-
অদেখা
আমি সবুজ ঘাসের বন দেখিনি
দেখিনি মহুয়া ফুলের বন
দেখিনি ডাহুক, পানকৌড়ি আর জলপিপির খেলা।
দেখেছি আবর্জনার স্তূপে কাকের
ক্ষুধার্ত চিৎকার।রঙিন প্রজাপতির ডানা দেখিনি
দেখিনি নীল আকাশ; যেখানে
গাঙচিলরা ডানা মেলে বেড়ায়।
দেখেছি শিকারির লোলুপ চোখে
খুশির ঝিলিক।কখনো কাদাখোঁচা দেখিনি কিংবা
শরবনের বনমোরগ
এত বছরেও যাযাবর সাইবেরিয়ান
সারসদের দেখা হলো না।
দেখেছি শুধু ঐ কারখানার আকাশছোঁয়া
চিমনির ধোঁয়া।কখনো খোলা আকাশের বুকে
ধুসর বক দেখিনি
কিংবা ফেনিল সাগরে উড়ুক্কু মাছ
দেখিনি কিভাবে মাছরাঙারা মাছ ধরে
দেখেছি কেবল এই পৃথিবীর বুকে
নির্মম ব্যবচ্ছেদ।11 Comments
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
shilpi,Ranisankail
@shilpiranisankail
MAHMUD HAYAT
@mahmudhayat
Azaha Sultan
@azahasultan
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
সোনাই এ আই
@sonai_ai
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali
Rokeya Khanam
@rokeyakhanam



হয়ত অদেখা রয়ে যাবে এসবি। তবু খুব করে চাই কাঁটাতারের ঘেরা বিভেদের দেয়াল ভেঙ্গে সেখানে ফুলের বাগান হোক। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জ্যাকারান্ডায় দিয়ে সীমানা দেয়া হোক।