরে কারো কামনার লালাবিষ মেখে
ভুলে গেছো আমাদের স্পর্শ আলিঙ্গন
চুম্বন
অজস্র দিন রাত্রির স্মৃতি প্রীতি সব।তুমি নারী
একই দেহমন জীবন যৌবন নিয়ে
দ্বিতীয় পুরুষের কাছে
নিজেকে সতি প্রমান করতে পেরেছো।
তার প্রমান চোখের সামনে
তুমি নিজেই উপাস্থাপন করেছো
আমি আমার মতো করে কিছু বললামনা।
আমি শুধু দেখলাম
নিয়তি অমানুষের পক্ষে
তোমার ধর্ম কিছুই টের পেলোনা।
ঈশ্বরের ইচ্ছে||সেলফোনে হাজার ঘন্টা কথা
বহুদিন বহুরাতের স্মৃতি প্রীতি কবিতা
তুমি সহজেই ভুলে গেছো জানি।
তোমার শিক্ষা রাস্তায় ভিক্ষা করে খায়
তোমার অহংকার পৃথিবীর চেয়ে ভারী
তোমার প্রথম কথা
ধর্মগ্রন্থের মতো অপরিবর্তিত থেকেছে
তোমার ব্যাভিচারী জীবন
আজ সত্যিই জিতে গেছে জানি।
আমি প্রতিশোধ নিতে পারতাম
তোমাকে টেনে নামাতে পারতাম রাস্তায়
যদিও এখনি সেসব পথে হাটছিনা
এরপর কী হবে বলবোনা এখনি।
যুগে যুগে পুরুষেরই কেন বারবার
মহানুভব অবতার হতে হবে
এমন প্রশ্নের কোনো উত্তর মিললোনা
তোমাকে ক্ষমা করার প্রশ্নই ওঠেনা।
তোমার জন্য সবকিছু হারিয়ে
আমি ভালো নেই।
এরপরও যদি কেউ বলে
তোমাকে ক্ষমা করে দিতে
আমি সবিনয়ে তারে শুয়োরের বাচ্চা বলবো।
অতোটা মহৎ হবার
প্রয়োজন দেখছিনা।
বিধাতার ইচ্ছে||তুমি দিনে দিনে ইচ্ছে করেই
আমাকে বাধ্য করেছিলে
অশালীন বাক্যবিলাপ করতে।
আমি বুঝবো কিভাবে
তোমার ছোট মন
আমি জানবো কিভাবে
তোমার জন্মের কালোদাগ।
আমি নির্বোধ কবি
নয়তো কী আর
মৃত চিন্তা ভাবনার শোধবোধহীন নারীকে
কবিতার লাবণ্য বলতাম?
সে আমার দায়
আমি মানুষের জাত
চিনতেই পারিনি।
ঈশ্বরের ইচ্ছে||ভালোবাসা সত্যিই নরকের কুকুর
প্রাণপণ ভালোবেসে
যারে পাওয়া যায়না।
সে মানবী বাজারের বেশ্যার মতো
আর্থিক হিসাব কষে
দ্বিতীয় পুরুষে জীবন বদলায়
বিবেক বিক্রি করে।
আমি বুঝতে পারলামনা
বাজারের বেশ্যা
আর প্রেমিকার মাঝে তফাৎ কী
দুজনেই যদি
লাভ ক্ষতির হিসাব মেলায়?
তবে ভালোবাসা কার বুকে বাঁচবে?
উত্তর আছে কোনো??আমি সব নারীকে অসম্মান করছিনা
তবু তোমার জন্য এটাই প্রযোয্য
তুমি মিলিয়ে নিও
আমি একটা শব্দও ভুল বলিনি।
তোমার চলমান জীবন
অনিশ্চয়তায় রেখে গেলাম
তোমাকে মুক্তি দিলামনা
ক্ষমাও না।
এরপর যা হবে সবকিছু নিয়তি
আমার হাতে কিছু নেই।
তোমাকে শুভ কামনা জানানোর
প্রশ্নই ওঠেনা।
আমি চাই তুমি কুকুরের মতো
মরো
বাজারের বেশ্যাদের মৃতদেহের মতন
তোমার মৃতদেহকেও ঘৃণা করুক মানুষ
তবু যদি
পৃথিবীতে প্রতারক কমে।
বিধাতার ইচ্ছে||জীবনের ছন্দপতন ঘটেছে
তাই কবিতার ছন্দমিল খুঁজলামনা।
স্বরলিপী না মানার স্বভাব আমার
বহুদিনের,
জীবনের কবিতায়
তাই স্বরলিপী মানলামনা।নিয়ম ভেঙেই চলছে জীবন
নিয়ম ভেঙেই
বেশ্যা সাজে সতি
নিয়ম ভেঙেই
সাজানো নিয়তি।
তুমি গালি দিতেই পারো
কবিতায় অসংখ্য
অশালীন শব্দের দায়ে
তাতে আসে যায়না কিছু।
বিধাতার ইচ্ছে||Date : 16, April 2024 | Dhaka
3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



ঈস্বর তোমার সহায় হোক।