-
“কান্না”
✍️ মুহাম্মদ আরিফুল বিন রশিদ
শ্রাবণ নেমেছে আজ মনের চারিধারে
থৈ থৈ পানিতে হাবুডুবু খায় অব্যক্ত কথারা,
বয়ে চলা শ্রাবণ স্রোতের বেগবান তোড়ে
অব্যক্ত অনুভূতির কথা জেনেছিল কারা !দুই দিকের দুই আঁখিতে বাঁধ ভেঙেছে আজ
কয়লা পোড়া হৃদয়ের দগদগে দারুণ ক্ষতে,
শোকের প্রলাপে শব্দেরা ভেঙে খানখান
আঁখিপাতের বহমান জলধারা বন্ধ হয়নি তাতে ।যে কান্নার হয়না কোনো নাম, নেই তার বিশ্রাম
হাহাকার করে যে একসময় হয়ে যায় চুপচাপ,
ক্ষণিকের আলোড়নে যে ক্ষত জাগরিত হয়
বহমান জীবনের এ যে এক সৃষ্টিশীল অনুতাপ ।ক্ষতের পরিণাম যে কান্নাই উপহার দিয়ে যায়
দাবানল বুকে সে কষ্টের সাগর বয়ে চলে,
নিভৃতে এগিয়ে যাওয়ার নিত্য প্রতিশ্রুতি
এসেছিল যে এক সাগর কান্না নিয়ে অশুভ ছলে ।এসেছে যে কান্না নিয়ে এক পৃথিবী সমান
নিদারুণ নিয়তির নির্মমতার পরিহাসে,
অন্তরীক্ষে বসে হাসেন বিধাতা পুরুষ
সারাজীবন ধরে সে কান্নার সায়রে ভাসে ।10 Comments
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
অরণ্য
@xoykumar
Jannatun Nur
@jannatun-nur
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
AdabenTatali
@adabentatali


গভীর দর্শন খুজে পেয়েছি কবিতায়। আরো জানতে চাই কবির মনোভাব। প্রীতি ও শুভেচ্ছা কবি।