Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 10 months ago

    ” বিত্ত চেনায় চিত্ত ”
    (ঠকে শেখা)
    -পি কে সরকার
    >শিক্ষা অর্জন শেষ হয় না। এটি একটি আমৃত্যু প্রক্রিয়া। এই নিখিল বিশ্ব একটি শিক্ষালয়। চলার পথে অজস্র ঘটনা ওত পেতে থাকে শিক্ষা দিতে। প্রতিটি ঘটনায় মানুষকে প্রতিনিয়ত শিক্ষা দিচ্ছে।
    >প্রাতিষ্ঠানিক শিক্ষা একটি পূর্বনির্ধারিত প্রক্রিয়া; যা সুনির্দিষ্ট সময় ব্যাপি চলমান থাকে। কিন্তু বাস্তবতার শিক্ষা জীবন ব্যাপি চলমান। সুশিক্ষা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হিসেবে কাজ করে। আর কুশিক্ষা মনের তমঃ গুণ বিস্তারে নিয়ামক। সুশিক্ষা গ্রহণ যোগ্য, কুশিক্ষা পরিত্যাজ্য।
    >সময় সকলকে শিক্ষা প্রদান করে। কেউ সে শিক্ষা এড়াতে পারবে না। কেউ সে শিক্ষা কাজে লাগাতে সক্ষম, কেউ অক্ষম। আর যে ব্যক্তি ভুল থেকে শিক্ষা গ্রহণ না করে পুনরায় সেই ভুল করছে; তাকে বোকামি বলে।
    >চলতে পথে অনেক অপ্রীতিকর বাস্তবতার সম্মুখীন হতে হয়। ‘ঠকা’ তার মধ্যে উন্নতম একটি চরম বাস্তবতা। ব্যর্থতা যতটা শিক্ষা প্রদান করে সফলতা ততটা শিক্ষা প্রদান করতে পারে না। কারণ যে চেষ্টা করে তার ভুল হয়; ঠকেও যেতে পারে। আর যে চেষ্টা করে তার হার হয় না। তাই চেষ্টা কর সামনে এগিয়ে চলো, ভুল হলে হোক বা ঠকা হোক, কি কারণে ভুল হলো বা ঠকা হলো তা খুঁজে বের করা বুদ্ধিমানের কাজ। সেই ভুলের পুনরাবৃত্তি যদি না হয় তবে সফলতা ধরা দিবে। তাই বলা যেতে পারে, “ভুলে ভয় নয়, ভুল থেকে শিক্ষা নিতে হয়।”
    >মানুষ চেনার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। তবে সব মানুষকে বোঝা সম্ভব নয়। চলতে চলতে ঠিক বোঝা যাবে। সৎ সঙ্গ হলে গ্রহণ যোগ্য, অসৎসঙ্গ পরিত্যাজ্য। আত্ম বিলাসীতার মোহে স্থান, কাল, পাত্র ভুলে গেছে মানুষ। তাই সতর্কতা চাই।
    বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সঙ্গে চলতে হচ্ছে, কেউ ঠকায়, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ঠকে যাবে বলে, বসে থাকলে চলে!
    >মানুষ চেনার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক খুবই বড় ভূমিকা পালন করে। বিত্ত চেনায় মানবের চিত্ত। ভাবছেন’ ওমুকের সাথে খুব ভালো সম্পর্ক; সম্মান করে বা স্নেহ করে বা ভালোবাসে বা গুরত্ব দেয় বা অন্য কিছু- এই ‘সম্পর্কের’ সম্পর্কে পূর্ণ ধারণা নিতে গেলে অবশ্যই অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে হবে, তবে একটি পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ঠকে শেখা ভালো কথা; কিন্তু বারবার ঠকা বোকামি। ঠকে শেখা, ” বিত্ত চেনায় চিত্ত।”

    16
    14 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar