Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    তুমি ভালোবাসো ফুল,আমি জীবন ভালোবাসি’
    _কিশোর কনক

    তুমি ফুল ভালোবাসো
    তুমি ভালোবাসো চাঁদ,তারা,রুপালী জোছনা
    তুমি ভালোবাসো নদি,সমুদ্র,পাখির কলরব
    তুমি ভালোবাসো ঘাস,পাহাড় এজাতীয় সব।
    তুমি বিড়াল ভালোবাসো
    তুমি ভালোবাসো খেলনা পুতুল………………
    তুমি ভালোবাসোভিনদেশী ভাষা
    তুমি ভালোবাসো স্বর্ণলতার দুল।
    তোমার ভালোবাসায় মানুষ নেই
    আমি মানুষের মাঝে বাঁচি
    মানুষের ভালোবাসায় কাঁদি হাসি|

    আমি মানুষ ভালোবাসি
    আমি মানুষের মিছিলে পা গুণে রাখি রোজ
    আমি বিদ্রোহ বিপ্লবে মরিয়া হয়ে বাঁচি
    আমি অন্যায়ে করিনা আপোস।
    আমি লালন ফকিরের গান ভালোবাসি
    আমি ভালোবাসি কবীর সুমনের গান
    আমি সময়ের কথা লিখি কমদামী কলমে
    আমি চাই ঘাতকের হোক অবসান।

    তুমি ধর্ম বলতে জাতের বিচার করো
    আমি ধর্ম বলতে মানুষ বুঝি।
    তুমি আধুনিকতা বোঝো অত্যাধুনিক পোষাকে
    আমি পুরনো পোষাকে আমাকে খুঁজি।
    তুমি হাসতে হাসতে মন ভাঙতে পারো
    আমি কাঁদতে কাঁদতে করি ক্ষমা।
    তুমি ধর্মের বুকে মুখ লুকিয়ে হাসো
    আমি খুঁজিনা নতুন প্রিয়তমা।

    আমি সর্বস্ব হারিয়ে জীবন ভালোবাসি
    তুমি দুঃখ পেলে খাও বিষ………………………..
    তুমি ভালোবাসো ডুবন্ত নৌকার মাঝি
    আমি ভালোবাসি সোনালী ধানের শীষ।
    তুমি নির্দয় পারো যেকোনো সময়
    আমি বিবেকের নির্দেশ মানি
    তুমি একদেহ একমন বহুজনে বদলাও
    আমি তোমার মতো বদলাতে পারিনি।

    তুমি অতীত ভুলে যাও খুব সহজেই
    আমি অতীতের ঋণ ভুলে যাইনা…………………
    তুমি রঙ বদলাও গিরগিটির মতন
    আমি আমার চরিত্রের রঙ বদলাইনা।
    তুমি নদি ছেড়ে সমুদ্র ভালোবাসো আজ
    আমি তোমায় হারিয়ে একা বাঁচি!
    তুমি অপরাধ করে ধার্মিক সাজো
    আমি অপরাধ না করে অনুতাপী।

    আমরা দুজন বিপরীতমুখী মানুষ ছিলাম
    আজ আমাদের বিপরীতমুখী অবস্থান।
    মৃত্যুর পরেও তোমার ঠিকানা কবর নির্ধারিত
    আমার ঠিকানা হয়তো কবর,নয়তো শশ্মান।
    হায় নিয়তি,
    আমরা দুজন আলাদাই রইলাম
    রাম,রহিম আলাদাই রইলো
    আলাদা রইলো জল পানি
    আমাদের আর এক হওয়া হয়নি,হবেনা|

    ©Kishor Kanok
    30, November 2021
    Record Label : Labonnow Entertainment

    7
    4 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar