Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 5 months ago

         না নারী না কান্না
         _কিশোর কনক

    না নারী না কান্না
    না প্রেম না কামনা।
    না সুখ না দুঃখ
      না দ্বন্দ্ব না সখ্য।
    না সেলফোনে কথা
    না বললাম  জীবন।
    না শুনলাম জীবনী
    না জীবন যাপন।
    জানি নারী কোমল
    নারী দেবী
    নারী ছবি
    নারী জীবনী শক্তি।
    তবু নারী
    বুকে পা রাখে
    প্রতারণা করে
    মন ভাঙে অবেলায়।
    বিলাসী সুখের সন্ধানে
    ভিন্ন সুখের মোহে
    নতুন প্রনয় বন্ধনে
    সেচ্ছায় চলে যায়
    কারো ফুল বিছানায়|

    _
    এক পৃথিবী সুখের প্রলোভনে
    নারী আসে
    ভালোবাসে।
    লুট করে মন
    সোনালী জীবন
    আশা দেয় প্রাণে
    বরষার দিনে
    প্রথম আলিঙ্গন।
    একদিন ছেড়ে যায় নারী
    আর কারো বাড়ি
    রেখে যায় স্মৃতি
    বিষন্ন প্রীতি।
    না বলে চলে যায়
    সাজাতে কারো সুখের  সংসার|

    _
    দুই চার বসন্ত মন বিনিময়
    শতবার দেখা
    হাতে হাত রাখা।
    আদিম শিহরণ
    দেহ মনে কম্পন
    ছোট্ট সুখের ঘর
    তুমি হবে বর
    এমনই থাকে প্রিয়ার ভাষ্য।
    একদিন সেই প্রিয়া হায়
    সব ভুলে যায়
    ফেরত নেয় মন
    দেয় সে দহন।
    বুকের গোরস্থানে
    দাফন করে দেয়  অন্তরের প্রেম|

    _
    মাত্র কদিনের সুখের অনুভূতির মূল্য
    আমরণ শোধ হয়না
    সইতে হয় বিচ্ছেদ যন্ত্রনা দহন।
    সে যন্ত্রনা বর্ণনা করা যায়না
    কারো কাছে যায়না কহন।
    আশাহত হয়
    উল্লাসী জীবন
    আশা ছেড়ে দেয় জীবনের
    ভেঙে যায় বেঁচে থাকার স্বপ্ন|

    _
    প্রেম বিচ্ছেদে কর্মজীবন বিচ্যুত হয়
    বিরহে প্রাণ হয় দেবদাস।
    পার্বতী কারো সংসারে
    কামনার লালাবিষ মাখে সারা গায়।
    বছর পেরোতেই
    কামনার ফসল তুলে নেয় ঘরে
    প্রাক্তন প্রেমিক বরাবর
    অতিথি আগমন বার্তা শোনায়|

    _
    তাই,
    না নারী না কান্না
    না অশ্রু স্বর্গ সুখের বন্যা।
    জানি,
    জীবনের প্রয়োজনে
    সামাজিক নিয়ম রক্ষায়
    বৈবাহিক সম্পর্ক 
    স্রষ্টা প্রদত্ত বহমান নিয়তি।
    সে নিয়তি মানলাম
    শুধু পরিনয়ের আগে
    নিষিদ্ধ হোক
    মন বিনিময়
    নিষিদ্ধ হোক স্বপ্ন দেখা
    কিংবা স্বপ্ন দেখানো
    বসুন্ধরায়|

    ইংরেজী গান ‘No women no cry’
    অবলম্বনে সৃষ্টি কবিতা ‘ না নারী না কান্না’

    Sat’day 03:35 am
    17, July 2021 Khulna.

    বিঃদ্রঃকবিতার গল্প
    কেউ নিজের জীবনের সাথে
    মেলাতে যাবেননা।
    কারণ কবিতা চিরকালই তার
    নিজস্ব সীমারেখায় চলে,
    আপনার বা আমার 
    ইচ্ছে অনিচ্ছের ধার ধারেনা।
    বসে বসে কবিতার গল্প
    নিজের জীবনে মেলানোর দায়
    শুধুই আপনার,
    কবি কিংবা কবিতার নয়। 
           ©Kishor Kanok

    8
    6 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar