-
যদি’
_কিশোর কনকযদি সত্য কথা বলো,নিঃসন্দেহে মানুষ তোমায় অপছন্দ করবে
যদি মিথ্যা কথা বলো,তবে তুমি সবার প্রিয় বন্ধু হতে পারবে।
যদি অন্যায়ের পক্ষে অবস্থান নাও,তবে তুমি নিপাট ভদ্রলোক
যদি অন্যায়ের প্রতিবাদ করো,তবে সবাই ভাববে ছোটলোক।
যদি সাদাকে কালো বলতে পারো,কালোকে বলতে পারো সাদা
তবে তোমায় চিনবে সবাই,তোমাকেই চাইবে ডিজিটাল রাধা।
যদি তুমি ধর্মীয় লেবাস পড়ে ঘৃনা ছড়াও জনমনে…………………..
তবে তোমার অনুসারী থাকবে এদিক সেদিক ডানে বামে।
যদি তুমি হও আমার মতো সাদাকালো পৃথিবীর নাগরিক
তবে লিখে নাও,
এ পৃথিবী তোমায় সকাল বিকাল ঠিক জানাবেই ধিক
এমন কি ছেড়ে চলে যাবে চিরচেনা প্রিয় প্রেমিকা|যদি তুমি মাতৃভাষাকে অবজ্ঞা করে ………………………………..
ভিনদেশী সংস্কৃতিতে খোঁজো হিরার খণি।
তবে তুমি অাধুনিক এই জমানায়
সব সেয়ানা মানবে তুমি খুব জ্ঞানী।
যদি মাতৃভাষায় করো আবেগের আদান প্রদান
তবে তুমি খুব সেকেলে।
যদি হিন্দি গানে টিকটকে শরীর দেখাও
তবে তুমি পপুলার এ জঙ্গলে|যদি তুমি চুরি করে রাজপ্রাসাদ বানাও……………………………….
সাধুরা সালাম দেবে রোজ।
যদি তুমি সৎ হও এই পঁচে যাওয়া সমাজে
জেনো কেউ রাখবেনা তোমার কোনো খোঁজ।
যদি হও সরকারী চাকুরীজীবি
দেশটারে লুটে খেতে পারবে।
যদি হও বেসরকারী পাবলিক
দ্রব্যমূল্য বাড়লে অনাহারে মরবে|যদি তুমি হও সঙ্গীত শিল্পী এই নষ্ট জমানায়……………………………
তবে গাঁজা,ইয়াবা আর নেশা-প্যারার গান গাও।
তোমার গান শুনবে কোটি কোটি নষ্ট জীবন
বোঝো কিনা ব্যাপারটা বোঝো কিনা জমানার ভাও?
যদি জীবনের কথা বলো গান কবিতা নাটকে
তবে পরিত্যাক্ত হয়ে পড়ে রইবে।
লিখতে পারে গাইতে পারে যাঁরা নষ্ট কথা
শুধু তাঁরাই স্বপ্নের সিঁড়ি বাইবে|যদি জ্বী হুজুর বলতে পারো আহাম্মক বরাবর…………………………
তবে ঠিক খুলে যাবে কর্মদুয়ার।
যদি তুমি হতে পারো শতভাগ কর্পোরেট অহংকারী
তবে তুমি পাবে ঠিক সবার সমাদর।
যদি তুমি বিনয়ী হও অহংকারীদের ভীঁরে
তবে তোমার জন্য নিঃসঙ্গ জীবন।
যদি তুমি বেহেল্লেপনা করতে পারো
তবে তোমার জন্য থাকছে রঙিন ভূবন|
_______________________________
যদি সুনিপূন অভিনয় জানো
তবে ভালোবাসার স্রোতে ভাসবে……….
হাতের আঙুলে বসবে প্রজাপতি
জীবনে সুখি হতে পারবে|যদি তুমি হও সরকারী দলের কর্মী
নেতা,মন্ত্রী ইত্যাদি ইত্যাদি
তবে তুমি মনের অজান্তেই রাত পোহালে বড়লোক।
এ কবিতায় যা কিছু বললাম
যদি তুমি তেমন কিছুই না হও
তবে তুমি ঠিক আমার মতো ছোটলোক|©Kishor Kanok
08, November 20219 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali



বড় বদলে গেছি আমি ও আমরা। রঙের নেশায় অন্ধকারে ডুবে শেষে দেখি সবি সাদাকালো। শুভেচ্ছা নেবেন।