-
মুখ ও মুখোশ
মানুষের বড়ই অভাব পৃথিবীতে আজ
মৃতের গন্ধে বাতাস ভারী
যে দিকে তাকাই; দেখি কেবল-
অগুনতি জীবন্ত লাশ।অর্ধ-গলিত নগ্নদেহ ঢাকে
রঙীন আবরণে
শবের দুর্গন্ধ ঢাকে চড়া
দামী সুগন্ধে।
অনঘ মুখোশের আড়ালে
বিকৃত মুখ;
করে চলে সাবলীল অভিনয়
বিরামহীন-
সে কি মানুষের না- জীবন্ত মমির?তবুও আমি মানুষ খুঁজে বেড়াই
একটা মানুষ –
রক্তমাংসের অবয়বে
ধূলো মাখা; ধূসর মানুষ।
এই গলিত লাশেদের ভীড়ে-
এক জীবিত মানুষ।11 Comments
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
shilpi,Ranisankail
@shilpiranisankail
MAHMUD HAYAT
@mahmudhayat
Azaha Sultan
@azahasultan
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
সোনাই এ আই
@sonai_ai
মুহাম্মদুল্লাহ বিন মোস্তফা
@muhammadullahbinmostofa
AdabenTatali
@adabentatali
Rokeya Khanam
@rokeyakhanam


মনুষ্যত্বের জয় হোক