Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    4 years, 6 months ago

    ” দিনু কাকার দিনকাল”
    — পি. কে. সরকার

    কাকা, ও দিনু কাকা,
    কোথা চললে গা?

    : ” কো’টে আর যামু?
    পেটোত খিদা,
    খরচ করমু?
    হাটখোলা যামু।”

    আমাদের দিনু কাকা,
    মানুষ বড় ভালা।
    দিন আনে দিন খায়,
    বেশি নয় চাওয়া পাওয়া।

    আজ বাজারে,
    দু’জনাতে হলো মোদের দেখা।
    বাজারের থলে হাতে,
    এ দোকান, সে দোকান ঘোরে।

    : “কাকা, ও কাকা,
    ঘুরছো ক্যান একলা একলা?
    কাকি কি বেশি কিছু নিবা ক’ছে?
    তাই তোর মাথা ঘোরোছে।”

    : “কি করমু রে বাপু,
    বাজার চড়া, হনু কাবু।
    দিন তামান খাটে খুটে,
    ক’ টেকাই আর হাতোত আসে!”

    : ” ত কাকা, কি নিবু বাহে?”

    : ” কি নিমু আর কি থুমু,
    তোক আর কি কমু?
    জিনিসের যত দাম,
    মোর নাই বেশি কাজ কাম।
    তুই কি নিবু বাহে?”

    : ” হারা আর কি কমো কাকা!
    হামারও একি দশা,
    পকোটত নাই বেশি টেকা।
    বেড়বা আইছে মোর মাসা,
    মাংসের সাথে খাবে শসা।”

    : ” হ’রে বাপু কি কথা শুনালো!
    মাছ-মাংসের স্বাদ,
    হচে বাদ,
    মনে নাই বাহে,
    কোনদিন যে গেছু ভুলে!
    ক’বা মুই পারুম না বাহে?”

    চাল নেই, ডাল নেই,
    নুন নেই, তেল নেই,
    শুধু নেই আর নেই।
    কি করে যে দিন যায়!
    বেঁচে থাকা হলো দায়।

    : ” ত, কাকা কি নিবু?”

    : “নিমুওওও….
    আলু, ডাল আর চাল,
    খিচুড়ি খামু কাল।”

    : “কাকা, জানেন,
    ছোলটা মোর কছে, আনার খাম,
    সাহস মোর হচে না কত যে দাম!”

    : ” কাক্ আর কি কবু?
    টেকাই করিছে কাবু।
    প্যাটের খিদা,
    তুই, ক্যান বাদ যাবু?”

    : “প্যাটে খায় আর পিটে শয়!!
    এ্যাটাই হামার কপালে কয়?”

    দিন আনে দিন খায়,
    দিনু কাকার দিন চলে যায়।
    কোনো দিন খেয়ে যায়,
    কোনো দিন না খেয়েও যায়।

    সময় কারো নিজের নয়,
    সুখের লাগি,
    হচ্ছে সবি,
    কে পেল সুখ,
    আর কে পেল দুঃখ,
    কে পেল খাওয়া,
    আর কে পেল দাওয়া!
    এ সব দেখার সময় কারো হয় না!

    মিটে নি মোর চাওয়া পাওয়া,
    নিজে বাঁচলে বাপের নাম,
    আপন প্রাণের সবচেয়ে দাম।

    11
    7 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar