Profile Photo

MD HAFIZUR RAHMANOffline

  • mdhafizurrahman1
  • Profile picture of MD HAFIZUR RAHMAN

    MD HAFIZUR RAHMAN

    2 months, 1 week ago

    কবিতা: “মুক্তি বন্দী দশা”
    লেখক: হাফিজুর রহমান

    একজন কাফন বিক্রেতা,
    মৃত্যুর অপেক্ষায়-
    অধিক আগ্রহে বসে থাকে।

    শোক সংবাদে,
    তার মন-
    কি হেসে উঠে?

    যদি-
    হেসে না উঠে।

    তবে-
    কেন মৃত্যুর অপেক্ষা?

    যত মৃত্যু, তত বিক্রি-
    যত বিক্রি,তত লাভ।

    তবে-
    কার মৃত্যু?

    আর-
    কাফন বিক্রেতা কে?

    আমাকে খুন করে তুমি,
    আধুনিক হতে চেয়েছো,অথচ,
    তুমি ছিলে আমার ভেতর।

    আমাকে খুন করতে গিয়ে,যে,
    নিজেকে খুন করেছো,তা,
    কি তুমি টের পাওনি।

    টের পাবে কিভাবে?
    মৃতরা কি আর,বুঝতে,
    পারে,যে তারা মৃত।

    আয়নায় কখনো,দেখেছো,
    নিজেকে,কি দেখা যায়?
    দেহ ছাড়া আর কি,
    অবশিষ্ট,আছে তোমার।

    তুমি কি হতে চেয়েছো,
    আর,কি হয়েছো?তুমি,
    পাকস্থলীর দাস ছাড়া,
    আর কিছু হতে পারোনি।

    তবে-
    পাকস্থলী কে?

    পাকস্থলী মরে গেলে-
    কি তুমি মুক্তি পাবে?

    যদি-
    মুক্তি পাও।

    তবে-
    যেখানে মুক্তি আছে-
    সেখানে বন্দী আছে।

    তাহলে-
    কি তুমি মুক্তি পেলে?

    যদি-
    মুক্তি না পাও।

    তাহলে-
    কি মৃত্যুতেই মুক্তি?

    তবে-
    যেখানে মুক্তি আছে-
    সেখানে বন্দী আছে।

    তাহলে-
    কি তুমি মুক্তি পেলে?

    7
    10 Comments
Skip to toolbar