-
মৃত্যুতে সব শেষ হয়ে যায় না প্রিয়তমা।
স্মৃতি বড়ই প্রতারক, সে ফিরে ফিরে আসে স্বপ্নে অথবা দুঃস্বপ্নে।6 Comments -
আমার দুর্নিবার স্বপ্নে,
আমি তোমাকে দেখেছি।
তুমি কি ভীষণ যত্নে,
আমায় আগলে রাখো।
তারপর ঘুম ভাঙ্গে,
চোখ খুলে দেখি,
কোথায় আমি? এ যে দাসত্বের সহস্র বছর,
আমি আর্তনাদ করি,
চিৎকার প্রতিফলিত হয় আমার কারাগার প্রকোষ্ঠে।
এই কারাগারে আমি এক একাকী যুদ্ধ বন্দী।1 Comment -
মৃত্যু, তাকে কি ভয়?
সে তো সহজাত।
আমি নতুন ভোরের স্বপ্ন দেখি।
চারিদিকে নৈরাজ্য,
অত্যাচার, ধ্বংসের তাণ্ডবলীলা।
ধর্ষণ, গুম, খুন।
আর অরা নির্বিকার,
ভদ্রতার আড়ালে ভীষণ নোংরা,
আমি নই ওদের মতো,
মৃত্যু, তাকে কি ভয়?
পরাধীনতার শেকল ছিন্ন করার সময় এসেছে বন্ধু,
এসো আজ রাতে ভালবাসি,
আগুন পোহাই,
দ্রোহের মন্ত্রে দীক্ষা নিয়ে,
মুখোশ গুলো খুলে দেই।2 Comments -
চারিদিকে গভীর বিষাদ আর অন্ধকার,
মানচিত্রে রক্তের দাগ, আমার বুলেট বিদ্ধ শার্ট।
রাস্তার সহযোদ্ধা বস্তিতে খোঁজে সম্বল,
আমরা গভীর রাতের কবিতায় নীরব সংকেত পাঠাই।
শেকলে বাঁধলে কি তাকে ধরে রাখা যায়?
চোখে চোখে নীরব কথকতা,
দ্রোহের মন্ত্রে দীক্ষা নিয়েছি বন্ধু, মরণে কি ভয়?3 Comments -
বিরহিণী রাঁধা তোমার সৌন্দর্য তোমার কলঙ্কে,
সন্ন্যাসী স্বামী আর চতুর প্রেমিক কৃষ্ণের অপরাধে তুমি কলঙ্কিনী।
রাঁধারা সবসময়ই কলঙ্কিত।
চোখ তুলে তাকালেও খারাপ না হলেও খারাপ।
তাহলে বরং তুলে নাও অস্ত্র, হাতে নাও হাতিয়ার,
প্রেমে কি এসে যায় এবার দ্রোহের মন্ত্রে দীক্ষা নাও।
ঘর ছেড়ে বের হও, চিৎকার করো,
ছিনিয়ে নাও তোমার অধিকার,
ভুলে যাও সে মিথ্যে প্রেমিকের…Read More2 Comments -
শহরের সকল প্রান্তর পেরিয়ে ঘরে ফিরি,
কেউ নেই, কেউ নেই।
রাস্তার বিপনী বিতানে আগ্রহী নারীর সৌষ্ঠব দেহ,
কিন্তু তুমি নেই, তুমি নেই।
পারায় পারায় জিকির চলে,
কিন্তু ঈশ্বর থাকেন বড়লোকের ঘরে।
ধর্ষিতার লাশ রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে যুবকের লাশ।
খবরের কাগজ পড়ি নি,
একটা সচ্ছল চাকরির জন্য মাথা কুটে মরি,
রাস্তার পাগ্লি অবাক কথা বলে একা আর নেচে চলে,
আমি…Read More2 Comments -
যে ভাবে খুন হই প্রতিদিন,
তোমায় ভেবে।
ওরা আমাকে ঘিরে রেখেছে আর তোমায় বেধেছে শেকলে,
নারী তুমি রক্তজবার ফুল।
বের হয়ে এসো।
ছিনিয়ে নাও তোমার অধিকার।
চিৎকার করে বল, আমি মানুষ নই কোন পণ্য।
কেড়ে নাও তোমার অধিকার।
কিসের প্রতীক্ষায় আছো?
আজ সমস্ত পৃথিবী তার ঐশ্বর্য নিয়ে তোমার জন্য অপেক্ষারত।
আগামীর পৃথিবী তোমার,
আমি স্বপ্নে দেখেছি, তুমি শুধু…Read More -
বুলেট বিদ্ধ এই লাশ থেকে জন্ম নেবে নতুন ভোরের স্বপ্ন,
মৃত্যুর পর আমার লাশটা ডাস্টবিনে ফেলে দেবে,
তখন কোন এক কোমল বালিকা এসে সযত্নে রক্তাক্ত হাত ধুয়ে দেবে,
হয়ত কোন ভিখিরিনী আর্তনাদ করবে, আমার মৃত দেহ টেনে নেবে বুকের গভীরে,
শহরেরও প্রান্তে আমার প্রেমিকা কাঁদবে, জন্মের কান্না,
দীর্ঘশ্বাস ফেলবে ভার্সিটির ছাত্র।
আমি মৃত্যুকে গভীর ঘুম ভেবে জড়িয়ে ধরবো…Read More2 Comments -
আমার আগুন ঝরা রক্ত কণিকায় শানিত ছুরির ধার,
আমার বুকপকেটে বুলেট বিদ্ধ হৃদয়ে রক্তপাতের আঘাত।
আমার মস্তিস্কের কোষে কোষে দ্রোহের উদ্দিপ্ত শ্লোগান,
আমার রঙ চটা জিন্সে রাজপথের সৈনিকের অস্রু আর ঘাম।
আমি গ্রাম্য কিশোরীর হারিয়ে যাওয়া নীলচে তারা,
আমি উন্মদনায় ফেটে পড়া ছাত্র যুবার অগ্নি ধারা।
আমি স্বাধীনতার নতুন হাতিয়ার,
পরাধীনতার রক্ত মুকুটের সম্রাট।8 Comments -
নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজের একটি ব্যাধি। আমাদের প্রস্তাব প্রতি নারী, কিশোরী, তরুণী তাদের কপালে একটি লাল টিপ পরবে। আসুন সচেতন হই এবং নারীর প্রতি সহিংসতা বন্ধ করি।
3 Comments -
আর কত স্বপ্নের বিনিময়ে পাবো নতুন ভোর?
এ দহন কাল নিঃস্ব করে তোমায় আমায়।
সর্বহারার দল হাড়ে হাভাতে, গত রাতে খায় নি।
বস্তিতে বস্তিতে সহযোদ্ধা আগুন জ্বালে।
ও পাড়ার মেয়েটা ধর্ষিত হল গত রাতে , কেউ কথা বলে নি।
আজকের রাতে না জানি কে হারায় ঠিকানা?
রাস্তায় পরে থাকে গত রাতের গলা কাটা লাশ।
স্বাধীনতা শুধু অভিধানে।
আমি অগ্নি বাসর বাঁধি, দ্রোহের মন্ত্রে…Read More5 Comments -
আমার নেই কোন পূর্ব পরিচয়,
ঘৃণার জাতক আমার পিতা।
আমার মা এর আজন্ম দুঃখ আমি।
আমার নেই কোন পরিবার।
তাই আমার আপন হল পর। আমার নেই কোন কাগুজে শিক্ষা,
আমি জীবনের বাঁকে শিখেছি।
এই নষ্ট নগরীর রাজপথে ঘুরেছি, কখনো জ্বলেছি, কখনো আগুন জ্বালিয়েছি।
আমি শেকলে বন্দী তাই রাজপথের সিপাহী।
আমি লাশের সাথে ঘুমিয়েছি, পেয়েছি সুঘ্রাণ,
অপ্সরীর ভালোবাসা পদদলিত করে…Read More4 Comments -
আমার মনে পরে তোমাকে
পাবলো নেরুদা
[অনুবাদ]আমার মনে পরে তোমাকে শেষ হেমন্তের মতো,
তুমি এক ধুসর ক্যাপ, এক স্থির হৃদয়।
তোমার চোখে গোধূলি খেলা করে, আর তোমায় আত্মায় শান্ত জল।
আমার হাত সে তো তোমার ওপরে ওঠার সিঁড়ি।
পাতারা তোমার কণ্ঠস্বর এবং মৃদু মন্দ।
বিস্ময়ের শব্দ যা আমার হৃদয়কে শান্তি দেয়।
শুভ্র নীল কচুরিপানা আমাদের হৃদয়ে।
আমি অনুভব…Read More4 Comments -
জল
পাবলো নেরুদা
[অনুবাদ]পৃথিবীর সব কিছু নষ্ট হয়ে গেছে, সবুজ হারিয়ে গেছে।
ফুল শুকিয়ে গেছে, পাতা ঝরে গেছে।
সব ঝরে গেছে, শেষ ফুলটিও।
জল অন্য একটি বিষয়।
তার কোন দিক নেই, শুধু আছে নিজের মহিমা।
সে বিভিন্ন রঙে প্রবাহিত হয়।
শেখে পাথরের কাছে,
এবং সে সকল শিক্ষায় মিশে থাকে ফেনিল স্বপ্ন।3 Comments -
Md Ashfak Sayed and
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] are now friends
-
সকলকে আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের এবং শহীদ দিবসের শুভেচ্ছা। ভাষার প্রতি ভালোবাসা থাকুক অটুট সারা বছর। আঞ্চলিক ও নৃতাত্ত্বিক ভাষা গুলো সংরক্ষণের ব্যাবস্থা নেয়া হোক।
একুশ মানে মাথা নত না করা।5 Comments -
-
Neel tripura and
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ] are now friends
-
বিকেলে
পাবলো নেরুদা
[অনুবাদ]বিকেলে আমি আমার জাদুর জাল বিছাই, তোমার অতলান্তিক চোখে।
আমার একাকীত্ব বড় হয় এবং আগুন ছড়ায় যেন এক ডুবন্ত মানব।
আমি সতর্কতা সংকেত পাঠাই তোমার চোখে যেমন সমুদ্র সৈকতের বাতিঘর।
তুমি শুধু অন্ধকার ধারণ করো, আমার পলাতক রাজকন্যা।
যা তমার সৈকত থেকে নির্গত হয়।
বিকেলে আমি আমার বিষণ্ণতার জাল ছড়াই তোমার সেই সমুদ্রে যা আজ…Read More6 Comments -
অনুপস্থিতি
পাবলো নেরুদা
[অনুবাদ]আমি তোমাকে ফেলে এসেছি,
যখন তুমি আমার ভেতর প্রবেশ করো, স্ফটিকের মতো বা ক্ষতের মতো।
অথবা বিব্রত, আমাকে আহত করে।
অথবা আমাকে দুঃসহ ভাবে ভালোবেসে।
যখন তুমি চোখ বন্ধ করে জীবন কে উপভোগ করো,
যা আমি তোমাকে দিয়েছি।
আহ! আমার প্রিয়তমা, আমরা পরস্পরকে খুঁজে পেয়েছি।
এবং পাণ করেছি সকল জল অথবা রক্ত।
আমরা…Read More -
ভালোবাসা
পাবলো নেরুদা
[অনুবাদ]আমাদের ভুল কি ছিল?
আমাদের কি হয়েছে?
আহ! আমাদের ভালবাসা এক শক্ত দড়ি যা আমাদের বেধে রাখে।
যদি আমরা আলাদা হতে চাই নিজেদের খত থেকে,
তখন তা আমদের আরো শক্ত করে বেঁধে, পোড়ায় আর রক্তাক্ত করে।তোমার কি হয়েছে? আমি দেখি তমার চোখ আর সব চোখের মতো,
আর দেখি তোমার মুখ আর সব মুখের মত, পবিত্র, জাদের আমি ছুম্বন…Read More - Load More Posts
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam






একদম। শারীরিক হোক বা আত্মিক মৃত্যু তাতে স্মৃতি যে মরে না!