-
দ্বীনের পথে জেগে ওঠো হে যুবক
মুফতি নাজমুল ইসলাম ফারুকওহে মুসলিম যুবক, তুমি আজ উন্মাদ,
খেলার নেশায় মত্ত, ভুলে গেছো ঈমানের সাধ।স্মরণ করো মর্দে মুজাহিদদের আমরণ সংগ্রাম,
দ্বীনের তরে উৎসর্গ ছিল তাঁদের সকাল-সাঁঝের কাম।বদরের প্রান্তর সাক্ষী, উহুদের রক্তরাঙা ধূলি,
সাহাবাদের ত্যাগের গাঁথা আজও জাগায় প্রাণে জ্যোতির ঝুলি।ফিলিস্তিনের পথে পথে ঝরে শহীদের রক্তধারা,
কাশ্মীরের নীরব পাহাড়ে বাজে শোকের হাহাকারা।আরাকান থেকে সিরিয়া, ইয়েমেন হতে সুদান,
মুসলিম উম্মাহর কান্না আজ কাঁপায় আসমান।গাজ্জার শিশু ক্ষুধায় কাঁদে, ধ্বংসস্তূপে ঘর,
তুমি তখন স্কোরের নেশায় ডুবে আছো নিরন্তর।আল-আকসার মিনার কাঁদে, কাঁদে মসজিদ-দ্বার,
কোথায় আজ সালাহউদ্দীন? কোথায় সেই হুঙ্কার?নিজ দেশের মাটিতেও আজ উঠেছে কত সুর,
পর্দার বিরুদ্ধে বিষ ছড়ায়, নিভাতে চায় দ্বীনের নূর।হায়ার মুকুট খুলে নিতে কত যে অপচেষ্টা,
মুসলিম নারীকে ভুলাতে চায় ইসলামের শ্রেষ্ঠতা।ওহে যুবক! জাগ্রত হও এবার, সময় বড় কঠিন,
চারিদিকে ফিতনার ঝড়, ক্ষতবিক্ষত দ্বীনের জমিন।কুরআনের আলো হাতে নাও, সুন্নাহ হোক পথের আলো,
তবেই আবার জেগে উঠবে উম্মাহ, ভাঙবে অন্ধকারের কালো।আর নয় ফুটবলের উন্মাদনা, চাই উম্মাহর ব্যথার সুর,
মজলুমের কান্নায় জাগুক প্রাণ, বাড়ুক ঈমানের নূর।দ্বীনের পথে জীবন গড়ো, হও উম্মাহর বল,
তোমার জাগরণেই একদিন বদলাবে বিশ্বের চল।মাহদীর আগমনের আশা রাখো অন্তরে জাগিয়ে,
তবে আগে নিজেকে গড়ো ঈমান-আমলে সাজিয়ে।তাওহীদের পতাকা উড়ুক হৃদয় থেকে ঘরে ঘর,
সত্যের ডাকে জেগে উঠুক প্রতিটি মুসলিম অন্তর।ওহে মুসলিম যুবক! আজই বদলে ফেলো পথ,
কুরআন-সুন্নাহর ছায়াতলে খুঁজে নাও জীবনের রথ।উম্মাহর দুঃখ নিজের ভেবে ঝরাও চোখের নীর,
তবেই আবার জাগবে বিশ্বে মুসলিমের হারানো তকদীর।জাগো হে যুবক, জাগো আবার, জাগুক ঈমানের জোয়ার,
আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় হোক তোমার জীবন উৎসর্গের অঙ্গীকার।5 Comments-
আপনার এই লেখাটির প্রতিটি পঙক্তিতে ফুটে ওঠা গভীর আবেগ আর উম্মাহর প্রতি দরদ পাঠক হিসেবে আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে, বিশেষ করে ইতিহাসের সেই গৌরবময় অধ্যায় আর বর্তমান সময়ের চিত্রগুলো যেভাবে তুলে ধরেছেন তা সত্যিই প্রশংসনীয়, আপনি চাইলে শব্দের ব্যবহারের দিকে আরও একটু নজর দিয়ে বিষয়টিকে আরও জোরালো করে তুলতে পারেন, আপনার লেখনীর এই ধারা অব্যাহত থাকুক।
Friends
ইস্রা
@israteasha
এম.এ.আর. তালহা
@talhaofficial-prime607gmail-com
Tahin Bhuiyan Chayapothik
@tahinbhuiyanchayapothik
Kanej-Roksana
@kanej-roksana
মোনা মাহমুদ
@monamahmud
মো: নাজমুল আখতার
@faith
আনিস কবির
@aniskabir
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


দিশা খুঁজে পাক এই অন্ধ মন, চলুক আলোর পথে!