-
শ্যামল পাতা
কোন ফাগুনে কখন যেন নেই তা মনে
মনের মাঝে গোপন মনে ঠাঁই নিয়েছো
ঠাঁই নিয়েছো ঘর বেধেঁছো শ্যামল পাতা।
ঠোঁটের হাসি চোখের ভাষা তীরের ফলা
উড়াল পাখি মনের মাঝে খুন ঝরালো
খুন ঝরালো ঘুন ধরালো বুকের মাঝে
কোমলতার ছোঁয়া নেবার ইচ্ছেগুলো।
মেঘলাকাশে রোদের মতো ঝিলিক তুলে
যখন তুমি ক্ষণিক চেয়ে যাও লুকিয়ে
যাও লুকিয়ে জড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো
এই হৃদয়ে ব্যস্ত দুপুর মধ্যরাতে
রিক্ত আমার দুঃখ-সুখে পাথর যেনো।
কষ্ট-ঘামে স্বপ্ন ঘোরে তখন আমি
তখন আমি শ্যামল পাতা বুঝতে পারি
বুঝতে পারি রক্তে একোন উলুধ্বনি।
Friends
সোহেল রানা
@rocketmondol
শ.ম.ওয়াহিদুজ্জামান
@sharifmuhammadwahiduzzaman
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
নাদিয়া রিপাত রিতু
@ritu
Halima Wahidi
@halimawahidi
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
অমিত
@amitroy
সেলিনা বিনতে কারীম
@selina15
AdabenTatali
@adabentatali



মনের মাঝে গোপন মনে ঠাঁই নিয়েছো
ঠাঁই নিয়েছো ঘর বেধেঁছো শ্যামল পাতা। ,,, অনেক অনেক সুন্দর ।। শব্দের কত বৈচিত্র এবং বিচিত্র ব্যবহার .. ধন্যবাদ !! ❤💕