Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    4 years, 4 months ago

    আলো আঁধারের গল্প’
    _কিশোর কনক

    যা হবার কথা না তা   হচ্ছে
                দূর্ভিক্ষ মানুষের বক্ষে।
    কেউ ঠকিয়ে বিজয়ী
      কেউ প্রতারিত অাঁধার কক্ষে।
    ধর্মান্ধ ভীষণ কেউ না মানিয়া ধর্ম
    সাম্প্রদায়িক প্রাণির বিকৃত কর্ম।

    আলো আঁধারের খেলা চলছে
               যা হয়না তাই লোকে বলছে
                   আর শুনছে নির্বোধ প্রাণ।
    বিবেকের বাতিঘরে জ্বলছেনা আলো
    ভালোবাসা জনেজনে বাসছে ভালো
                উৎসাহে সস্তা প্রেমের গান |
               

    মানুষের মন আজ হিংসায় পূর্ণ
                  শুরু থেকে শেষ অন্তসার শূন্য।
    দিককিদিক দিশা হারিয়ে পথিক
    অতঃপর নিজেকেই দিচ্ছে ধিক।

    একদিন নত  হয় প্রতিটি হৃদয়
                     ততোদিনে পূন্য ক্ষয় সমুদয়।

    আমি বৃথা  কবিতা লিখছি
               কথা থেকে কথকতা শিখছি
                        যোগ ফল সমান সমান |

    বিবেকের নির্দেশ শুনছেনা কেউ
                  নির্বোধ গুনছেই সাগরের ঠেউ।
    ঘাতকের হাতে আজো কেউ হয় খুন
              নারীদেহ ছিড়ে খায় পুরুষ শকুন।

    একদিন ঘাতকেরও চোখে আসে জল
            নির্মমভাবে খুন হয় সেও অবিকল।

    আমিও সবার মতো দেখছি
              ভীঁরু প্রতিবাদীর মতো লিখছি
                        নগন্য আমার অবদান |
           

    রঙের মেলা বসে রাত দুপুরে
                   মদের গ্লাসে কেউ নাচে নুপূরে।
    নাগরিক কোলাহল হঠাৎ থামে
                 রাজপথে পথিকের শরীর ঘামে।

                 দুঃখ ভিতরে থাকে চোরের মতো
                 দেখানো যায়না সে গোপন ক্ষত।

    আমি রাতঘুমে দেখি স্বপ্ন
            প্রিয়মানুষের মুখ চূর্ণ
               শোনেনা সে আজ আমার গান |

    ©Kishor Kanok
    23, 03 – 2020
    Record Label : Labonnow Entertainment

    10
    9 Comments

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar