Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপার্থিব ছায়াদের ক্ষমা প্রার্থনা
    ন্যাটালি হ্যান্ডাল
    [ অনুবাদ ]

    আমরা বলি, বজ্রের কোন পাখা নেই।
    যখন সে নেমে আসে আমাদের ঘোড়ার ওপর।
    আমরা বলি, হেরে যাওয়া শুধুই এক শর্ত।
    আমাদের জোর করে আমাদের করুনাকে কবর দিতে হয়।
    আমরা বলি ওই রক্তাক্ত হাত,
    টেবিলে রাখা লাল ওয়াইনের মতো।
    আমদানি করে আনা পণ্য আর পাসপোর্ট,
    শুধুই মনে করিয়ে দেয়,
    আমরা কে?
    আমাদের নেই কোন উপাধি জন্মের জন্য,
    নেই কোন ছন্দ অথবা শেক্সপিয়ার,
    যার কাছে ফিরে যাওয়া যায়।
    আমরা ক্ষমা চাই ভয়ে,
    যা মাদের হৃদয়ের ভেতর বেড়ে ওঠে।
    আমরা ক্ষমা চাই সেসব দোষের পক্রমাগত সংখ্যার জন্য,
    যা আমাদের মুখের ভেতর তিক্ততা সৃষ্টি করে।

    7
    7 Comments
Skip to toolbar