Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    4 years, 4 months ago

    নীরব প্রতিভাস

    কিছু কিছু অব্যক্ত কথন
    রয়ে যায় মনের গভীরে
    অসংখ্য তারার নীরে
    চুপিচুপি করে আলোর বিচ্ছুরণ।

    কিছু কিছু পংক্তিমালা
    গাঁথা থাকে পাপড়ি পাতার দর্পণে
    সুরে সুরে অনুভূতির অনুরণনে
    পড়ে নিতে হয় ভাষা।

    যে দিয়া ছিল সুপ্ত
    অব্যপ্ত রহস্যময়তার তিমিরে
    তারে তুমি করলে দীপায়িত
    নির্মেঘ ভোরের শিশিরে।

    যদি না রও কাছে
    থাক যোজন যোজন দূরত্বে
    তবুও মিশে আছ একাত্মে ।
    অনুভবে অনঙ্গে
    ছড়িয়ে আছে মায়া,
    যেমনি জড়িয়ে আছে সলাজে
    শান্ত দীঘির জলতরঙ্গে
    শ্যমর প্লবতার ছায়া।
    ইন্দ্রজালের কোন আলোড়ন
    সেখানে তুলেনা অনুকম্পন।

    মনে হয় সব গোলাপের সুবাসে
    সুরভিত করি তোমায়
    সকাল সন্ধ্যার ছায়াকাশে
    ভালবাসার শুকতারার দিয়ায়
    আলোকিত করে রাখি তোমায়
    অতন্দ্রিলা বিহগ হয়ে
    কল্প রাগের মধুর কুজনে
    সুর তুলি তোমার হিয়ায়।

    আমার সকাল দুপুর রাত্রির প্রহর
    কাটে তোমার অন্বেষায়,
    তোমার হাসি কান্না আনন্দের লহর
    আমাকে ছুঁয়ে দিয়ে যায়।

    আমার চোখের তারায় তারায়
    সুপ্ত স্বপনের কুঁড়িগুলো
    তোমাকেই খুঁজে বেড়ায়,
    আকাশের সব নীল কৃষ্ণতায় ভরে যায় ,
    তোমাকে না পাওয়ার শূণ্যতায়
    বেদনার অভ্রগুলো
    বৃষ্টি হয়ে ঝরে যায়।

    বৈভবে ভরা অরূপ রতন
    কিংবা জহরত মণি কাঞ্চণ
    কিছুই ঘটাবেনা ব্যত্যয়
    সত্যের শুভ্রতায় গাঁথা এ বাঁধন।

    আমার শূন্য বাতায়ন
    সোনাঝরা আলোয়
    আবেশিত করে অনুক্ষণ
    তোমাকে পাওয়ার আকিঞ্চণ
    আমোদিত করে এ ভূবন।

    আকাশের এত ঘন নীল
    কাবেরীর বুকে জল
    দূর্বার কোলে শিশিরের ঝিলিক
    সবেতে যেন আনন্দের ঝিকমিক।।

    এই স্বল্প পরিসরের বাঁকে
    মান অভিমান সুরের রাগে
    কেটে যাক দুজনার পদঞ্চালন
    একই জ্যোৎস্নার জল মেখে।

    আকাশ বাতাস কুঞ্জলতা
    নীরব স্বাক্ষী হয়ে দেখুক
    এ ভালবাসার নিভৃত কথা
    যেথা নাই কোন বাহূল্যতা,
    দৃশ্যমানতা বা শুধুমাত্র একটি দিনের সীমাবদ্ধতা।।

    8
    10 Comments
Skip to toolbar