Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 6 months ago

    🆕️কবিতা: মুখোশ মানুষ
    ➤কলম ও কন্ঠে:কিশোর কনক

    ➤প্রয়োজন ফুরালেই তুমি মুখোশ মানুষ
    স্বার্থ ফুরালেই হাওয়া।
    প্রয়োজন ফুরালেই স্বার্থপর
    ভুলে যাও সব দাবী-দাওয়া।
    আমরা চলি সময়ের অনুশাসনে………….
    চালাক যাঁরা লোক ঠকাতে জানে
    সূর্যদিনে মুখে পড়ে মুখোশ।
    বাহির দেখে যায়না মানুষ চেনা
    ভেতর থেকে কাউকে যায়না জানা
    মানুষে-মানুষে তাই বাড়ে আক্রোশ||

    ➤বিপরীতমুখী দ্বৈতছায়া একমুখী বসবাস
    মানুষের সাথে রৌদ্রছায়া করে উপহাস।
    সবাই সঠিক যুক্তিতে তাঁর—–
    বিপরীত যুক্তিতে জুটবে প্রহার
    সব মানুষের নিজস্ব যুক্তি থাকে
    যুক্তির খেলা ভাঙলে,সবাই মুখোশ মানুষ||

    ➤স্বার্থ সংরক্ষণের সংবিধান রচিত হয়না
    কারো স্বার্থের জাল থেকে কেউ মুক্তি পায়না।
    চির আপন বন্ধু ও হয় স্বার্থে মরিয়া—-
    কতজনই যায় হৃদয়ের বন্ধন ছাড়িয়া
    সব মানুষের নিষিদ্ধ ইচ্ছে থাকে
    উদারতার মুখোমুখী,সবাই মুখোশ মানুষ||

    ➤বিশে শুরু সংসার আর বিশে সংসার ইতি
    কল্পতরুর রোমন্হনে উনিশ সালের স্মৃতি।
    একুশ শতক প্রেমে নিলো প্রতিশোধ
    তবু জাগলোনা কারো বিবেকের বোধ
    রাত্রি খোজে কেউ নিষিদ্ধ মিলনে
    ভোরের শিশির জলে,সবাই মুখোশ মানুষ||

    ➤অদৃশ্য জিবাণুতে সুদৃশ্য মানুষ মরে সাফ
    তবু আজো তলানীতে মানব জাতির ইনসাফ।
    মৃত্যুকে পূঁজী করে কারো কারো ব্যবসা——–
    কারো কারো জীবন প্রদ্বীপের আলো ঝাপসা
    হুজু্র-সাধু খেলা চোখের ধুঁলায়
    মুক্ত বাতাশ বুকে,সবাই মুখোশ মানুষ||

    ➤কথায় সবাই বলি আর করবোনা পাপ
    তবু অনেকের নাকে-মুখে হিংসার ছাপ।
    কারো ঐশ্বরীক সান্নিধ্য জুটে যায়
    কেউ উপহাস-বিদ্রুপে সময় কাটায়
    ভাগ্য বিধাতা কারো গতিপথ বদলায়না
    রাত ভোরে সেইতো,সবাই মুখোশ মানুষ||

    ➤মিথ্যা ঘুমের ভান করে সবার আঁখি
    লাভের আশায় দেয় সবাইকে ফাঁকি।
    তবু অনেকেই গোপনে পড়ে ফাঁকিতে
    সবারই ভুল হয় আসল-নকল চিনিতে
    ঠকে গেলে ঠিক ঠিক ক্রুদ্ধ সবাই
    নিভলে কক্ষপথের আলো,সবাই মুখোশ মানুষ||

    ➤ভুলের পাহাড়ে কেউ করে ফুলচাষ
    কেউ সমুদ্র ছেড়ে মরুভূমিতে করে বাস।
    কেউ স্বর্ণ ভেবে কিনে নেয় কয়লা
    কেউ স্বর্ণ ফেলে দেয় ভেবে ময়লা
    হেরে গেলে সবাই অবিশ্বাসী হয়
    হঠাৎ নিয়ম করে হয়,সবাই মুখোশ মানুষ||

    ➤রাজনীতি রুটি-রুজি রাষ্ট্রীয় সন্ত্রাস
    মানুষ ধরা-মানুষ মারা পরিক্ষিত ফাঁদ।
    সমাজতন্ত্র- মুখোশধারীদের বুক পকেটে
    সুবিধাভোগীদের কবলে মানবিক ধারাপাত।
    এভাবে কেউ বলবেনা আর
    জনপদে বসে কাপুরুষের হাট বাজার
    বাঁচো এবং বাঁচতে দাও নীতি মুখে
    ভিতরে হিংস্র পশু,প্রায় সবাই মুখোশ মানুষ||

    ➤অর্ধনগ্ন নারীদেহে আছড়ে পড়ে শত চোখ
    বাহবা দেয় বাসনা কামনায় শত লোক।
    তাঁরাই আবার ধর্মযোদ্ধা টপ সিক্রেট——
    হিজাব পড়ে নারী কেন খেললো ক্রিকেট
    সহস্র চরিত্রের মানুষ আমরা
    বৃথা এই বাক্যবিলাপ,সবাই মুখোশ মানুষ||

    ➤মুখোশে ঢাকা ছিলো প্রাচীন বিশ্ব-আদিম সভত্যা
    মুখোশ খুলতে ব্যর্থ একুশ শতক,আসেনি নব্যতা।
    মুখোশ মানুষ কবিতার কবি
    হয়তো সে ও মুখোশ মানুষ||

    ➤Poem Writing Date:Monday-01:19am
    14-September,Khulna,Bangladesh.
    ©Kishor Kanok

    বিঃদ্রঃ এই কবিতার অডিও ভিডিও মেধাস্বত্ব শুধুমাত্র
    Labonnow Entertainment কতৃক সংরক্ষিত।

    7
    7 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar