Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • Just The End
    S.L. Gray
    [অনুবাদ]
    সমাপ্তি

    আমি বিচ্ছেদকে ঘৃণা করি।
    যেভাবে আমাদের বিচ্ছেদ হয়েছিলো,
    পরস্পরকে রক্তাক্ত করে।
    যেভাবে আমরা পরস্পর সমাপ্তি নিয়ে এসেছিলাম।
    যেন আমাদের মাঝে কোনদিন ভালোবাসা ছিল না।

  • The Comfort Of Pain
    Blake Auden
    [অনুবাদ]
    কষ্টের সস্তি

    বেঁচে থাকো,
    যতদিন পারা যায়।
    এবং তখন কষ্ট,
    তোমার কাছে পরিচিত মনে হবে।
    হয়তো বা সস্তিদায়ক হবে।
    আমার মনে হয়
    এটাই পরম সত্য।
    হয়তো ভগ্ন হৃদয় পথ খুঁজে পাবে।
    মনে হবে এই তবে হারিয়ে যাওয়া আবাস।

    3
    2 Comments
  • আজো রাত জেগে আছি

    লীলাবতী আজো তোমার প্রতীক্ষায় রাত জেগে আছি।
    ওদিকে লাশের গন্ধ।
    ওরা আমাকে ঘিরে রেখেছে প্রতিদিন।
    কিন্তু একদিন তোমাকে নিয়ে আমরা সমুদ্রের বিশালতা দেখবো।
    অবশ্যই সে প্রভাত আসবে।
    সে প্রভাতের প্রতীক্ষায় আজো রাত জেগে আছি।

    4
    4 Comments
    • সুদিনের অপেক্ষা…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Put Heartbreak To Rest
    Harpreet M. Dayal
    [অনুবাদ]
    ভগ্ন হৃদয়কে সস্তি দাও

    ভগ্ন হৃদয়কে সস্তি দাও।
    তোমার হৃদয়ের জট গুলো ছিন্ন করো।
    যা শক্ত বাঁধনে আবদ্ধ।
    ভগ্ন হৃদয়ের যে অংশ তোমাকে দুঃখ দেয়।
    তার থেকে বেরিয়ে এসো।
    আনন্দের সাথে সামনে এগিয়ে যাও।
    এবং অতীতকে ছুঁড়ে ফেলে নতুন কে স্বাগতম জানাও।

    2
    2 Comments
  • A Place To Be
    Abimbola T. Alabi

    [অনুবাদ]
    কখনো কি সেখানে গিয়েছো?

    কখনো কি সেখানে গিয়েছো?
    যেখানে নিজেকে প্রমাণ করতে হয় না, জবাবদিহি করতে হয় না।
    যেখানে তুমি তোমার মত করে থাকতে পারো।
    যেখানে কোন কিছু গোপন করতে হয় না।
    সবাই সব কিছু জানে।
    এবং হারানোর কিছু নেই।
    এবং বিশুদ্ধ বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিতে পারো।
    কখনো কি সেখানে গিয়েছো?
    যেখানে…Read More

    5
    4 Comments
    • যেখানে নিজেকে প্রমাণ করতে হয় না, জবাবদিহি করতে হয় না।
      যেখানে তুমি তোমার মত করে থাকতে পারো।
      যেখানে কোন কিছু গোপন করতে হয় না। -মন খুলে শ্বাস নিতে এমন একটা জায়গা খুব প্রয়োজন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • Like The Moon
    Sabina Laura
    [অনুবাদ]
    আমি চাঁদের মতো হতে চাই

    আমি চাঁদের মতো হতে চাই।
    এবং চাঁদের মতোই আলোকিত হতে চাই।
    যখন আমি বিষাদ গ্রস্থ
    তখনো চাঁদের মতোই আলোকিত হতে চাই।

  • The Dark Days Will Pass
    Harpreet M. Dayal

    [অনুবাদ]
    অন্ধকার একদিন বিলীন হবে

    আর সবার মতোই তোমার জীবনেও অন্ধকার নেমে আসবে,
    যখন তুমি একাকীত্ব অনুভব করবে।
    রক্তাক্ত হৃদয় নিয়ে।
    কিন্তু ভেবো না,
    এই অন্ধকার চিরদিন স্থায়ী হবে।
    একদিন ভোরের আলো চলিষ্ণু মেঘদল ভেদ করে উঁকি দেবে।
    তুমি ভোরের আলোর স্বপ্ন হৃদয়ে ধারণ করো।
    সে তোমাকে ফিরিয়ে দেবে সেই…Read More

  • What Healing Is Meant To Look Like
    Blake Auden

    [অনুবাদ]
    জানি না নিরাময় কেমন

    আমি জানি না নিরাময় কেমন হয়?
    জানি না সে দেখতে কেমন?
    কিন্তু আমার জামা থেকে তোমার ঘ্রাণ মুছে ফেলার পর
    আমার আজ বেশ ভালো লাগছে।

    2
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 01 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • সকলকে ঈদ উল আযহার শুভেচ্ছা। কোরবানির পশুটাকে বিসর্জন দেয়ার আগে নিজেদের খারাপ দিক গুলি বিসর্জন দেই। কোরবানি দেয়ার স্থান পরিষ্কার করবো নিজেরাই। দেশ সবার তাই নিজের দেশকে ভালোবাসি। অন্য ধর্মের এবং সকল জাতিগোষ্ঠীর সাথে ভদ্র ব্যবহার করি। সকলকে শুভকামনা। ঈদ মুবারাক।

    1
    2 Comments
  • Little Baby
    Lisa

    [অনুবাদ]
    আমার সন্তান

    আহারে আমার বাবু, কত ছোট তুমি আর কি ভীষণ কোমল।
    একদিন তুমি অনেক বড় হবে আর দীর্ঘদেহী হবে।
    আমি তোমাকে দেখি বারবার যখন তুমি খেলো আর হাসো।
    যতই দেখি তোমায় ততই তোমার জন্য আমার ভালোবাসা বৃদ্ধি পায়।
    এ আমার হৃদয়ের কথা,
    আমি তোমাকে ভালোবাসি যেমনই হও না তুমি।

  • Snowflakes
    Sabina Laura
    [অনুবাদ]
    তুষার কণা

    আমি তুষার কণা আনন্দের সাথে হাতে ধরে রাখি।
    আগ্রহ নিয়ে হাতের অঞ্জলিতে তুষার কণা ধরে রাখি।
    কিন্তু তারা গলে হারিয়ে যায়।
    আমার অসাড় হতাশায়।
    আমি কিছুই ধরে আখতে পারি নি।
    যা আমার হতে চায় নি।

  • ঘর
    সব ঘরই পবিত্র,
    সব ঘরই অনুভূতির উপাসনালয়।
    বল কোন ঘর ভাঙবে তুমি?
    আর তার ক খানা গড়েছো?

    2
    4 Comments
    • ❝সব ঘরই পবিত্র,
      সব ঘরই অনুভূতির উপাসনালয়❞

      এত সুন্দর মন পললের কথা, ভাবতেই ভালোর আবেশে চক্ষু নির্মিলিত হয়ে আসে… প্রেম রইলো প্রিয়…

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 June 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • নারী কিসের ভয় তোমার?
    নারী তুমি রক্ত জবার ফুল,
    কিসের ভয় তোমার?
    ওরা তোমাকে নিয়ে কটূক্তি করে,
    নোংরা চোখে তোমার শরীরে হাত বুলায়।
    সুযোগ পেলে তোমার গায়ে হাত দেয়।
    তোমার ঘরের পশুটা তোমাকে ব্যবহার করে।
    নারী তুমি রক্ত জবার ফুল,
    কিসের ভয় তোমার?
    তোমার তো কোন দোষ নেই।
    তুমি কি ওই পিশাচের দলকে ভয় পাও।
    আমি তোমার হয়ে যুদ্ধ করি।
    আমি তোমার জন্য জীবন বাজি…Read More

    2
    2 Comments
  • Choose How You Spend Your Time
    Blake Auden
    [অনুবাদ]
    নিজের নিয়তি নিজে ঠিক করে নাও

    তুমি চাইলেই,
    সূর্য অস্ত যাবার সময় দীর্ঘ করতে পারবে না।
    তুমি শুধু ঠিক করতে পারবে,
    দিনের আলোয় তোমার জীবন,
    তুমি কিভাবে পরিচালনা করবে।

  • These Stories We Wear
    Sabina Laura
    [অনুবাদ]
    এ সকল গল্প আমরা পরিধান করি

    এ সকল গল্প আমরা পরিধান করি।
    ক্ষত চিন্হ।
    গর্ভ ধারণের দাগ।
    বয়সের বলি রেখা।
    যাদেরকে কোন এক অদ্ভুত কারণে বলা হয় খুঁত।
    কিন্তু আসলে কি তারা অপূর্ব সুন্দর নয়?
    তারা আমাদের মনে করিয়ে দেয় কিভাবে আমরা জীবন যাপন করেছি।

  • গভীর রাতের চিন্তা
    বাংলাদেশে নারীর তিনটি বাড়ি। বাবার বাড়িতে সে এক বোঝা, শ্বশুর বাড়িতে স্বামির সম্পত্তি। যে শাশুড়ি নির্যাতিত হয়েছিলো সে এখন বউকে নির্যাতন করে। বৃদ্ধ বয়সে আবার সে ফিরে যায় সন্তানের ঘরে বা বৃদ্ধাশ্রমে। সেখানেও সে এক বোঝা। কোন হিসাব মেলে না তার।
    আমাদের নীরবতাই ওদের সাহস।

    2
    2 Comments
  • Secrets Under Trees
    Jessica Knight

    [অনুবাদ]
    বৃক্ষের নিচের গোপন কথা

    অপ্রয়োজনীয় গোপন কথা,
    যাদেরকে মাটির গভীরে কবর দেয়া হয়েছে।
    এবং যদি সেই গোপন কথা প্রকাশ করতে চাও,
    তবে কেউ হয়তো আহত হবে।
    তাই তাদের মাটির কবরে থাকতে দাও।
    যেন তারা ঝরা পাতাদের সাথে পচে যায়।
    তাদেরকে ভুলে বরং,
    তুমি সবুজ বৃক্ষের সত্যের গান মনোযোগ দিয়ে অনুভব করো।

    2
    2 Comments
    • অপ্রয়োজনীয় গোপন কথা,
      যাদেরকে মাটির গভীরে কবর দেয়া হয়েছে।
      এবং যদি সেই গোপন কথা প্রকাশ করতে চাও,
      তবে কেউ হয়তো আহত হবে।
      তাই তাদের মাটির কবরে থাকতে দাও।
      যেন তারা ঝরা পাতাদের সাথে পচে যায়।
      তাদেরকে ভুলে বরং,
      তুমি সবুজ বৃক্ষের সত্যের গান মনোযোগ দিয়ে অনুভব করো। অসাধারণ !

  • ভবের জগত

    এই ভবের জগতে আমি এক বিবাগী মুসাফির।
    কত নগর, বন্দর পেরিয়ে এসেছি আমি।
    আমার হাতে পাঁচটি পাথর আছে।
    একটি মুক্তা যা ঝিনুকের কষ্ট বহন করে।
    একটি সবুজ পান্না, প্রবাল দিপের প্রবাল।
    যে প্রবাল সমুদ্রের বিশালতা অনুভব করে।
    আর আছে একটি মেসোনাইট, যা হীরার মতো কঠিন।
    সে মনে করিয়ে দেয় খনির শ্রমিকের কষ্ট।
    আমার গলায় একটি নীলা আর পোখরাজের…Read More

  • A Simple Plan
    Irwin Mercer
    [অনুবাদ]
    সাধারণ পরিকল্পনা

    সাধারণ আনিস ছিল একজন সাধারণ মানুষ,
    সে প্রতিদিন একটি সাধারণ বিশ্বাসে পার করতো।
    জীবনকে উপভোগ করো যতক্ষণ তুমি জীবিত আছো,
    প্রত্যেক দিন একটি যুদ্ধ এবং নিজের অবস্থানে শক্ত ভাবে দাঁড়িয়ে থাকো।
    হয় বামে থাকো অথবা ডানে থাকো।
    যা তোমার সঠিক মনে হয়।
    বেঁচে থাকো এভাবে যেন আজই শেষ দিন।
    জীবন অনেক…Read More

    2
    4 Comments
  • Someday
    Sarah
    [অনুবাদ]
    কোন একদিন

    কোন একদিন তুমি আমার জন্য কাঁদবে,
    যেমন আমি তোমার জন্য কেঁদেছিলাম।
    কোন একদিন আমার অনুপস্থিতি অনুভব করবে,
    যেমন আমি তোমার অনুপস্থিতি অনুভব করেছিলাম।
    কোন একদিন তুমি আমার প্রয়োজন অনুভব করবে,
    যেমন আমি তোমার প্রয়োজন অনুভব করেছিলাম।
    কোন একদিন তুমি আমাকে ভালোবাসবে,
    কিন্তু সেদিন আমি তোমায় ভালবাসবো না।

    3
    2 Comments
  • Load More Posts
Skip to toolbar