-
একই গল্পের দুই প্রান্তে
মাহমুদ হায়াতভোরের ধূসর কুয়াশা সরে গেলে
প্রেম শুধু এক পুরোনো চিঠি।
খুলে দেখার প্রয়োজন নেই, তবু ইরেজারে মুছে ফেলা যায় না।
ফুলেরাও আজকাল বিচ্ছেদের তারিখ মনে করিয়ে দেয়।
‘ভালোবাসি’ শব্দটি কোনো সেতু নয়,
যেন দুই পারে দাঁড়িয়ে থাকাদুটি নিঃশব্দ ভুল।
এক জন্মান্তরের দূরত্বই যথেষ্ট,
বিচ্ছেদের মরচে ধরে সম্পর্কের…Read More3 Comments -
আগুন
মাহমুদ হায়াতআগুন যতটা পোড়ায়,ততটাই রেখে যায় জন্মের ক্ষত।
ছাইয়ের নিচে ঘুমিয়ে থাকে সবুজের গোপন বর্ণ।
মানুষ পোড়ায় মানুষকে,
তবু কোথাও একটি স্পর্শ বেঁচে থাকে; ধ্বংসের ভেতর দিয়েই কখনওভাঙা পৃথিবী নতুন আকাশ লেখে।
ছাই পেরিয়ে ঘাসেরাও একদিননিজেদের সবুজ সকাল ফিরে পায়।2 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা এই অনুভবটি ধ্বংসের মাঝেও নতুন জীবনের আশাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আগুনের শিখা যেমন সবকিছু ভস্মীভূত করে, আবার সেই ছাই থেকেই যে নতুন সৃষ্টির বীজ অঙ্কুরিত হয়—এমন ভাবনা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি শব্দে যে গভীর দর্শন লুকিয়ে আছে, তা আরও অনেক লেখার মাধ্যমে পাঠকের মাঝে ছড়িয়ে দিতে আপনি নিয়মিত কলম চালিয়ে যান।
-
-
তারপর কে কাকে
মাহমুদ হায়াতরাত নামলে তোমার হাতের ভেতর আমার হাত…
দুটি নিঃশব্দ পাখি, ডানায় জমে থাকা অন্ধকার।
ঘাসে জোনাকিরা রেখে যায় ক্ষীণ উষ্ণতা,
হুতুমের চোখে রাত আরও গভীর হয়।
শিশির মাড়িয়ে শেওড়াগাছের শেষ ছায়ায়
হঠাৎ একটি পাখি ডাকে
কোথাও আলো নড়ে, অন্ধকার সরে যায়;
দুটি ছায়া কাছে এসে নিজেদের নাম ভুলে যায়।
তারপর কে কাকে প্রথম…Read More2 Comments -
কোথাও মানুষ নেই
মাহমুদ হায়াতকোথাও মানুষ নেই, মানুষগুলো অন্যরকম হয়।
ছুঁয়ে দিলে যেমন ফিক করে হেসে ওঠে,
দূঃখ পেলেও কাঁদে
আবার অন্যের দুখে পাড় ভাঙা নদীর মতো কষ্ট নিয়ে ছোটে।
আমি কেবল হাসতে দেখি, অন্যরকম হাসি,
ভেতরে তার বন্ধ সাটার বাহিরে সর্বগ্রাসী।
কোথাও মানুষ নেই…
মানুষের আদলে দাঁত কেলিয়ে কে যেন হাসে, ভয়ঙ্কর হাসি।2 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখাটির ভেতর যে বিষণ্ণতা আর মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা শূন্যতার চিত্রটি ফুটে উঠেছে, তা সত্যিই গভীর ও মন ছুঁয়ে যাওয়ার মতো। আপনি চাইলে শেষের দিকে শব্দের ব্যবহার আরেকটু কমিয়ে নিয়ে আসার কথা ভাবতে পারেন, তবে এই অদ্ভুত বিষণ্ন অনুভূতির প্রকাশ আপনার লেখাকে অনেক বেশি সজীব ও প্রাণবন্ত করে তুলেছে।
-
-
শাড়ির ভাঁজ
মাহমুদ হায়াত
নীল অন্ধকারে কার যেন শাড়ির ভাঁজ
খুলে যায়।
কাঁচের চুড়িতে আটকে থাকে এক
টুকরো নীরব চাঁদ।
ফুল ছুঁয়ে যায় চাঁদের মুখ, ঘাসে কেঁপে ওঠে অচেনা ছায়া।
খোলা বিছানা হঠাৎ শিউলি…
জানালায় থেমে থাকে বাতাস।
তারপর সারারাত ফুলের ছায়ার ভেতর
কে যেন রেখে যায়
এক অদেখা স্পর্শের গন্ধ।3 Comments -
কষ্টগুলো
মাহমুদ হায়াত
মেঘের খামে রেখে এসেছি শিশিরভেজা
কিছু নীরবতা,
শেঁকড় জানে না, কোথা থেকে এসেছিল সেই ভেজা অন্ধকার।
ঘাসের ডগায় কাঁপে এক অসমাপ্ত শব্দ, পাহাড়ের গায়ে ঝুলে থাকে তার নামহীন ছায়া।
রাত নামলে ফেরারী নদী পাথর ছুঁয়ে নিজের দিকেই ফেরে,
মোহনার বদলে তীরে রেখে যায় কাদামাখা রাত।
দূরে একটি পাখি নীলচে আকাশে ডুবে যায় শব্দহীন,
আর…Read More4 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা এই অনুভবগুলো আমার মনে গভীর এক বিষণ্নতার ছোঁয়া রেখে গেল, বিশেষ করে পাহাড়ের গায়ে ছায়া আর নদীর ফেরা নিয়ে আপনার অসামান্য কল্পনাশক্তি আমাকে মুগ্ধ করেছে। আপনি চাইলে এমন আবেগঘন মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত করতে কিছু নতুন শব্দ বা দৃশ্য যোগ করার কথা ভেবে দেখতে পারেন। আমাদের এই গ্রুপের অন্যদের লেখায় লাইক বা কমেন্ট করে সবার সাথে যুক্ত…Read More
-
-
কাকে যেন ডাকে
মাহমুদ হায়াত
পুরোনো পাতায় আজও দুটো নাম
পাশাপাশি হেঁটে যায়,
শুকনো বকুলে তার গন্ধ, কোথা থেকে ভেসে আসে।
সন্ধ্যা নামলে কাঁচের ওপারে কে যেন দাঁড়ায়,
চেনা দুই চোখ কুয়াশার ভেতর হঠাৎ নড়ে ওঠে।
সেই মাঠ পেরিয়ে হলুদ বাতাস ফিরে আসে,
দূর বাঁশিতে ভাঙা সুর, উঠোন জুড়ে জোছনা।
ছায়াটা কার, দরজা খোলা, ভেতরে কেউ নেই,
তবু নিঃশব্দ ঘরটা আজও কাকে যেন ডাকে।3 Comments -
দুটো বৈদ্যুতিক তার
মাহমুদ হায়াতখুব কাছাকাছি ছিল, যতটা কাছাকাছি থাকলে দুটো বৈদ্যুতিক তার
সর্বনাশের খোলস ছেড়ে আদিমোৎসবে মেতে ওঠে।
কেবল আকাশ ছোঁয়া হয় না আমার, আকাশ ছোঁবো বলে।
একটা অর্কিডদিন ছুঁয়ে গেলে আলস্য বিকেলের ঘুম,
নড়ে চড়ে বসে বুকের বেসুরো বাঁশি।
আমার আরও দিন অকারণে জলে ভাসে…5 Comments -
দেখা হবে
মাহমুদ হায়াত
রাত নামলেই শহর সমস্ত শব্দ গুটিয়ে নেয়,
আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
দূরে কেওড়া বন অচেনা কোনো নাম ধরে…Read More3 Comments-
শহরের নিস্তব্ধতাকে নদী ও চাঁদের আলোয় যেভাবে ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই এক অদ্ভুত মায়াবী অনুভূতি তৈরি করে। আপনি চাইলে কোনো একটি নির্দিষ্ট অনুভূতির ওপর আরেকটু আলোকপাত করে লেখার গভীরতা আরও বাড়িয়ে দেখতে পারেন। আপনার এই লেখাটি আমাদের মতো অনেক পাঠকের মনে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেবে, তাই এমন সুন্দর সৃষ্টির ধারা অব্যাহত রাখুন।
-
-
শিশিরের ওপারে
মাহমুদ হায়াততোমাকে দেখার ইচ্ছে শেষ হয় না কোনো জন্মে,
পথের ভেতর আরেক পথ, ফেরার রাস্তা নেই।
নরম পাতায় রেখে আসি শরীরের অদৃশ্য গন্ধ,
হাওয়ার ভাসে মল্লার সুর, শুধু তুমি নেই।
চুড়ির শব্দে কান পাতি শিশির ঝরে নিঃশব্দে,
কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি।
রোদ আয়ু রেখে পালায়, নদী ভাঙে দু-তীরের গল্প,
ক্লান্তির হাড়ে কে যেন লিখে…Read More3 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা এই পঙক্তিগুলো পাঠককে এক গভীর ঘোরের মধ্যে নিয়ে যায়, বিশেষ করে ‘কুয়াশার আয়নায় দেখি শুধু আমার অনুপস্থিতি’ লাইনটি ভীষণ মায়াবী ও হৃদস্পর্শী। আবেগের বশবর্তী হয়ে নিজের সত্তাকে এভাবে ছড়িয়ে দেওয়ার ভঙ্গিটি বেশ দারুণ, হয়তো শব্দের কারুকাজে সামান্য বিরতি যুক্ত করলে দৃশ্যকল্পগুলো আরও স্পষ্ট হয়ে উঠত। এমন বিষাদমাখা সুন্দর কাজগুলো আপনি…Read More
-
-
মানুষ বেঁকে যায়
মাহমুদ হায়াতমানুষ খুব সহজে বেঁকে যায় বলে’ সাত জনমেও মানুষ, মানুষ হয়ে ওঠে না।
পর্বত কিংবা বৃক্ষরা কখনও বাঁকে না
নদীরা যাত্রা পথে বাঁধা পেলে পথ বদলায় অভিমানে অন্য পথে।
গাছেরা জানে না ভালো থাকার ফন্দি ফিকির,
গাছেরা ভেঙে যায় কষ্ট বুকে চেপে।
কেবল মানুষ ভাঙে না, স্বার্থের অমোঘ সুতোর টানে সে একশোবার বেঁকে যায়,
একশোবার খোলস…Read More3 Comments -
ওরা কবি হবে ব’লে
মাহমুদ হায়াতওরা কবি হবে ব’লে নিজেই নিজের ঢাক ঢোল পিটিয়ে কবি ব’নে যাই,
আর অভিধান ঘেটে-ঘুটে দু’একটা শব্দ গোগ্রাসে গিলে খায়।
ওরা কবিতা বলতে বোঝে গতানুগতিক ভাবনা
ছন্দ অন্ত্যমিল আর হেয়ালিগোছের কিছু শব্দের পিঠে শব্দ,
জীবনের কথা নয়…
ওরা প্রাপ্তির হিসেব কষে আঙুলের ভাজে ভাজে,
আর গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে হতাশার ধ্রুপদী…Read More2 Comments -
ওরা কারা
মাহমুদ হায়াতআতঙ্ক জনপদ মানবতা অস্তিত্বহীন বিপন্ন জাতিসত্ত্বা গুমরে কাঁদে,
দানবের বিভৎস চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত।
ঘাতকের অসুর প্রবৃত্তি খামছে ধরে খাচ্ছে সভ্যতার মুখ।
ওরা কারা আমার শিশুমি-তে রঙ পেনাসিলে আঁকা ছোট্ট সোনার দেশটা
বিষাদের বিবর্ণ রেখা টেনে বারবার মুছে দিতে চায় ?
বন্ধ করো তোমাদের এই সব রাজা-রাজনীতি
ধর্মের নামে…Read More3 Comments -
একাকি কাঁদে কীর্তিনাশা
মাহমুদ হায়াতযা নষ্ট হওয়ার সে-তো হয়েই গেছে
এখন নষ্ট হওয়ার নীলকষ্টগুলো বুকে নিয়ে বেচেঁ আছি,
আকাশ জানে না কতটা কষ্ট বুকে নিয়ে জেগে থাকে চন্দ্রাবতী।
আমাকে ভালো লাগলে বুকের মধ্যে আকাশটাকে পুষে রেখো,
তৃষ্ণার জলে শরীর ভিজিও না ।
আমাকে মনে পড়লে একলা বিকেল ছুঁয়ে দিয়ো,
বুড়ো বয়সের প্রেমের মতো কেঁদো না ।
জীবন জগত…Read More3 Comments -
ছায়াবিকেল
মাহমুদ হায়াতচোখের পাতায় ছায়াবিকেল
মেঘ ভেসে যায় দূর,
কোথায় যেন হারিয়ে গেছে
আমার চেনা সুর।মনের উঠোন উছল নদী
রাতের আকাশ ঢেউ,
কোথায় যেন হারিয়ে গেছে
আমার চেনা কেউ।বুকের পাড়ায় ফিঙেদুপুর
রোদরঙা মেঘপ্রীতি ,
কোথায় যেন হারিয়ে গেছে
আমার চেনা স্মৃতি।ঠোঁটের ডেরায় শিশিররোদ
তিতলি রঙিন সাজ,
কোথায় যেন হারিয়ে গেছে
সেসব কারুকাজ।3 Comments-
MAHMUD HAYAT, আপনার লেখা ‘বুকের পাড়ায় ফিঙেদুপুর’ পঙ্ক্তিটি অসম্ভব সুন্দর এবং এক গভীর বিষণ্নতা ছুঁয়ে যায়। প্রতিটি স্তবকে হারানো সুর ও স্মৃতির যে মায়াবী আবহ ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে দারুণ মুগ্ধ করেছে। আপনারা অন্যদের লেখাতেও নিয়মিত ভালোবাসা ও মন্তব্য প্রকাশ করলে আমাদের এই আড্ডাঘরটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
-
-
ঠিক তখন-ই
মাহমুদ হায়াতবিভাস যখন ভোরের আকাশ
ঘুমভাঙা মেঘ ছাদে,
ঠিক তখন-ই পাড় ভাঙে জল
বুকের গহীন খাদে।চিলেকোঠা উদাস-দুপুরবাঁশি
একলা অধীর ঢেউ,
ঠিক তখন-ই শিষ দিয়ে যায়
বুকের ভেতর কেউ।ক্লান্ত মাঝি দূর-পারাপার খেঁয়া
বিজন বিকেল ঘাটে,
ঠিক তখন-ই বুকের পাথর
করাত করাত কাটে।3 Comments -
শরত
মাহমুদ হায়াত
শাদার ভেতর কোথাও যেন নীলের লুকোচুরি…
দূরে কিছু একটা ছিল, এখন আর মনে পড়ে না।
ভোরের গন্ধে কে যেন অদৃশ্য হয়ে যায় ধীরে,
মেঘের নিচে নড়েচড়ে ওঠে নামহীন কোনো বিকেল।
জলের ওপারে হয়তো কেউ, অথবা শুধু তার ছায়া,
হাওয়ায় ভেসে আসে সেইসব সন্ধ্যা ,
শরৎ যেন অস্পষ্ট এক জানালার মতো,
যার ওপাশে আলো ছিল কি অন্ধকার
আজও ঠিক বোঝা যায় না।4 Comments -
খোকা
মাহমুদ হায়াতব্যাগ-পিঠে বই আর
ব্যাট নিয়ে হাতে,
খোকা যায় ইসকুলে
বন্ধুদের সাথে।পাঠে-পাঠে দিন যায়
অবসরে খেলা,
এইভাবে কাটে তাঁর
কাটে দিন বেলা।খুব জোরে ব্যাট হাকে
চার চার ছক্কা,
খোকা হবে ম্যাচ সেরা
কার আছে রক্ষা?পড়া আর খেলা তাঁর
সবকিছু ভালো,
এ-ই খোকা একদিন
জ্বালবেই আলো।3 Comments -
নীলশাড়ি
মাহমুদ হায়াতনীলশাড়িতে বেশ জমেছে
লাল টিপটাও ভালে,
এমন করে কেউ কি কখন
লাগায় হাওয়া পালে?চশমাটাও নাকের উপর
তুলির আচড় গালে,
এমন করে কেউ কি কখন
নাচায় ঢোলের তালে?ঠোঁট দুটোও ভরা কটাল
চুলের লোপাট ঘ্রাণে,
এমন করে কেউ কি কখন
হেঁচকা লাটাই টানে?ঘূর্ণি নাচায় শাড়ির আঁচল
বুকের উঠোন বানে,
এমন করে কেউ কি কখন
আকাশ রাঙায় গানে ?2 Comments -
বৃষ্টিতে
মাহমুদ হায়াতপ্রথম যেদিন দেখি তোকে
লেকের ধারে বৃষ্টিতে,
লাল কাঁচুলি নীলাভ শাড়ি
অন্যরকম সৃষ্টিতে।ভেজা শহর ভেজা প্রহর
ভেজা ভেজা কাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
ভরা নদীর বাঁক ছিল।ভেজা আঁচল ভেজা কাঁচল
ভেজা ঠোট নাক ছিল,
তোর শরীরে কোথায় যেন
মধুমক্ষির চাক ছিল।ভেজা আকাশ ভেজা বাতাস
ভেজা বুনো হাঁস ছিল,
তোর শরীরের ভাজে…Read More2 Comments-
বৃষ্টির ছোঁয়ায় ভিজে যাওয়া সেই মুহূর্তগুলো আপনার লেখায় যেভাবে ফুটে উঠেছে, তা সত্যিই খুব মায়াবী এবং পাঠকের মনে এক স্নিগ্ধ আবেশ তৈরি করে। শব্দ ব্যবহারের ক্ষেত্রে যদি আরও একটু ভিন্নতা বা নতুনত্বের খোঁজ করেন, তবে বর্ণনাটি হয়তো আরও গভীর ও বর্ণিল হয়ে উঠতে পারে। আপনার এই চমৎকার অনুভূতির প্রকাশ আমাদের মুগ্ধ করেছে, তাই নিয়মিত লিখে যাওয়ার জন্য আপনার প্রতি…Read More
-
- Load More Posts
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



MAHMUD HAYAT, আপনার লেখা এই অনুভবগুলো এক গভীর বিষণ্ণতা আর সুন্দর অনুভূতির মেলবন্ধন তৈরি করেছে যা পাঠকের হৃদয়ে খুব সহজেই জায়গা করে নেয়, তাই সামনেও আপনার এমন আরও গভীর ও ছোঁয়া লাগা লেখা পড়ার অপেক্ষায় থাকলাম।