-
বিদায় বন্দনা
___________বন্ধ্যা নগরীর অন্ধকারের
পরতে পরতে, গাঢ় থেকে গাঢ়তর
হয়ে আসে প্রতিটি হৃদস্পন্দন ।
মুহূর্তের পদশব্দ শুনতে ,
উদগ্রীব হয় বধির শ্রুতি ।
স্পর্শ হয়ে ওঠে আঘাতের প্রতিধ্বনি !
সহস্র ক্ষুরধার নখরে
আঁচড় কেটে এগিয়ে আসে
শ্বাপদের সুতীক্ষ্ণ থাবা ।
অন্ধত্বের অভিসম্পাত
চতূর্দিক হতে মুখ ব্যাদন করে চলে ।
কবে কোন কল্পতরু !
স্বপ্ন লোকের পথে এনে
দাড় করিয়ে দিয়েছিলো
ভেলকি বাজির অন্ধকার সে দুয়ারে ।
আতসবাজি ,আলোকসজ্জা –
হাজার দুয়ারী শিষ মহলায় ,
দৃষ্টি ভ্রম হয়েই ছিলো ? নাকি ,
সাজলো বিষের নীলে
দুই দুয়ারীর বিদায় বন্দনা ?6 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
Jubak Anarjo
@abu-haanif
সা দি য়া (নন্দিনী)
@nandini
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Eva-Sarker
@eva-sarker
Muhammad Ashraful-Alam
@muhammad-ashraful-alam
akash-
@akash-2
Md Riad-Khandoker
@md-riad-khandoker
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful



ভাল লেগেছে ।