Profile Photo

আরিফুল বিন রশীদOffline

  • Muhammad-Ariful-Bin-Rashid
  • Profile picture of আরিফুল বিন রশীদ

    “কান্না”

    ✍️ মুহাম্মদ আরিফুল বিন রশিদ

    শ্রাবণ নেমেছে আজ মনের চারিধারে
    থৈ থৈ পানিতে হাবুডুবু খায় অব্যক্ত কথারা,
    বয়ে চলা শ্রাবণ স্রোতের বেগবান তোড়ে
    অব্যক্ত অনুভূতির কথা জেনেছিল কারা !

    দুই দিকের দুই আঁখিতে বাঁধ ভেঙেছে আজ
    কয়লা পোড়া হৃদয়ের দগদগে দারুণ ক্ষতে,
    শোকের প্রলাপে শব্দেরা ভেঙে খানখান
    আঁখিপাতের বহমান জলধারা বন্ধ হয়নি তাতে ।

    যে কান্নার হয়না কোনো নাম, নেই তার বিশ্রাম
    হাহাকার করে যে একসময় হয়ে যায় চুপচাপ,
    ক্ষণিকের আলোড়নে যে ক্ষত জাগরিত হয়
    বহমান জীবনের এ যে এক সৃষ্টিশীল অনুতাপ ।

    ক্ষতের পরিণাম যে কান্নাই উপহার দিয়ে যায়
    দাবানল বুকে সে কষ্টের সাগর বয়ে চলে,
    নিভৃতে এগিয়ে যাওয়ার নিত্য প্রতিশ্রুতি
    এসেছিল যে এক সাগর কান্না নিয়ে অশুভ ছলে ।

    এসেছে যে কান্না নিয়ে এক পৃথিবী সমান
    নিদারুণ নিয়তির নির্মমতার পরিহাসে,
    অন্তরীক্ষে বসে হাসেন বিধাতা পুরুষ
    সারাজীবন ধরে সে কান্নার সায়রে ভাসে ।

    10
    10 Comments
Skip to toolbar