-
========================স্বপ্নীল কারাগার==========================
লেখক ঃ নাদিম হোসাইন।।
পর্ব নাম্বার ০২
———————————————————————————————————————-ঔষধ খাওয়ার পর লোকমান সাহেব যেন আজ জেগেই থাকতে পারছেন না । তার দুচোখ ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে । তিনি তাড়াতাড়ি বিছানায় চলে গেলেন । ঘুমটা যেন আজ প্রবল ধরেছে ।
অন্ধকার গলি । শুধুমাত্র একটা ল্যাম্প লাইট জ্বলছে চারদিকে । একটা মানুষ পর্যন্ত নেই । কিছুটা দূরে আরো একটা লাইট জ্বলছে । লোকমান সাহেব ধীর পায়ে সামনে এগোচ্ছেন । হঠাৎ তার পা থমকে গেল । সে দেখছে চারটি কুকুর দাঁড়িয়ে আছে , এবং তারা লোকমান সাহেবের নিকট এমন ভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে এরা যেন তারই অপেক্ষা করছিল । লোকমান সাহেব সামনে যাওয়ার চিন্তা করলেন না আবার তিনি পেছনে তাকাবার সাহস পাচ্ছেন না । মনে হচ্ছে কেউ যেন তার ঘাড়টা ধরে রেখেছে । লোকমান সাহেব এক-পা পেছাতেই দেখলেন কুকুরগুলো এক-পা সামনে এগোলো । তার ভেতর একটা ভয় কাজ করছে মনে হচ্ছে এটা একটা যুদ্ধের ময়দান । চারটা কুকুরের সাথে একটা মানুষের লড়াই । লোকমান সাহেবের সারা শরীর দিয়ে ঘাম ঝরছে । তিনি বহু সাহস করে মাথাটা পেছনে ঘোরালেন । তিনি লক্ষ্য করলেন তার পেছনে থাকা ল্যাম্প লাইটের একটু দূরেও কিছু কুকুর । তিনি ঘুরে দেখলেন সেখানেও চারটি কুকুর । তিনি এবার প্রচন্ড ভয় পেলেন এবং সেই কুকুর গুলো ঠিক একইভাবে তার নিকট তাকিয়ে আছে । তিনি কী করবেন বুঝে উঠতে পারছেন না । তার ইচ্ছা করছে গলা ফাটিয়ে চিৎকার করে বলতে, আমাকে বাঁচাও!! বাঁচাও আমাকে!!
কিন্তু কে আসবে, শেষে হিতে বিপরীতও হতে পারে । তিনি হঠাৎ লক্ষ্য করলেন সাদা শাড়ি পরা কেউ একজন কুকুরগুলোর পেছনে দাঁড়িয়ে আছে । অন্ধকার থাকায় মুখটা দেখা যাচ্ছে না । এবার তিনি যেন আধমরা হয়ে যাচ্ছেন । তিনি ভেবে পাচ্ছেন না কি করবেন । অনেক কষ্টে তিনি তার জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিলেন । তারপর বলছেন,
=> কে আপনি
কিন্তু সাদা শাড়ি পরা সেই মেয়েটির মুখ থেকে কোনপ্রকার কথা বের হল না । লোকমান সাহেব আবারও বলছেন,
=> আপনি কি আমায় ভয় দেখাচ্ছেন??
কিন্তু কোনো প্রতি উত্তর আসলো না । লোকমান সাহেব লক্ষ করলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে । মনে হচ্ছে এক সমুদ্র পানিতেও যেন তার কিছু হবে না । তিনি আবারও বুকভরা প্রচন্ড সাহস নিয়ে বলছেন,
=> আপনি কে?? কি চান??
লোকমান সাহেব লক্ষ করলেন একটু শীতল বাতাস বইতে শুরু করেছে এবং সাদা শাড়ি পরা মেয়েটা একটু আলোতে চলে এসেছে । তার চুলগুলোও উড়তে শুরু করেছে । মেয়েটা ল্যাম্প লাইটের আলোতে আসায় লোকমান সাহেব মেয়েটাকে স্পষ্ট দেখতে পারছেন । তিনি মেয়েটিকে দেখে আরো বেশী ভয় পেলেন । মেয়েটির মুখ পুরোপুরি বিকৃত । যেন মনে হচ্ছে তাঁর মুখ থেকে গোশত গুলো সব ঝুলে পড়ে যাবে এবং তার চোখ দুটো রক্তাক্ত লাল । তার মুখোমন্ডলে রক্তে মাখামাখি । মেয়েটাকে দেখে লোকমান সাহেব এর পা ঢুলছেন । তিনি তবুও আরেকটু সাহস সঞ্চার করে বললেন,,
=> কে তুমি?? কি চাও??
মেয়েটা এবার বলছে ,
=>আমাকে তুই ভালো করে চিনিস । আমি তোকে চাই।।
কথা শেষ হবার পরই হঠাৎ মেয়ের চোখ দিয়ে লাল রক্তের মতো করে অশ্রু ঝরে পড়ছে । লোকমান সাহেব দেখলেন দুটো কুকুর ধীরে ধীরে তাদের চোয়াল গুলো বের করছেন এবং ঠিক তখনি একটা কুকুর হঠাৎ তাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসছেন।।লোকমান সাহেব লাফ দিয়ে ঘুম থেকে উঠে বসে পড়লেন । তিনি দেখলেন তাঁর স্ত্রী পাশে ঘুমিয়ে আছেন । তিনি লক্ষ করলেন তার সারা শরীর জুড়ে ঘাম । মনে হচ্ছে যেন এইমাত্র গোসল সেরে এসেছেন । কেন জানি প্রচন্ড ভয় করছে তার । তিনি কি করবে ভেবে উঠতে পারছেন না । তিনি সাতপাঁচ না ভেবে তার স্ত্রীকে ডাকতে শুরু করলেন।।
=> শানু!! শানু শুনছো!!
স্বামীর ডাকে শানুর ঘুম ভেঙে গেল । সে দেখল লোকমান সাহেব বসে আছেন । তিনি উঠে বসেন,, তারপর বলছেন
=> কি ব্যাপার !! তুমি ঘুমাওনি??
=> তুমি বাতিটা জ্বালা। আর আমাকে এক গ্লাস পানি দাও তো।।
শানু বেগম আর কিছু বললেন না । তিনি উঠে বাতি জ্বালালেন এরপর স্বামীকে পানি দিলেন । তারপর স্বামীর পাশে বসলেন । তিনি দেখছেন তার স্বামীর শরীর ঘামে ভরা । শানু বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোন দুঃস্বপ্ন দেখেছেন তার স্বামী।। তিনি বলছেন,
=> খারাপ কোনো স্বপ্ন দেখেছো??
লোকমান সাহেব দেখলেন তাঁর সহধর্মিনী তাকে এই বয়সেও পরম ভালোবাসায় জিজ্ঞাসা করলেন,, কেমন স্বপ্ন দেখেছো ?? লোকমান সাহেব প্রতিউত্তরে বলছেন,,
=> হ্যাঁ,,খুব বাজে একটি স্বপ্ন দেখেছি।
লোকমান সাহেব হঠাৎ বলছেন,,
=> শানু, চলনা একটু বারান্দায় গিয়ে বসি।।
শানু বুঝতে পারল তার স্বামী প্রচণ্ড ভয় পেয়েছে।। তাই একা যেতে চাইছে না । তিনি কিছু বললেন না দুজনে বারান্দার পথে হাটা ধরলেন।।5 Comments-
#Drako-Shajib ধন্যবাদ ।।
-
#Jubayer-Al-Mahmud ধন্যবাদ।।
Friends
বিষণ্ন সুমন
@logolabbd
রাইসা আনজুম (পর্শি)
@raisaanjumporshi
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
রুপাই এ আই
@rupai_ai
আনিস কবির
@aniskabir
মোহাম্মদ মোজাম্মেল জাহিদ সিকদার
@mojammelzahid
naznin shamim
@nazninshamim
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
AdabenTatali
@adabentatali



সুন্দর!