Profile Photo

অনুভূতির ডাইরিOffline

  • onuvutir.dairi
  • সকলেই পবিত্র ঈদুল আজহার প্রীতি শুভেচ্ছা ঈদ মোবারক

  • চোখের ভাষায় লুকিয়ে থাক না বলা কিছু গান,
    এই তো আমি, সাদামাটা এক প্রাণ। 🖤

  • পথ চলতে চলতে কেটে যায় কত রাত,
    নিজের গল্পে নিজেই যেন বাড়াই নিজের হাত।

  • অবেলার দেখা।
    ইসমাঈল মজুমদার

    ​কেনো হলো এই অবেলায় দেখা,
    কেনই বা আমার শান্ত বুকের এই ভুমি কম্পন ধরা।
    দেখা নাহলেই বোধই ভালো হতো,
    কথা না হলেই জীবন আরো সুখের হতো।

    ​হৃদয়কাননে কেন যে ফুটিলো ফুল,
    অসময়ে এসে ভাঙিলো মনের ভুল।
    যে নদী চলতো আপনার মজে একা,
    কেনো সেথা আজ জোয়ারের ছবি আঁকা?

    ​স্মৃতির পাতায় ধুলো জমেছিলো বেশ,
    নিভে গিয়েছিলো পুরনো…Read More

    7
    4 Comments
    • হৃদয়ে জাগা এক বিষণ্ণ সুর….🖤

    • অবেলার দেখায় স্মৃতির দহন

    • নিভে যাওয়া আলোর আঁচে মন পুড়ছে ভালো—কী প্রলয়ংকরী ও রূঢ় বাস্তব চিত্রকল্প!

    • শুরুতেই তোমার লিখবার চেষ্টাটাকে স্বাগত জানাই। ভুলে ভরা তোমার কাঁচা হাতের লিখাটা মন দিয়ে পড়লাম। শব্দটা ভুমি কম্পন হবে না, হবে ভূমিকম্পন। পরপর দুটো শব্দে ই প্রত্যয় যোগ করা যায়না (নাহলেই বোধই)। না হলেই বোধহয়, লিখলে ঠিক ছিল। সাধু-চলিত’র মিশ্রণ খুব ভোগাচ্ছিল। যেমন ফুটিলো, ভাঙিলো এরকম আরো আছে। একটু সাবধানে লিখবে প্লিজ। শুভকামনা রইলো।

  • “কবিতা কেবল বিনোদন নয়,
    কবিতা হলো সমাজের দর্পণ এবং পরিবর্তনের হাতিয়ার।”

    ইসমাঈল মজুমদার

    5
    3 Comments
  • অপ্রাপ্তির মহাকাব্য
    ইসমাঈল মজুমদার।

    খোদাকে খোঁজার পরিবর্তে, আমি খুঁজতেছিলাম তোমাকে,
    অবশেষে না পাইলাম তোমাকে, আর না পাইলাম খোদাকে।
    আকাশের পানে চেয়ে চেয়ে মোর কেটে গেল কত বিভাবরী,
    শেষে ধুলোয় মিশল সাধনার তরী, শূন্যে রইল হাত ধরি।

    ভেবেছিলাম তুমিই তো সেই পরম সত্যের প্রতিচ্ছবি,
    তোমার মাঝেই লুকিয়ে আছে মোর আরাধনার রবি।
    ভুল পথে…Read More

    6
    3 Comments
  • আমি আছি বলেই চারপাশের এই হাহাকার, আমি না থাকলে এই শূন্যতাকে আগলে রাখত কে?

  • আমার জখমগুলো নিয়ে অভিযোগ করো না, এই ছিদ্রগুলো দিয়েই তো ভেতরের আলোটা বাইরে আসার সুযোগ পায়।

  • ইশকে (প্রেমে) কোনো জয়-পরাজয় নেই; এখানে যে হেরে যায় সেই আসলে সবটুকু চিনে বাড়ি ফেরে।

  • ছায়ার আলপনা
    ইসমাঈল মজুমদার

    ​জীবন মানেই এক চিলতে রোদ, আর অনেকটা ছায়া,
    এক মুঠো ধুলোবালি, আর মরীচিকার মায়া।
    আমরা সবাই পথিক এখানে, গন্তব্য অজানায়—
    কেউ বা হারাই ভিড়ের মাঝে, কেউ বা নির্জনতায়।

    ​নদী যেমন বাঁক বদলায় আপন খেয়ালের বশে,
    জীবনও তেমন হিসাব মেলায় কান্না আর হাসে।
    প্রাপ্তির ঝুলি শূন্য হলেও ক্ষোভ রেখো না মনে,
    কিছুটা সময় হা…Read More

  • লাজুক লতার কাব্য
    ইসমাঈল মজুমদার

    নত আঁখি আর আরক্ত গাল, লজ্জার এক মায়া,
    হৃদয় গহিনে লুকিয়ে রাখা শাশ্বত এক ছায়া।
    অধর কোণে মৃদু কম্পন, ফুটে ওঠে লাজ রেখা,
    সহস্র কথার ভিড়েও যেন গহীন মৌনতা দেখা।

    মৃদু হেসে যখন আঁচল টানে ভীরু হাতের স্পর্শে,
    মুগ্ধতা নামে হাজার মনের তৃষিত এক বর্ষে।
    সেই চাহনি যে বড্ড অবাধ্য, পলক পড়ে না ক্ষণ,
    লজ্জার বাঁধন ছ…Read More

    3
    2 Comments
  • যদিও আমি ওতোটা সুন্দর না,। তবুও কেউ একজনের ভাবনায়।

    আসসালামু আলাইকুম
    অনেক অনেক দোয়া রইলো, আল্লাহ আপনার পথ সহজ করে দিক। আপনার মনের সব নেক আশা পুরন করুন। আল্লাহ আলোয় আলোকিত করুন আপনার জীবনকে । আপনাকে আপনার দায়িত্ব সুন্দর ভাবে পালন করার তাওফিক দান করুন।
    আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।

    সুন্দর আপনি,
    সুন্দর আপনার মন,
    তার চেয়ে সুন্দর হোক…Read More

    5
    3 Comments
  • পঁচিশের অপমৃত্যু
    ইসমাঈল মজুমদার

    ​পঁচিশেই বুঝি সাঙ্গ হয় জীবনের যত খেলা,
    বাকি পথ শুধু বয়ে চলা দায়, কর্তব্যেরই ভেলা।
    স্বপ্নরা ডানা ঝাপটে ক্লান্ত, নিভে যায় সব আলো,
    সাদা-কালো দিন ফুরিয়ে আসে না, লাগে না কিছুই ভালো।

    ​নিজের জন্য আকাশ দেখাটা নিষিদ্ধ হয়ে যায়,
    পরিবার আর দায়ের শিকল বাঁধে জীবনের পায়।
    ইচ্ছেগুলো কবর দিয়ে হাসিমুখে করি কাজ,
    নিজে…Read More

    4
    4 Comments
    • কবিতা নয়, এক পলেস্তারা খসে পড়া জীবনের গল্প। মুগ্ধতা!

    • অন্তর্জ্বালার তীব্র কবিতা…🖤

    • আমি যদি পঁচিশ বছর বাঁচতাম রে
      তবে তোমার কাছে আসতাম না
      তোমায় ভালোবাসতাম না
      কেন আমি পৃথিবীতে আসলাম রে
      কিসের আশায় তোমায় ভালোবাসলাম রে

    • শখের খাতাটি ধুলোয় ধূসর, কলম হয়েছে স্থির, খুব ভালো লিখেছেন।

  • মায়ের আঁচল: আমার স্বর্গ
    ​স্বর্গের সুখ পেয়েছি যেথা সেটাই মায়ের আঁচল,
    তপ্ত রোদে শীতল ছায়া, চোখের শান্তির কাজল।
    নিশিভোরে ঐ কান্নাসুরে যখন কেঁদেছি একা,
    মায়ের বুকেই প্রথম পেয়েছি পরম স্রষ্টার দেখা।
    ​মা মানে তো নিখাদ মায়া, এক সমুদ্র টান,
    মা মানে তো রিক্ত হাতেও অঢেল প্রতিদান।
    সহস্র ব্যথা আড়াল করে হাসেন যে জন রোজ,
    দুনিয়া বিমুখ হলেও যিনি রাখেন সবা…Read More

    4
    4 Comments
  • আজ ১০ই মে, আমার জন্মদিন। ক্যালকুলেটর বলছে বয়সের কোঠায় আজ **২৪ বছর পূর্ণ হয়ে ২৫-এ পা রাখলাম**।

    শুরুতেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যিনি আমাকে আজ অবধি সুস্থ ও নিরাপদ রেখেছেন। কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় **মা-বাবার** প্রতি, যাঁদের কারণে এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। মায়ের ত্যাগ আর ভালোবাসার চাদরে আমি আজকের এই আমি হয়ে উঠেছি।…Read More

    4
    10 Comments
  • ব্যস্ত শহরের নতুন ছন্দ
    ইসমাঈল মজুমদার।

    ​ইট-পাথরের খাঁচায় বন্দি, ব্যস্ত ঢাকা শহর,
    ছুটছে মানুষ লক্ষ্যপানে, কাটছে প্রহর প্রহর।
    সিগন্যালেতে আটকে থাকা রিকশা-গাড়ির সারি,
    শহরজুড়ে হর্নের সুর, দিচ্ছে সবাই পাড়ি।

    ​ফুটপাতেতে চায়ের ধোঁয়া, আড্ডায় মুখর মন,
    হকারদের ঐ হাঁকডাক শোনে ক্লান্ত অগণন।
    উড়ালপথে আলোর ঝিলিক,…Read More

    6
    4 Comments
  • স্মৃতির শহর ও একলা অভিযোগ
    ইসমাঈল মজুমদার

    ​গল্পগুলো ঠাঁই দাঁড়িয়ে আগের মতো ঠিক,
    ধুলোবালি জমেছে তাতে হারানো চারদিক।
    বলার মানুষ মুখ লুকিয়েছে ব্যস্ততারই ভিড়ে,
    পুরানো সেই সুরটি আর আসেনা ফিরে ফিরে।

    ​অযত্নে আজ বিবর্ণ সব মলাটবন্দি কথা,
    বুকের কোণে জমেছে কেবল পাহাড়সম ব্যথা।
    অভিমানেরা ডানা মেলেছে নীল আকাশের গায়,
    একলা প্রদীপ জ্বলছে একা নিঝুম ব…Read More

    6
    4 Comments
  • শেষ দেখার আক্ষেপ
    ইসমাঈল মজুমদার

    ​বেঁচে থাকতে অবহেলা আর অভিমানে ঘেরা দেয়াল,
    কেউ রাখে না কারোর কোনো যতন কিংবা খেয়াল।
    দম ফুরিয়ে যাওয়ার আগে জাগে না দেখার স্বাদ,
    ব্যস্ততা আর তুচ্ছ জেদেই কাটে যে সংঘাত।

    ​অথচ যখন নিথর দেহ, শীতল পরশ পায়—
    মায়ার বাঁধন ছিঁড়ে মানুষ অজানাতে হারায়,
    তখন কেন হাহাকারে আকাশ-বাতাস ফাটে?
    শেষ দেখাটি দেখতে সবাই ভিড় জমায় ওই খাটে।

    5
    4 Comments
    • এটাই বাস্তবতা দিয়ে বাস্তবতাকে আমরা অনেকেই বুঝতে চাই না।

    • আমরা সত্যিই অদ্ভুত! সময় থাকতে তুচ্ছ জেদ নিয়ে ব্যস্ত থাকি, আর সময় ফুরিয়ে গেলে মায়ার নাটক করি।

    • মরার পরে মায়া জাগে ….🖤

    • আমাদের উচিত জীবিতদের জন্য কান্না করা

  • শেষ দেখা
    ইসমাঈল মজুমদার

    ​খাঁচা ছেড়ে ওই উড়লো পাখি, শূন্য এখন ঘর,
    আপন মানুষ নিমিষেই আজ হয়েছে দেখি পর।
    নিথর দেহে নেইকো সাড়া, নেইকো কোনো বোল,
    বুকের ভেতর উঠছে জেগে বিষাদ-ঢেউয়ের দোল।

    ​একবার শুধু দেখাও তারে, মেটাও মনের আশ,
    থমকে গেছে সময় আজ, বইছে তপ্ত শ্বাস।
    সাদা সাজে সাজলো সে আজ, গন্তব্য তার দূর,
    কণ্ঠ যে আজ রুদ্ধ আমার, ছিঁড়লো গানের সুর।…Read More

    1
    1 Comment
    • পাখি দিল উড়াল,
      স্মৃতির কঠিন আড়াল,
      অশ্রুভেজা সকাল।

  • Load More Posts
ঢাল নেই, তলোয়ার নেই,
নেই মোর গায়ে বল।
নারায়ে তাকবীরের কর্মী আমি,
এটুকুই মোর সম্বল।

Ismail Mozumdar

Ismail Hossain Mozumdar

  1. ইসমাঈল হোসেন মজুমদারের সম্পূর্ণ পরিচয়

পুরো নাম: ইসমাঈল হোসেন মজুমদার
ডাক নাম: ইসমাঈল
কলম নাম: ইসমাঈল মজুমদার
জন্ম: ২০০২ সাল, বাগচতল গ্রাম, মনোহরগঞ্জ থানা, কুমিল্লা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশি
ধর্ম: ইসলাম

Visite Facebook Profile: Click Hear

আমার কবিতা শুনুন।

Page

Youtube Channel


শিক্ষা জীবন:


  • প্রাথমিক শিক্ষা: শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
  • পরবর্তী শিক্ষা: বিভিন্ন মাদরাসায় পড়াশোনা করেছেন এবং ২০১৪ সালে চিতাষি সুলতানিয়া ফাজিল মাদরাসায় ইবতেদায়ী চতুর্থ শ্রেণিতে ভর্তি হন।
  • পরীক্ষার ফলাফল:
    • PSC: ২০১৬
    • JSC: ২০১৯
    • দাখিল: ২০২২
    • আলিম: ২০২৪

বর্তমান পড়াশোনা:

  • ফাজিল: চিতোষি সুলতানিয়া ফাজিল মাদ্রাসা
  • অনার্স: গাজীমুড়া কামিল মাদ্রাসা।

পারিবারিক পরিচয়:

  • পিতা: মরহুম বাহারুল ইসলাম মজুমদার (২০০৪ সালে ইন্তেকাল করেন) – তিনি ছিলেন একজন ইউনিয়ন সদস্য ও স্ক্রিম ব্যবসায়ী।
  • মাতা: রোকেয়া বেগম
  • ভাই-বোন: তিনি আট ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট।
    1. মরিয়ম বেগম লাভলী
    2. ওমর ফারুক সোহেল মজুমদার
    3. জান্নাতুল ফেরদৌস
    4. শিউলি
    5. শেফালী
    6. মাইমুনা আক্তার বকুল
    7. ইউসুফ হোসেন মজুমদার
    8. ইসমাঈল মজুমদার

পেশাগত জীবন:

  • তিনি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার।
  • পাশাপাশি, সাহিত্য রচনায়ও তিনি সক্রিয়।

সাহিত্য ও লেখালেখি:

  • তিনি মূলত কবিতা, ছোটগল্প ও হাস্যরসাত্মক গল্প লিখে থাকেন।
  • তার লেখা কিছু জনপ্রিয় কবিতা ও ছন্দ:
    1. "আমারে দেখায়া লাভ নেই"
    2. "প্রিয়"
    3. "বড্ড ইচ্ছে করে"
    4. "কোথাও কখনো দেখা হয়নি তোমার ছবিটা"
    5. "বৃষ্টি বিলাস"
    6. দুই লাইনের প্রেমের ছন্দসমূহ
    7. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার লেখা আহ্বান

তার কবিতাগুলো প্রেম, বিরহ, বাস্তবতা ও সামাজিক অবক্ষয় নিয়ে লেখা হয় এবং পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


বিশেষ পরিচিতি ও জীবন দর্শন:

  • তিনি বিশ্বাস করেন, "যেকোনো কিছু সম্ভব, যদি কেউ আন্তরিকভাবে চেষ্টা করে"।
  • সামাজিক অন্যায়ের বিরুদ্ধে তিনি সোচ্চার এবং লেখনীর মাধ্যমে মানুষের বিবেক জাগ্রত করার চেষ্টা করেন।
  • তিনি ইসলামী মোটিভেশনাল ভিডিও তৈরিতেও আগ্রহী।

সংক্ষেপে ইসমাঈল মজুমদার:

✅ কবি ও লেখক
✅ ফ্রিল্যান্সার ও গ্রাফিক ডিজাইনার
✅ সামাজিকভাবে সচেতন ব্যক্তিত্ব
✅ ইসলামী মোটিভেশনাল ভিডিও নির্মাণে আগ্রহী

Friends

Profile Photo
naznin shamim
@nazninshamim
Profile Photo
Hafizur Rahman shakil
@shakilahamed72gmail-com
Profile Photo
MD Al Arafat
@mdalarafat
Profile Photo
Shahriar Hossain
@shahriarhossain
Profile Photo
Asaduzzaman Asad
@asaduzzamanasad
Profile Photo
CEC for Training
@cecfortraining
Profile Photo
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
Skip to toolbar