Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • সুযোগসন্ধানী
    – পি কে সরকার
    মতে মতে এক মত,
    মতে বিমতে দ্বিমত।
    না শোনে, না বোঝে,
    নিচ্ছে, দিচ্ছে, বলছে,
    নিজ নিজ মতামত।
    অমুকে কহে, তমুকে কহে,
    এটা কিন্তু নিজ মত বাহে্,
    ঐটা কিন্তু নিজ মত নহে।
    অমুকে কহেছে বোঝলে বাহে্,
    এটা নাকি এ রকম,
    ঐটা নাকি ঐ রকম,
    তবে তোমার মত কি রকম!
    সবার মত যেটা,
    আমার মত সেটা।
    তলিয়ে না দেখে,
    গড্ডলে চলে,
    পরের পদাঙ্ক ধরে।
    কেহ কেহ হয়নে হেয়,
    অন্যের মত নিজ নামে চালিয়ে!
    ঠেলায় পড়লে, যায় হারিয়ে,
    সুযোগ পেলে কাঁঠাল ভাঙ্গতে,
    মোরা মনুষ্য পটু বটে।
    মতে মতে দলে দলে,
    চলছে ভাগাভাগি, চলবে।
    শক্তির দলে ভক্তি বেশি,
    যেথা লাভের ছড়াছড়ি,
    সেথা খাই গড়াগড়ি।
    হায়! রে মানুষ জাতি,
    আর কত পাল্টাবি!
    সিংহের তর্জন গর্জন,
    ঠেলায় পড়লে ধরো চরণ।

    16
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar