Profile Photo

Md. Nur Alam (এইচ. এম নুর আলম)Offline

  • nuralam
  • আমি যদি হতাম পাখি

    আমি যদি হতাম পাখি যেতাম উড়ে নীল আকাশে-
    দেশ মহাদেশ ছাড়িয়ে যেতাম হারিয়ে যেতাম মেঘের দেশে।
    বলতাম আমি, আজকে স্বাধীন তাই উড়েছি নেই কো মানা
    স্বাধীনভাবে গাইবো যে গান মেলবো যেথায় হেথায় ডানা।

    চন্দ্রলোকের অচীনপুরে হাজির হতাম এক নিমিষে
    মঙ্গলেতে যেতাম উড়ে শুক্র-শনি সবার শেষে।

    খুব সকালে জাগিয়ে দিতাম মাকে আমার ঘুম ভাঙিয়ে
    সুয্যিমামা উঠার আগে ঘুম ভাঙাতাম গান গাহিয়ে।
    কুহু কুহু গান যে গেতাম বসন্তরেই কালে এসে
    পাখনা মেলে উড়ে যেতাম হারিয়ে গিয়ে দিকের শেষে।

    খোদার দেওয়া ফল যে খেতাম বসে গাছের উঁচু ডালে
    আনন্দেতে গান গাইতাম উড়ে গিয়ে ঘরের চালে।

    বলতাম আমার সাথীদেরকে উড়ে গিয়ে পরের দেশে
    প্রাণটি ভরে যাওগো দেখে আমার দেশটি একবার এসে।
    চারপাশেতে সবুজ সবুজ আমার দেশের প্রকৃতি ভাই
    এই দেশেরই মতো কোথাও আরেকটি দেশ খুঁজে না পাই।

    রক্তে মাখা লাল পতাকা সবুজ রং তার চারিপাশে
    এই পতাকার জন্য এথায় বাংলা মায়ের শহীদ হাসে।

    কিন্তু আমার নেই কো ডানা নই কো আমি কোনো পাখি
    তাই ইচ্ছা করেও যেতে না পাই আকাশ পানে শুধুই দেখি।

    10
    16 Comments
Skip to toolbar