-
তুমি জানো হয়তো’
_কিশোর কনকতুমি জানো হয়তো,
দেশে দেশে কমছে প্রজাতন্ত্রের সেবকদের ক্ষমতা।
তুমি জানো হয়তো,
চিতা বাঘের সাথে যুদ্ধ করে ছেলেকে বাঁচালেন মা।
তুমি জানো হয়তো,
বাঘের সাথে যুদ্ধ করে বন্ধুকে বাঁচালেন বন্ধু।
তুমি জানো হয়তো,
আদালতে ভালোবাসায় ধর্ম বর্ণ টেকেনি এক বিন্দু।তুমি জানো হয়তো
পৃথিবী থেকে এখনো ন্যায় নীতি বিলীন হয়ে যায়নি।
তুমি জানো হয়তো,
বেফাঁস কথার মন্ত্রী কানাডায় থাকার অনুমতি পায়নি।
এখন তুমি জানো হয়তো
তোমাকেই প্রাণপণ ভালোবাসতাম………………………..
ভালোবেসে যাঁর বুকে পা রেখে চলে গেছো
করেনি সে তোমার ভালোবাসাকে নিলাম|তুমি জানো হয়তো,
সঙ্গীত এখন চতুর্থ শ্রেণীর নষ্টাদের দখলে
তাই জীবন দহন লিখি কবিতায়।
তুমি জানো হয়তো,
আজো বিদ্রোহ বিপ্লবে মরিয়া হয়ে বাঁচি
এভাবেই বাঁচবো যতোদিন বাঁচা যায়।তুমি জানো হয়তো,
আজকাল সপ্তপ্রহর এড়িয়ে বাঁচি তোমার স্মৃতি|তুমি জানো হয়তো,
সরকারদলীয় নেতা-আমলা ছাড়া
বেসরকারী পাবলিক কেউ ভালো নাই।
তুমি জানো হয়তো,
আজো পুলিশের হাতে
মেয়ের সামনে মা ধর্ষিত হয় সোনার বাংলায়।তুমি জানো হয়তো,
গুম হয়ে গেলে কেউ লাশটাও মেলেনা|তুমি জানো হয়তো,
বলাৎকার করতে গিয়ে মাদ্রাসা শিক্ষক
হয়েছে অঙ্গহানির শিকার।
তুমি জানো হয়তো,
স্থায়ী জমি না থাকার কারণে
পুলিশে চাকরি হয়না তাসফিয়ার।তুমি জানো হয়তো
মৃত চিন্তার বাঙালি কাঁচা বাদাম গানে
শিল্প খোঁজে|তুমি জানো হয়তো,
এখনো তোমার অভাব অন্তর আত্মায়
এখনো ভালোবাসাহীন হয়ে বাঁচি।
তুমি জানো হয়তো,
কবিরা শেষ পর্যন্ত বিশেষ কিছু পায়না
সব জেনে সব বুঝে বোকার মতো হাসি।তুমি জানো হয়তো,
দিনশেষে এ’কবিতাও অবহেলিত পড়ে থাকবে|
_____________
তুমি জানো হয়তো,
ছেলের দা’য়ের কোপে
বাবার মৃত্যৃ বগুড়ায়|
_____________
তুমি জানো হয়তো,
এক জীবনে তুমি আমায় ভুলতে পারবেনা
আমিও না|14, December 2021
Record Label : ©Labonnow Entertainment10 Comments-
ঠিক বলেছেন বন্ধু পৃথুলা। কবিতাটি সত্যি মনের ভেতর তোলপাড় করে দিয়েছে। @prithula
-
@অভিমানীমন সমাজতন্ত্র আবহমানকাল ধরে প্রভাবশালীদের দখলে।সহজভাবে বললে সমাজতন্ত্র সরকারদলীয় নেতাদের হাতে জিম্মি থাকে।সরকার বদল হলে অন্য সরকারের নেতারা এসে সমাজতন্ত্র দখলে নেয়।তাঁরা যেভাবে চালায় সেভাবেই সমাজ চলে।তবে হ্যাঁ আমাদেরও নীতি নৈতিকতা এবং সাহসের অভাব রয়েছে।প্রতিবাদহীন জাতি আমরা,এখনো একাত্তরের চেতনা বিক্রি করে খাই।সমসাময়িক যেকোনো অনাচারে চুপ করে থাকি।কালো আইনে ভীত মানুষ,এভাবেই চলে যাবে প্রজন্ম থেকে প্রজন্ম।কিছুই বদলাবেনা,বৃথা বাক্যবিলাপ করলাম।

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


শুভ কামনা নিরন্তন