-
নিজের বলতে কিছু নেই’
_কিশোর কনকনিজের বলতে কিছু নেই
নিজের বলতে কিছু থাকেনা
প্রয়োজন ফুরালেই কেউ কারো নয়
দিনশেষে কেউ কথা রাখেনা।
প্রেমিকা-প্রাক্তন সোনালী যৌবন
মৌবনে ফেলে যেতে হয়।
পরিবার পরিজন আত্মীয় স্বজন
সবাই ছেড়ে চলে যায়।জীবনের অভিশাপ বার্ধক্য’
সকল প্রাণির জন্য বরাদ্দ
প্রকৃতির এমন অভিশাপ।
মানুষ মরে যায় নির্বিকার শহর
তবু স্বার্থপর খোদার নফর
প্রাণের দোসর হয় বিষধর সাপ।
নিজের বলতে কিছু নেই’
নিজের বলতে কিছু থাকেনা |প্রিয় বন্ধু প্রতারণা করতেই পারে
শরীরে বাসা বাঁধতেই পারে মরণব্যাধি ক্যান্সার।
স্বজনের মৃত্যু করতেই পারে জীবন বিমুখ
হতেই পারে মিথ্যে জাগতিক সংসার।
একাকীত্বের যন্ত্রণা দিতে অবসান
মাথায় গুলি করলেন আবু মহসিন খান।
মানুষ কেন আত্মহত্যা করে
মরে যাওয়ার জন্য নাকি বেঁচে যাওয়ার জন্য
কেউ বলে যায়না |মানুষ নিজেই নিজের আপন হয়না
অথচ মানুষ’ সবার আপন হতে মরিয়া।
বন্ধন চিরকালই চোখে ক্রন্দন এনে দেয়
তবু নিঃসঙ্গতা ছেড়ে যেতে বলে দুনিয়া।
নিজের বলতে কিছু থাকেনা
ছেড়ে হয় চিরচেনা আবাস ভূমি।
অসংখ্য করুণার হাত জোটে মরণে
যদিও তিনদিন পরে কেউ মনে রাখেনা
আমাদের জীবন এমনই |তবু আত্মহনন-অকাল মরণ কোনো সমাধান নয়
জীবন ছেড়ে পালিয়ে যেয়োনা
একটাই জীবন আমাদের
দ্বিতীয় সুযোগ মিলবেনা |05, February 2022
©Kishor Kanok
Record Label : Labonnow Entertainment3 Comments

Kishor Kanok
Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.
শাসকের পক্ষে তাঁবেদারী করিনা
মানুষের কথা বলি কবিতায়।
সমগ্র জীবনের প্রতিচ্ছবি
কনকের কথা সুরের মূর্ছনায়।
_কিশোর কনক
Friends
Taposh Kumer dey
@taposhkumerdey
শাহরিয়ার।
@shahiar
Md.hazrat belal
@md-hazratbelal
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
মিহির চৌধুরী ইমন
@mihirchowdhuryemon
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
জে এস এম অনিক
@00anik
মোঃ আবু সাঈদ বিশ্বাস
@mdabusayeedbiswas
AdabenTatali
@adabentatali


সবটাই নিজের কবি। এই জীবন, ভূবন, বিধাতা সবকিছু। তবে কেউ কেউ সব ফেলে পালাতে চায় বহুদূরে। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন।