তুলট | Md. Deloar Hossen | Activity
#রঙে_জল_আছে_বিষ_আছে
হস্তরেখায় লাউডগা- না না শঙ্খচূড়!
তুলিতে রঙ মাখলে ঝড় ওঠে 
ঝড় রঙ চেনে- শিল্প চেনে- চেনে মানুষ    
মাছিমদিয়ার লালমিয়া আর কেউ নয় এস এম সুলতান ! 
তবু আমি ঠিক আছি
কেটেছেটে হীরকদ্যুতির মতো নক্ষত্র মেখে নিয়েছি হাতে 
হাতজুড়ে ছায়াপথ, মুঠোবন্দি রঙের অসুখ 
রঙে তুলি চোবালে ঈশ্বর কথা বলে !
নারী আর শঙ্খচূড় তুলির আঁচড়ে মিলেমিশে যায়
নগ্ন হই, পৌছে যাই ক্রমাগত নগ্নতার গভীরে 
তুলির টানে স্পষ্ট হয় ফুল, পাতা, সাপ, আর নগ্ন ঈশ্বরী
সুলতান বলেছেন- "রঙে জল আছে, বিষ আছে"
আঙুল জানে আর আমি খুব জানি !     
©মো. দেলোয়ার হোসেন 
 তেরখাদা, খুলনা
 #রঙে_জল_আছে_বিষ_আছে
হস্তরেখায় লাউডগা- না না শঙ্খচূড়!
তুলিতে রঙ মাখলে ঝড় ওঠে
ঝড় রঙ চেনে- শিল্প চেনে- চেনে মানুষ
মাছিমদিয়ার লালমিয়া আর কেউ নয় এস এম সুলতান ! 
তবু আমি ঠিক আছি
কেটেছেটে হীরকদ্যুতির মতো নক্ষত্র মেখে নিয়েছি হাতে
হাতজুড়ে ছায়াপথ, মুঠোবন্দি রঙের অসুখ
রঙে তুলি চোবালে ঈশ্বর কথা বলে !
নারী আর শঙ্খচূড় তুলির আঁচড়ে মিল…Read More
//বৃক্ষ ও একজন মানুষের ছায়া//
যেখানে দাঁড়িয়ে আছো ঠিক সেখানে শেকড়ে গ্রন্থিত  একজন মানুষ বৃক্ষজন্মের নান্দনিক দু:খগুলো বুঝে নিতে মৃত্তিকার দিকে ধাবমান! নদী যাকে বলেছিল- খুব সাবধানে এলে পাড় ভাঙার গান শুনাবো। মানুষটি জানতে চায়, পাড় ভাঙার সাথে ভিটের মাটির সম্পর্ক কতটা নিবিড়। সে দেখতে চায়, মানুষ ও বৃক্ষ পরস্পর কেন নদীবন্দনা করে। 
তৃষ্ণা পেলে মধুমতি বলে  ডাকতে ডাকতে যে মানুষ বৃক্ষের সাথে নিজের পরমায়ু ভাগ করে নেয়, সেই মানুষটি ঠায় দাঁড়িয়ে আছে তুমি যেখানে, ঠিক সেখানে! 
[]মো. দেলোয়ার হোসেন 
তেরখাদা, খুলনা।
//বৃক্ষ ও একজন মানুষের ছায়া//
তৃষ…Read More
।।মা'র কাছে রোজ এঁটো খেতে একটি কুকুর আসে।।
আরো কিছুদূর যেতে পারে নির্বিঘ্ন দুটি পা
তাল লয়
সংগত ঠিকঠাক থাকলে 
মাদুরপাতা বারান্দা মাড়িয়ে উঠোন! 
মা'র আঁচলের গিটে পঞ্চাশের দাহ 
ওভাবে ছুটিস না খোকা, কাছে আয়" কিন্তু 
ঘাম আর রক্তের স্রোত রুটি তৈরির বেলনচাকি জুড়ে ঘোরে!
আলনার ছড়ানো শার্টে কেবল বাবার ছলছল চোখ 
দু:সাহস নেই, তাই ভয় উঠে আসে শিরদাঁড়া বেয়ে 
প্রমিত উচ্চারণে বলতে পারিনা- মা ভাত দে! 
বরং উনুনমুখী মা'র 
আঁচলের পঞ্চাশটি গিট খুলতে খুলতে বলতে পারি-
খোকা বলে না ডেকে, বলো- উনুনের পোড়া ছাই দগ্ধ কয়লা! 
মা'র কাছে রোজ এঁটো খেতে একটি কুকুর আসে! 
[]মো. দেলোয়ার হোসেন 
তেরখাদা, খুলনা।
।।মা’র কাছে রোজ এঁটো খেতে একটি কুকুর আসে।।
আরো কিছুদূর যেতে পারে নির্বিঘ্ন দুটি পা
তাল লয়
সংগত ঠিকঠাক থাকলে
মাদুরপাতা বারান্দা মাড়িয়ে উঠোন! 
মা’র আঁচলের গিটে পঞ্চাশের দাহ
ওভাবে ছুটিস না খোকা, কাছে আয়” কিন্তু
ঘাম আর রক্তের স্রোত রুটি তৈরির বেলনচাকি জুড়ে ঘোরে!
আলনার ছড়ানো শার্টে কেবল বাবার ছলছল চোখ
দু:সাহস নেই, তাই ভয় উঠে…Read More
#গমন
সে ভাবেই হবে সব
যে ভাবে  হাতে চুড়ি পরো, অনামিকায় অঙ্গুরীয়
পায়ে জুতো বা অন্তর্বাস, বরং তার চেয়ে আলতো ভাবে
কিংবা খেলাচ্ছলে...
কাঁচের চুড়ি ভাঙলে হাত কাটে
তবে আমি ভাঙলে সিঁদুরে লাল হবে সিঁথি! 
[]মো.দেলোয়ার হোসেন
তেরখাদা, খুলনা।
 #গমন
সে ভাবেই হবে সব
যে ভাবে  হাতে চুড়ি পরো, অনামিকায় অঙ্গুরীয়
পায়ে জুতো বা অন্তর্বাস, বরং তার চেয়ে আলতো ভাবে
কিংবা খেলাচ্ছলে…
কাঁচের চুড়ি ভাঙলে হাত কাটে
তবে আমি ভাঙলে সিঁদুরে লাল হবে সিঁথি! 
[]মো.দেলোয়ার হোসেন
তেরখাদা, খুলনা।
Md. Deloar Hossen and হৈমন্তীকা are now friends
হাতের কাছে আজ অলস সময়
            মো.  দে লো য়া র  হো সে ন
ঘরজুড়ে সাদা মেঘ!
কফি কাপে- না, কোনো দাগ নেই
ঠুনঠান শব্দ নেই হেসেলে ও খাবার টেবিলে
একটি বেড়াল ঘরময় অলসতা ছড়িয়ে দিয়েছে!
ওকে যে তাড়াবে তাড়াক
আমার কোনো তাড়া নেই!
টিভি চলছে
সিরিয়াল? না না কাতার বিশ্বকাপ
সংবাদ দেখি না তেমন, তবে পাশের ঘর থেকে কানে আসে
কান খাড়া করে শুনি করোনা আপডেট, শুনি- সভা মহাসমাবেশ
নয়া পল্টন না সোহরাওয়ার্দি উদ্যান
দোষ খুঁজাখুঁজি ক্ষমতাসীন ও ক্ষমতালোভি
খেলা হবে...... 
সংবাদ পাঠিকার মুখে "খেলা হবে" শব্দদ্বয় বেশ রসালো মনে হয়
ঘর জুড়ে হো- হো- হাসি!
     বিদ্রুপ!
         খেস্তিখেউড়!
আমি বুঝতে পারিনা ওরা এমন করছে কেনো?
রাশিয়া-ইউক্রেন
চীন-ইরান
পোশাকের স্বাধীনতা আন্দোলনে কাঁপছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব
অথবা নিভন্ত আগুনে ফুঁ দিয়ে আবার দেখাতে চাইছে- যুদ্ধই শেষ কথা!  
বেড়ালটি লেপের ওমে আরাম করে ঘুমাচ্ছে
ঘুমাক
কফিটি শেষ করে আমিও ইজি চেয়ারটাকে দোলনা বানাবো!
 হাতের কাছে আজ অলস সময়
            মো.  দে লো য়া র  হো সে ন
ঘরজুড়ে সাদা মেঘ!
কফি কাপে- না, কোনো দাগ নেই
ঠুনঠান শব্দ নেই হেসেলে ও খাবার টেবিলে
একটি বেড়াল ঘরময় অলসতা ছড়িয়ে দিয়েছে!
ওকে যে তাড়াবে তাড়াক
আমার কোনো তাড়া নেই!
টিভি চলছে
সিরিয়াল? না না কাতার বিশ্বকাপ
সংবাদ দেখি না তেমন, তবে পাশের ঘর থেকে কানে আসে
কান খাড়া করে শুনি করোনা আপডেট…Read More
ভাগ 
  মো. দে লো য়া র হো সে ন
আলপথ ধরে হেঁটে যাচ্ছে দুজন
কখনো আগেপিছে, কখনো পাশাপাশি, কখনোবা সমান্তরাল 
আকাশ আর মাটির কাছাকাছি উঁকি দিচ্ছে হেমন্তের চাঁদ, তাই
দুটি মেয়ের মাঝে সমানে ভাগ হচ্ছে সন্ধ্যা ও কুয়াশা। 
ওরা চলে গেলে কার কি ক্ষতি ? 
অথবা ওরা যাবেনা চোখের আড়ালে কোনদিন
হেমন্তের মায়াবী সন্ধ্যা বিরহ বোঝেনা! তাই ওরা
পায়ে পায়ে যতদূর যাক, সন্ধ্যা ও কুয়াশার টানে নীড়ে ফিরবেই।
আমাকে বসিয়ে রেখে- আমিও ওদের সাথে হেমন্ত বিলাসী
আমিও ভাগ করে নিতে যাই আঁজলাভরা জলের কুহক
ষোড়শী চাঁদ, কুয়াশার ফিনফিনে রূপালি হৃদয়!
দুটি মেয়ের মাঝে আমি একা সক্ষম শিকারি যুবক!
৩০ নভেম্বর ২০২২
তেরখাদা, খুলনা।
ভাগ
  মো. দে লো য়া র হো সে ন
আলপথ ধরে হেঁটে যাচ্ছে দুজন
কখনো আগেপিছে, কখনো পাশাপাশি, কখনোবা সমান্তরাল
আকাশ আর মাটির কাছাকাছি উঁকি দিচ্ছে হেমন্তের চাঁদ, তাই
দুটি মেয়ের মাঝে সমানে ভাগ হচ্ছে সন্ধ্যা ও কুয়াশা। 
ওরা চলে গেলে কার কি ক্ষতি ?
অথবা ওরা যাবেনা চোখের আড়ালে কোনদিন
হেমন্তের মায়াবী সন্ধ্যা বিরহ বোঝেনা! তাই ওরা
পায়ে প…Read More
#ঘর 
  মো. দে লো য়া র হো সে ন
ওখানে পাখিদের ঘর
ছায়া-ফুল আর পাতার বিন্যাসে।
পাখিদের বসত বলে ওখানে ভালোবাসার চাষাবাস হয়
ওরা নিপুণ হাতে বাসা বানায় আর শিল্প বুনে রাখে সময় ও সভ্যতার।
আমি কেবল কুঠারের চর্চা জানি, তাই ভাবলেশহীন গাছ কাটি 
সেই কাঠে শিল্প ফলাতে এঁকে রাখি ফুল-পাতা আর পাখিদের নাম!
আমার ঘরে মৃত ফুল-পাতা আর পাখিদের সাথে 
একটি মৃত মানুষ বসবাস করে! 
[]০৮১২২০২২
তেরখাদা, খুলনা।
 #ঘর
  মো. দে লো য়া র হো সে ন
ওখানে পাখিদের ঘর
ছায়া-ফুল আর পাতার বিন্যাসে।
পাখিদের বসত বলে ওখানে ভালোবাসার চাষাবাস হয়
ওরা নিপুণ হাতে বাসা বানায় আর শিল্প বুনে রাখে সময় ও সভ্যতার।
আমি কেবল কুঠারের চর্চা জানি, তাই ভাবলেশহীন গাছ কাটি
সেই কাঠে শিল্প ফলাতে এঁকে রাখি ফুল-পাতা আর পাখিদের নাম!
আমার ঘরে মৃত ফুল-পাতা আর পাখিদের সাথে
একটি…Read More
ক্রমাগত//
      মো.  দে লো য়া র  হো সে ন 
গোঁফরেখা সামান্য উঁকি দিতেই বদলে গেলো পথ
স্বপ্নদোষে অপবিত্র হলাম বলে
ঈশ্বর বিয়োগ হলো সেই কৈশোরে
সেই থেকে কচুপাতার উপরে আমি থর থর কাঁপি 
পড়ে যাবো- ঝরে যাবো- নিংড়ে যাবো-  দোহাই 
নাড়া দিওনা কোনো নারী- কোনো উর্বষী 
স্বপ্নদোষে সঙ্গদোষে মূদ্রাদোষে
ক্রমাগত অপবিত্র হলাম বলে 
চণ্ডীকার পায়ের  নিচ থেকে গভীর অন্ধকারে আমাকে কুড়োই!
ক্রমাগত//
      মো.  দে লো য়া র  হো সে ন 
গোঁফরেখা সামান্য উঁকি দিতেই বদলে গেলো পথ
স্বপ্নদোষে অপবিত্র হলাম বলে
ঈশ্বর বিয়োগ হলো সেই কৈশোরে
সেই থেকে কচুপাতার উপরে আমি থর থর কাঁপি
পড়ে যাবো- ঝরে যাবো- নিংড়ে যাবো-  দোহাই
নাড়া দিওনা কোনো নারী- কোনো উর্বষী
স্বপ্নদোষে সঙ্গদোষে মূদ্রাদোষে
ক্রমাগত অপবিত্র হলাম বলে
চণ্ড…Read More
//ছায়া//
মো. দে লো য়া র  হো সে ন
ছেলেটা বড় হচ্ছে 
মেয়েটাও 
যেনো কলাগাছ নড়েচড়ে বসে থাকে চোখের সামনে! 
আমার মাথায় কিচ্ছু আসে না
যা ভাবার তার সবটাই গিন্নি ভাবেন
আর মেলান অতীত বর্তমান ভবিষ্যৎ 
ছেলেটা ক্রমাগত বড় হতে হতে এখন ঘরের বাইরে ঘর খোঁজে 
মেয়েটা যখন-তখন ছোট্ট জানালায় আকাশ ডেকে আনে
আর গিন্নি অতি সাবধানে গুছিয়ে রাখেন হাড়ি পাতিল! 
ছেলেটা-মেয়েটা আর গিন্নিও
আমাকে তালগাছের মতো সারাক্ষণ রৌদ্রে দাড়ানো দেখেন
তারা বোঝেন- আমার ছায়া কেনো নেমে গেছে মাথা থেকে পা অবধি!
১৮ মে ২০২২
তেরখাদা, খুলনা
//ছায়া//
মো. দে লো য়া র  হো সে ন
ছেলেটা বড় হচ্ছে
মেয়েটাও
যেনো কলাগাছ নড়েচড়ে বসে থাকে চোখের সামনে! 
আমার মাথায় কিচ্ছু আসে না
যা ভাবার তার সবটাই গিন্নি ভাবেন
আর মেলান অতীত বর্তমান ভবিষ্যৎ
ছেলেটা ক্রমাগত বড় হতে হতে এখন ঘরের বাইরে ঘর খোঁজে
মেয়েটা যখন-তখন ছোট্ট জানালায় আকাশ ডেকে আনে
আর গিন্নি অতি সাবধানে গুছিয়ে রাখেন হাড়ি পা…Read More
দেমাক
  মো.  দে লো য়া র  হো সে ন
পদ্মা যমুনা মধুমতী 
জলে থই থই
ছিপছিপে ছিপ নৌকো ঢেউ কেটে ছুটে যায় মোহনার দিকে 
যার যার তৃষ্ণা আছে চাঁদজ্বলা এই রাতে নদী তীরে যাও;
নারীকে নদী ভেবে কেউ কি ঠকেছে?
জলের দেমাক পুষে শরীরে ও মনে
নারী যেনো আজীবন কলসিভরা জল! এমন সহজ নদী
খাল কেটে পুরুষেরা নিয়ে যাও ঘরে! তৃষ্ণায় নাও-
ক্ষুধাতেও নাও, বাচতে নাও- মরতেও নাও
হাসতে নাও- ভাসতেও নাও
যদি তুমি পুরুষ হও- তবে নেমে পড় জলে!
পদ্মা যমুনা মধুমতী 
জলে থই থই, তবু জলের ভীষণ দাম
তুল্যমূল্য  দিতে গেলে পুরুষ হয়ে যায় ঋণী 
কবিরা বোঝেন বলে নদী আর নারী মিলে যায়
কবিতা সত্যি হয়, তাই
কবি আর ঈশ্বর পাশাপাশি হাটেন!
১৯ মে ২০২২
তেরখাদা, খুলনা।
 দেমাক
  মো.  দে লো য়া র  হো সে ন
পদ্মা যমুনা মধুমতী
জলে থই থই
ছিপছিপে ছিপ নৌকো ঢেউ কেটে ছুটে যায় মোহনার দিকে
যার যার তৃষ্ণা আছে চাঁদজ্বলা এই রাতে নদী তীরে যাও;
নারীকে নদী ভেবে কেউ কি ঠকেছে?
জলের দেমাক পুষে শরীরে ও মনে
নারী যেনো আজীবন কলসিভরা জল! এমন সহজ নদী
খাল কেটে পুরুষেরা নিয়ে যাও ঘরে! তৃষ্ণায় নাও-
ক্ষুধাতেও নাও, বাচতে নাও- মরতেও নাও
হাসতে…Read More
//একজন//
মো. দে লো য়া র হো সে ন 
শুধু তার জন্যে একটা গল্প লেখা যায়
বা নিরেট একটা গল্প বনে যাওয়া যায় তার জন্যে 
একটা অণুগল্প বা ছোটগল্প 
বা  সবুজ ঘসের ওপর অপঠিত উপন্যাস হয়ে ছড়িয়ে থাকা যায়
আর অপেক্ষা করা  যায় হাজার বছর
নারী কোনো অপার্থিব বিষয় নয়
যে কেউ হাতের আঙুল বন্ধকি রেখে ছুয়ে দেখতে পারে আকাশের চাঁদ
একজন এইসব ভেবে ভেবে পথের শেষ বাকে পৌছেছে এখন!
১৭/০৫/২০২২
তেরখাদা, খুলনা।
//একজন//
মো. দে লো য়া র হো সে ন 
শুধু তার জন্যে একটা গল্প লেখা যায়
বা নিরেট একটা গল্প বনে যাওয়া যায় তার জন্যে
একটা অণুগল্প বা ছোটগল্প
বা  সবুজ ঘসের ওপর অপঠিত উপন্যাস হয়ে ছড়িয়ে থাকা যায়
আর অপেক্ষা করা  যায় হাজার বছর
নারী কোনো অপার্থিব বিষয় নয়
যে কেউ হাতের আঙুল বন্ধকি রেখে ছুয়ে দেখতে পারে আকাশের চাঁদ
একজন এইসব ভেবে ভেবে পথের শেষ বা…Read More
গুচ্ছ কবিতায়  মো. দেলোয়ার হোসেন 
১
অশ্বথ গাছের ছায়া
মা'র হাতের লণ্ঠন
অনেক দূর আলো ছড়িয়েছে
আমার ভয় করে না
আমি ধুলো নিয়ে খেলি
আর রাখাল বালকের সাথে স্বপ্ন ভাগাভাগি করি
একটি অশ্বথ গাছের নিচে!
আমাকে কেউ খোঁজেনা
মা'র হাতের লণ্ঠন আকাশ ফুঁড়ে যায়
আমি নক্ষত্রে নক্ষত্রে হাঁটি
মা'র আঁচলজুড়ে একটি অশ্বথ গাছের ছায়া !
২
দাগগুলো মুছে যেতে যেতে শিশুর হাত ছুঁয়ে দেয়
আমাকে ভয় পেও না, এই তো আমি মরে যাচ্ছি
পৃথিবীতে খুব সহজেই মৃত্যু আসে
মৃত্যু কোনো অস্বাভাবিক বা কাকতালীয় ঘটনা নয়
মরে যেতে হয় বলে মরে যাচ্ছি
সুফলা পৃথিবীতে তোমরা কিছুক্ষণ থাকো
আমার মৃত্যু কোনো পাঠ নয় বা পরিক্রমাও নয়
স্লেটের বুকে চকপেন্সিলের হিজিবিজি দাগ
দাগগুলো মুছে যেতে যেতে শিশুর হাত ছুঁয়ে দেয়
তবু নিষ্পাপ ঈশ্বরের কোনো দায় নেই
৩
শূন্যের ভেতরে যে আকাশ
শূন্যের ভেতরে যে আকাশ
আমি তারে ছুই
আমি তারে ভেদ করে উড়ি, আমি উড়াই আদিম ঘুড়ি !
মায়ের আঁচল
বাবার হাতের লাটাই
আমার বুকে কেবল উন্মুখ বাতাসের দোল।
কে আমায় হরণ করে ?
আমার উড্ডীনপাখায় কার গভীর স্পর্ধা এ শূন্যতায় পূর্ণতা খোঁজে ?
আমার অবাধ্য উড়ালে কেনো লজ্জ্বায় রাঙা হয় ঈশ্বরীর বাম হাতের পাঁচটি আঙ্গুল ?
শূন্যের ভেতরে যে আকাশ
সেখানে ঈশ্বরীর সাথে অক্ষরও বলাৎকার হয় সারাক্ষণ!
৪
আমাকে জাগাতে পারে ভোরের শিশির
রাতের গতর ছেনে ঢালপথে হেঁটে গেছে শঙ্খচূড়
কোথাও কেউ নেই শুধু
আমি আর এঁটোগন্ধ মৌ মৌ ঘর, পরিতৃপ্ত বেড়ালরাত
মাঝে মাঝে নড়েচড়ে মদির স্বপ্ন নিয়ে আসে!
আজ আমি জাগবো না, যদি জাগি-
আমাকে জাগাতে পারে ভোরের শিশির !
গুচ্ছ কবিতায়  মো. দেলোয়ার হোসেন 
১
অশ্বথ গাছের ছায়া
মা’র হাতের লণ্ঠন
অনেক দূর আলো ছড়িয়েছে
আমার ভয় করে না
আমি ধুলো নিয়ে খেলি
আর রাখাল বালকের সাথে স্বপ্ন ভাগাভাগি করি
একটি অশ্বথ গাছের নিচে!
আমাকে কেউ খোঁজেনা
মা’র হাতের লণ্ঠন আকাশ ফুঁড়ে যায়
আমি নক্ষত্রে নক্ষত্রে হাঁটি
মা’র আঁচলজুড়ে একটি অশ্বথ গাছের ছায়া !
২
দ…Read More
Md. Deloar Hossen and Manto Roy are now friends
Md. Deloar Hossen and Noyontara are now friends
Md. Deloar Hossen and কবি-ম.ম.রবি ডাকুয়া are now friends
Md. Deloar Hossen and ভাস্কর are now friends
Md. Deloar Hossen and Neel tripura are now friends
Md. Deloar Hossen and Liton Hossain are now friends
Md. Deloar Hossen and সালাম আলী আহসান are now friends
Md. Deloar Hossen and IMTIAJ MUHAMMAD ABU AHSAN are now friends
ত্রিভুজ
জ্যামিতি জানিনা
তবু ত্রিভঙ্গমুরারি ঢঙে অহেতুক পার করি দিন আর রাত
হাতের বাঁশিতে কে দেবে ফুঁ?
শাকান্ন দিয়ে আর কতকাল চলে
শরীর-মনে জ্বালা, ধুপধোঁয়ায় কামগন্ধ ওড়ে
তোমার বাহুবন্দি রাত আমাকে কবে যূপকাষ্ঠে নেবে?
ঘরজুড়ে ছড়ানো ক্ষয়ক্ষতি অপচয়
কিছুটা পুষিয়ে দিতে- কন্ঠলগ্না তুমি সরে এসো ঠোঁটের কাছে
এসো, আঙ্গুলে ছুঁয়ে দেখি- ত্রিভুজের কয় কোণে মিলে যায় দুই সমকোণ!
©মো. দেলোয়ার হোসেন
   তেরখাদা, খুলনা।
 ত্রিভুজ
জ্যামিতি জানিনা
তবু ত্রিভঙ্গমুরারি ঢঙে অহেতুক পার করি দিন আর রাত
হাতের বাঁশিতে কে দেবে ফুঁ?
শাকান্ন দিয়ে আর কতকাল চলে
শরীর-মনে জ্বালা, ধুপধোঁয়ায় কামগন্ধ ওড়ে
তোমার বাহুবন্দি রাত আমাকে কবে যূপকাষ্ঠে নেবে?
ঘরজুড়ে ছড়ানো ক্ষয়ক্ষতি অপচয়
কিছুটা পুষিয়ে দিতে- কন্ঠলগ্না তুমি সরে এসো ঠোঁটের কাছে
এসো, আঙ্গুলে ছুঁয়ে দেখি- ত…Read More
#ত্রিভুজ
জ্যামিতি জানিনা
তবু ত্রিভঙ্গমুরারি ঢঙে অহেতুক পার করি দিন আর রাত
হাতের বাঁশিতে কে দেবে ফুঁ?
শাকান্ন দিয়ে আর কতকাল চলে
শরীর-মনে জ্বালা, ধুপধোঁয়ায় কামগন্ধ ওড়ে
তোমার বাহুবন্দি রাত আমাকে কবে যূপকাষ্ঠে নেবে?
ঘরজুড়ে ছড়ানো ক্ষয়ক্ষতি অপচয়
কিছুটা পুষিয়ে দিতে- কন্ঠলগ্না তুমি সরে এসো ঠোঁটের কাছে
এসো, আঙ্গুলে ছুঁয়ে দেখি- ত্রিভুজের কয় কোণে মিলে যায় দুই সমকোণ!
©মো. দেলোয়ার হোসেন
   তেরখাদা, খুলনা।
 #ত্রিভুজ
জ্যামিতি জানিনা
তবু ত্রিভঙ্গমুরারি ঢঙে অহেতুক পার করি দিন আর রাত
হাতের বাঁশিতে কে দেবে ফুঁ?
শাকান্ন দিয়ে আর কতকাল চলে
শরীর-মনে জ্বালা, ধুপধোঁয়ায় কামগন্ধ ওড়ে
তোমার বাহুবন্দি রাত আমাকে কবে যূপকাষ্ঠে নেবে?
ঘরজুড়ে ছড়ানো ক্ষয়ক্ষতি অপচয়
কিছুটা পুষিয়ে দিতে- কন্ঠলগ্না তুমি সরে এসো ঠোঁটের কাছে
এসো, আঙ্গুলে ছুঁয়ে দেখ…Read More
Md. Deloar Hossen and রাদ আহমদ are now friends
//টিকটিকি আরশোলা বা গল্পের ভোর//
 একটুও মিথ্যে নয়
 যেদিন সে ঘরে এলো, সেদিন থেকে হয় টিকটিকি নয় আরশোলা
আমার ভয়ে ভয়ে ঘর-বারান্দা-ঘর ছুটাছুটি 
একটি টিকটিকি বা একটি আরশোলায় এমন কী এসে যায়
ক্ষুদ্র এসব ইতর প্রাণি কার কতটা ক্ষতি করতে পারে?
কিন্তু সে বোঝেনা, অথবা
বুঝাতে পারিনা বলে ভয়ে ভয়ে আমার ঘর-বারান্দা-ঘর ছুটাছুটি 
আজ সতের বছর 
টিকটিকি আরশোলা আছে, সেও আছো
আর আছে- আমার  ঘর-বারান্দা-ঘর ছুটাছুটি 
টিকটিকি আরশোলা তাড়াতে পারিনি বলে-
আমরাও ভয়ে ভয়ে একে অপরের খুব কাছাকাছি থাকি !
©মো. দেলোয়ার হোসেন
০৯০৮২০২১
//টিকটিকি আরশোলা বা গল্পের ভোর//
 একটুও মিথ্যে নয়
 যেদিন সে ঘরে এলো, সেদিন থেকে হয় টিকটিকি নয় আরশোলা
আমার ভয়ে ভয়ে ঘর-বারান্দা-ঘর ছুটাছুটি 
একটি টিকটিকি বা একটি আরশোলায় এমন কী এসে যায়
ক্ষুদ্র এসব ইতর প্রাণি কার কতটা ক্ষতি করতে পারে?
কিন্তু সে বোঝেনা, অথবা
বুঝাতে পারিনা বলে ভয়ে ভয়ে আমার ঘর-বারান্দা-ঘর ছুটাছুটি 
আজ…Read More
এপিটাফে খোদাই করে লেখা 
এপিটাফে
খোদাই করে লেখা- কালো কালো অক্ষরে নীলমৃত্যুঘ্রাণ
চোখ ফেরানো যায়না
চোখের সামনে কেবল বাবার বাঙ্গময় মুখ
ঈশ্বর আর বাবা
বাবা আর ঈশ্বর একাকার একীভূত  
     হাত বাড়ালে যেনো ছোঁয়া যায়  
রাত জেগে হাবিজাবি কাটাকুটি    
কবিতার অক্ষরে ধরা যায়না সব সুর 
সেই চেনা মুখ
   অভয় আঙুল
     বুকজুড়ে সোঁদাগন্ধ মাটি !
বাবাকে আর ডাকা হয় না
সকাল-দুপুর-বিকেল, খাবার টেবিল, ইজি চেয়ার, আরজ আলী মাতব্বর রচনাসমগ্র
টিভির সংবাদ বুলেটিন, পত্রিকার তাজা ঘাণ, চা-দোকানের বেন্সি
ফেলে আসা কর্মময় স্কুল, প্রিয় ছাত্র-প্রিয় সুধীমুখ 
হাতের ঠকঠক লাঠি, পায়ের চপ্পল, মাস্ক, ফতুয়ার পকেটজুড়ে নামাজের টুপি 
টেবিলের কোণায় রবীন্দ্রনাথ, সুকুমার সমগ্র, রোজ নামচার খাতা 
  সবকিছু ঠিকঠাক
     শুধু বাবাকে ডাকা হয়না !
বাবার পায়ের কাছে একটি বড় মেহগনি গাছ !    
[]মো. দে লো য়া র  হো সে ন
    ০৮০৮২০২১
এপিটাফে খোদাই করে লেখা 
এপিটাফে
খোদাই করে লেখা- কালো কালো অক্ষরে নীলমৃত্যুঘ্রাণ
চোখ ফেরানো যায়না
চোখের সামনে কেবল বাবার বাঙ্গময় মুখ
ঈশ্বর আর বাবা
বাবা আর ঈশ্বর একাকার একীভূত
     হাত বাড়ালে যেনো ছোঁয়া যায়  
রাত জেগে হাবিজাবি কাটাকুটি
কবিতার অক্ষরে ধরা যায়না সব সুর
সেই চেনা মুখ
   অভয় আঙুল
     বুকজুড়ে সোঁদাগন্ধ মাটি !
বাবাকে আর…Read More
Md. Deloar Hossen and চাঁদ সদাগর are now friends
অনেকদিন ছুঁয়ে দেখিনা 
তারপরও যেটুকু ছিলো- নেই  
ডাকাত লোপাট করেছে কবোষ্ণ সকল প্রহর  
ফজর আযান পর শুধু
পাক-সাফ ওযূ-গোছল আর দিনভর হাতের কাছে আঙুল টেনে আনা
অসময়ে কবিতা হয় না- সবাই জানে!  
আমার খুব ইচ্ছে হয়
তাই বালতি ভরে তুলে রাখি জল!
অনেকদিন ছুঁয়ে দেখিনা বলে 
ভরসন্ধ্যায় তোমার হাতের নখ থেকেপায়ের আঙুলে  কলম ছোয়াবো  !  
 []মো. দেলোয়ার হোসেন 
  ১১ জুলাই ২০২১
অনেকদিন ছুঁয়ে দেখিনা
তারপরও যেটুকু ছিলো- নেই
ডাকাত লোপাট করেছে কবোষ্ণ সকল প্রহর
ফজর আযান পর শুধু
পাক-সাফ ওযূ-গোছল আর দিনভর হাতের কাছে আঙুল টেনে আনা
অসময়ে কবিতা হয় না- সবাই জানে!
আমার খুব ইচ্ছে হয়
তাই বালতি ভরে তুলে রাখি জল!
অনেকদিন ছুঁয়ে দেখিনা বলে
ভরসন্ধ্যায় তোমার হাতের নখ থেকেপায়ের আঙুলে  কলম ছোয়াবো  !…Read More
Md. Deloar Hossen and Dhali Moin are now friends
Md. Deloar Hossen and Md.Monyruzzaman Khan are now friends
Md. Deloar Hossen and মোহাম্মদ ইব্রাহীম বেপারী are now friends
Md. Deloar Hossen and Rehana Akter are now friends
Md. Deloar Hossen and Mahmuda Sultana are now friends
Md. Deloar Hossen and বাসব রায় are now friends
Md. Deloar Hossen and Sidratul Muntaha Pahela are now friends
// ভেসে যাচ্ছে অবাধ্য কচুরিপানা //
বেঁধে রাখা যায়না। যে যাবে যাক
তুমি গেলেও যাও
আমার কোনো তাড়া নাই!
আমি সব সময়ই বলি- ডাক দেবে
আমি জানি সময় হলেই  ডাক দেবে 
বৃষ্টি ভালো লাগে
হেমন্তে শিশিরভেজা ঘাস মাড়াতে ভালো লাগে  
তাই জৈষ্ঠ্যে আমেরআঁটি পুতে রাখি বছর বছর 
হাঁটতে হাঁটতে নদীর খুব কাছে পৌছে গেছি  
সমুদ্র কী আরও বেশী দূর?   
জলের ধর্ম মেনে ভেসে যাচ্ছে অবাধ্য কচুরিপানা ! 
 []মো. দেলোয়ার হোসেন 
০৪ জুলাই ২০২১
তেরখাদা, খুলনা।
// ভেসে যাচ্ছে অবাধ্য কচুরিপানা //
বেঁধে রাখা যায়না। যে যাবে যাক
তুমি গেলেও যাও
আমার কোনো তাড়া নাই!
আমি সব সময়ই বলি- ডাক দেবে
আমি জানি সময় হলেই  ডাক দেবে
বৃষ্টি ভালো লাগে
হেমন্তে শিশিরভেজা ঘাস মাড়াতে ভালো লাগে
তাই জৈষ্ঠ্যে আমেরআঁটি পুতে রাখি বছর বছর
হাঁটতে হাঁটতে নদীর খুব কাছে পৌছে গেছি
সমুদ্র কী আরও বেশী দূর?…Read More
ভেতরে ভেতরে সব ওলট-পালট 
     ©মো. দে লো য়া র  হো সে ন 
বাইরে কিছু না কিচ্ছু না 
ভেতরে ভেতরে সব ওলট-পালট  
আর কত দোষ নেবো
আঙুল গুনে গুনে সকাল বানাবো সন্ধ্যে?
মাকে তো দেখেছি- বাবার জন্যে তাঁর কত জ্বর 
কোনদিন বাবাকে দেখিনি- মার মাথায় দিতে জলপট্টি 
তবে বাইরে কিছু না কিচ্ছু না 
ভেতরে ভেতরে সব ওলট-পালট   
বৃষ্টিতে বৃষ্টিতে অনেকখানি ক্ষয়ে গেছে তোমার নিকানো উঠোন
বেগুন গাছের নিচে বেড়ে উঠেছে আগাছা-দূর্বা  
চোখের নিচে কালো মেঘ 
আর চাপা অভিমানে ভারী হয়ে আছে দুখানি গাল  
তবু আমি জানি- বাইরে কিছু না কিচ্ছু না 
ভেতরে ভেতরে সব ওলট-পালট 
আমার কেমন যেনো সব গুলিয়ে যায়
তোমার দিকে তাকালেই কেবল 
সংসারের হাড়ি-পাতিল পোষা বেড়াল গোছানো লেখার টেবিল দেখি 
সূই-সুতোয় তোলা খুকির জামার রঙিন ফুল দেখি
তোমার শাড়ির আঁচল ছুঁয়ে দিনমান ঘুরতে দেখি আমার ছায়া   
বাইরে কিছু না কিচ্ছু না 
ভেতরে ভেতরে সব ওলট-পালট!
০৫ জুলাই ২০২১
তেরখাদা, খুলনা।
সকালঃ ৮.৫৩
ভেতরে ভেতরে সব ওলট-পালট
     ©মো. দে লো য়া র  হো সে ন 
বাইরে কিছু না কিচ্ছু না
ভেতরে ভেতরে সব ওলট-পালট  
আর কত দোষ নেবো
আঙুল গুনে গুনে সকাল বানাবো সন্ধ্যে?
মাকে তো দেখেছি- বাবার জন্যে তাঁর কত জ্বর
কোনদিন বাবাকে দেখিনি- মার মাথায় দিতে জলপট্টি
তবে বাইরে কিছু না কিচ্ছু না
ভেতরে ভেতরে সব ওলট-পালট   
বৃষ্টিতে বৃষ্টিতে অনেকখানি ক্…Read More
#জল
ভিজবে যদি
নদীর কাছে স্বপ্নদেখা চোখের কিছু তৃষ্ণাআগুন
ছিটিয়ে দিতে ভরদুপুরে 
ভিজবে যদি
বুকের ভেতর গুমরে ওঠা কষ্ট খুঁজে কালো মেঘের 
জলধ-শরীর আর কিছুটা বিছিয়ে দিতে... 
আমি কিন্তু জল চিনি না !
ভিজবে যদি 
জল হয়ে যাও নদীর কাছে
বৃষ্টি নামাও সন্ধ্যে জুড়ে-রাত্রি জুড়ে 
সকালটাকে অন্য রকম অন্য সুরে নাও কিনে নাও
ভেজার মতো জল খুঁজে যাও ডাইনে-বামে
আমি কিন্তু জল চিনি না!
জল ছোঁব তাই জলের রঙে আকাশ দেখি!
[]মো. দেলোয়ার হোসেন 
১৮ জুন ২০২১
তেরখাদা, খুলনা।
 #জল
ভিজবে যদি
নদীর কাছে স্বপ্নদেখা চোখের কিছু তৃষ্ণাআগুন
ছিটিয়ে দিতে ভরদুপুরে
ভিজবে যদি
বুকের ভেতর গুমরে ওঠা কষ্ট খুঁজে কালো মেঘের
জলধ-শরীর আর কিছুটা বিছিয়ে দিতে…
আমি কিন্তু জল চিনি না !
ভিজবে যদি
জল হয়ে যাও নদীর কাছে
বৃষ্টি নামাও সন্ধ্যে জুড়ে-রাত্রি জুড়ে
সকালটাকে অন্য রকম অন্য সুরে নাও কিনে নাও
ভেজার মতো জল খুঁজে য…Read More
ম ধু ম তি জ লে র মে য়ে
সে এলো। বসলো নদীটিকে সামনে করে। নদীর নাম মধুমতি। কিন্তু তার নাম?
নদী দেখার ছলে তাকে দেখি। নদীর স্ফটিক জলে তার মুখ ভাসে। মধুমতি জলের মেয়ে ক্রমাগত নদী হয়ে যায়  ... 
আমি সাঁতার শেখার ছলে চোখে চোখে পাড়ি দেই তার ভেজা ঠোঁটের প্রান্তর !
©মো. দেলোয়ার হোসেন
      ২৫ জুন ২০২১
ম ধু ম তি জ লে র মে য়ে
সে এলো। বসলো নদীটিকে সামনে করে। নদীর নাম মধুমতি। কিন্তু তার নাম?
আমি সাঁতার শেখার ছলে চোখে চোখে পাড়ি দেই তার ভেজা ঠোঁটের প্রান্তর !
©মো. দেলোয়ার হোসেন
      ২৫ জুন ২০২১
স ব  প থ   প থে র   দি কে 
সব পথ পথের দিকে 
আমি সেই থেকে চলছি
চলছি তো চলছি... 
ঘুড়ি, লাটিম, আদর্শলিপি, পাখিসব করে রব 
নামতার সুরেলা কোরাস, শতকিয়া থেকে ক্রমাগত দিগন্তরেখায় জ্যামৈতিক টান        
বারান্দা ছেড়ে উঠোন পেরিয়ে...
তোমার সাথে দেখা হয়ে গেলো
চলতে চলতে দেখা হয়ে যায় কারো কারো সাথে 
কেউ পাশ কেটে যায়, কেউ পিছে পড়ে, কেউ সাথে আসে আরও দূর লক্ষ্যের সমান  
আমার কোনো তাড়া নেই 
কেউ তো বলেনি- পথের শেষে  রেখে যেও একটি অশ্বত্থ গাছ 
গুগলম্যাপে খুঁজোনা উর্বষী, চলো পায়ে পায়ে এগিয়ে যাই!    
©মো. দেলোয়ার হোসেন
 ০৩ এপ্রিল ২০২১
স ব  প থ   প থে র   দি কে 
সব পথ পথের দিকে
আমি সেই থেকে চলছি
চলছি তো চলছি… 
ঘুড়ি, লাটিম, আদর্শলিপি, পাখিসব করে রব
নামতার সুরেলা কোরাস, শতকিয়া থেকে ক্রমাগত দিগন্তরেখায় জ্যামৈতিক টান
বারান্দা ছেড়ে উঠোন পেরিয়ে…
তোমার সাথে দেখা হয়ে গেলো
চলতে চলতে দেখা হয়ে যায় কারো কারো সাথে
কেউ পাশ কেটে যায়, কেউ পিছে পড়ে, ক…Read More
//প্রচ্ছদ// 
  মো. দেলোয়ার হোসেন 
ফাগুন বিছানো রাত  
রোজ ঠোঁটের কাছে গল্প নিয়ে আসে!  
আমি গল্পকার হলে
আগডুম বাগডুম গল্পচ্ছলে এতদিনে বলেই ফেলতাম;
ভাবছি, এবার বলেই দেবো।    
খুব বেশি অপেক্ষা করা যায় না
এক প্যান্ট এক জামায় দুপুর গড়িয়ে বিকেল
তারপর সন্ধ্যাতারার সাথে ঘাসফুল আর চাঁদ আলপথে পাড়ি দেয় রাতের আকাশ!   
আমি প্রেমিক হলে 
গালগল্পে এতক্ষণ বলেই ফেলতাম!
ভাবছি, এই মৌসুমে মাছরাঙা হয়ে বসবো নদীর ঘাটে !  
ফাগুন রাতে তুমি নাকি রূপসার জল? আই বুঝিঘাটে এলে 
তোমার জলজ শরীর থেকে হাস্নাহেনার ঘ্রাণ পাই    
নুনরঙ জলরঙ চাঁদরঙ ঘ্রাণ !
ফাগুনের চোখজ্বলা পূর্ণিমা রাতে যদি তোমার খোঁপা থেকে ফুল তুলে নেই         
ধবধবে সাদা জোছনায় তোমার নগ্ন বুক হবেই হবে আমার গল্পের প্রচ্ছদ!
//প্রচ্ছদ//
  মো. দেলোয়ার হোসেন 
ফাগুন বিছানো রাত
রোজ ঠোঁটের কাছে গল্প নিয়ে আসে!
আমি গল্পকার হলে
আগডুম বাগডুম গল্পচ্ছলে এতদিনে বলেই ফেলতাম;
ভাবছি, এবার বলেই দেবো।    
খুব বেশি অপেক্ষা করা যায় না
এক প্যান্ট এক জামায় দুপুর গড়িয়ে বিকেল
তারপর সন্ধ্যাতারার সাথে ঘাসফুল আর চাঁদ আলপথে পাড়ি দেয় রাতের আকাশ!
আমি প্রেমিক হলে
গালগল্পে এতক…Read More
//রাস্তায় বেরোবার সময়//
বোতামে আটেঁ না! আটকে না!  
যে যার কাজে যাক 
যে যার পথে... 
স্ট্রীট ঘেঁসেই কফিশপ, তার পাশে পুরনো যে জলপাই গাছ
সেখানে দাঁড়িয়ে ফুটন্ত কফির সাথে পান করা যায়- 
হেলেদুলে হেঁটে যাওয়া নারী- ফুল তোলা নারী- সবুজ পাতার নারী!      
কে যেনো বলেছিলো- কোন কবি? কোন মনীষী?   
মেয়েদের দেখতে হয়, কিন্তু নারীদের চেখে! 
নাকি নিজের মুখের কথা নিজেরই কান পেতে শোনা? সে যাই হোক
কথা হলো বোতামে আঁটে না! আটকে না!  
যার যা ইচ্ছে করুক
যে যার পথে... 
রাস্তায় বেরোবার সময় 
মনে করে এক শিশি যৌবন পকেটে নিও!  
        @মো. দেলোয়ার হোসেন
              ০১ এপ্রিল ২০২১
                     খুলনা।
//রাস্তায় বেরোবার সময়//
বোতামে আটেঁ না! আটকে না!
যে যার কাজে যাক
যে যার পথে… 
স্ট্রীট ঘেঁসেই কফিশপ, তার পাশে পুরনো যে জলপাই গাছ
সেখানে দাঁড়িয়ে ফুটন্ত কফির সাথে পান করা যায়-
হেলেদুলে হেঁটে যাওয়া নারী- ফুল তোলা নারী- সবুজ পাতার নারী!
কে যেনো বলেছিলো- কোন কবি? কোন মনীষী?
মেয়েদের দেখতে হয়, কিন্তু নারীদের চেখে!
নাকি নিজের মুখের…Read More