-
একজন সৈনিকের চিঠি
জাকের আদিত্যসন্ধ্যার ঘন হয়ে আসা অন্ধকারে
আমি জেগে উঠি জীবনের প্রয়োজনে।
আবারো সেই পুনরাবৃত্তির বিষণ্ণতা।
বিরক্ত হয়ে আমি ঘরের দরোজা বনধ করে,
প্রিয় নিকোটিন কাছে টেনে নিলাম।নাহ্! এখন আর কিছুই করার নেই।
অনেক দিন আগের অবসর উপভোগ করা ছাড়া।আমি ভাবি কিসের জন্য এই দু:খ?
আমার আরো আগেই সতর্ক হওয়া উচিত ছিল।
আমি চেয়ে দেখি আমার শরীরের ক্ষত গুলোর দিকে।বাম হাতে ধারালো ব্লেডের ক্রস, আমাকে মনে করিয়ে দেয় গত জন্মের কথা।
পায়ের নিচে ক্ষত গুলো মনে করিয়ে দেয় একটা গোটা শহরের কথা। একসময় যা ছিল ধুলো ধূসরিত। আজ তা অনন্ত যৌবনে মদিরায় মত্ত।আমি আবারো কাছে টেনে নিয়ে আসি, প্রিয় নিকোটিন।
ভাবি, অবিশ্বাসের অস্ত্র গুলো কিভাবে ক্রমশ আমাকে শীতল, কঠোর, কর্কশ করে তুলেছে।এখন আর এসব ভেবে লাভ নেই।
অপরাজিত অবসর প্রাপ্ত সৈনিকের মতো আমি একা বসে থাকি।
আমাকে এখন শুধু মনে করা হয় প্রয়োজনে।
আমি দরোজাটা বন্ধ করে একের পর এক সিগারেট উপভোগ করি। মাঝে মাঝে সবকিছু ভুলে এই কাচ ঘরে নিকোটিন উপভোগ করতে আমার ভালো লাগে।
যত্নে তুলে রাখি তোমার ব্যারাকে ব্যবহৃত আমার সৈনিক হৃদয়।
অপেক্ষায়, নির্বাসনের এই অন্ধকার কাচঘরে শুধু জ্বলে যায় নিকোটিনের স্ফুলিঙ্গ-সৈনিকের হৃদয়ের মতো নিঃসঙ্গতায়।
5 Comments
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


reconciliation of a life …