-
দুরত্বে থাকা প্রেমিক অনেক দিন পর প্রেমিকার কাছে যায়, তুমুল প্রেম আর অভিমানের মেলা যেথায়। পারিবারিক দিন যাপনের সব টুকু যায়গা জুড়ে প্রেমিক প্রেম ছুয়ে দেয়। বিদায়কালে যখন প্রেমিকা কলার খামছে চুমু খেয়ে বলে, তুমি চলে যাচ্ছ, আর আসবেনা? আমায় ভালবাসবেনা আর?
তখন প্রেমিক দরজায় হেলান দিয়ে মুখোমুখি তাকিয়ে হেসে বলে, ব্রাশটা তোমার ব্রাশের পাশে রেখে এসে…Read More4 Comments -
তোমার প্রতিক্ষিত ক্লান্ত চোখ
ভীষণ দূর্বল হয়ে পড়েছে।
আমি যেন গতরাতের হুতুম পেঁচা।
পরিশ্রান্ত দেহ,
গভীরতা বাড়ার সাথেই
নিস্তেজ হয়ে গেল।তবুও তুমি আসোনি,
কি জানি একটা ভুল
হয়েছে তোমার!
তুমি তো ষোড়শীর যৌবনবতী
ক্ষিপ্র থাকো আমায় পেতে।অথচ, গত রাতে
তুমি ছিলেনা।5 Comments -
একরুমের একটা বাসা দরকার ছিল
এপ্রিল মাস থেকেই।
ফ্যান কেনার কথা ছিল।
গরমে সে আবার থাকতে পারেনা।
তোশকের দোকানে গিয়েছিলাম,
বাজেট মনে মনে একটা ছিল।
কিন্তু বালিশ হবে একটাই।
আজ কালের মধ্যেই
কেনার কথা ছিল।
সাপ্তাহিক ভোরে,
এক সাথে স্নানে
যাবার ও কথা ছিল।সব কিছুই ছিল
এ মাসের শেষ তারিখ থেকেই।বাসাটা যদি লেকভিউ হয়
দুজনে বারান্দায় বসে…Read More4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 April 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
হারাব নয়তো পালাব।
তোর অমানবিক অবুঝে
এই বার ঘুমিয়ে গেলে,
কাফনের পাশে সাদা শাড়িটি
ট্রাংকের ভেতর আছে।এইবার আর চাইব না তোকে।
তুই যে সকলের পকেটে থাকা
ভিউ কার্ডের অর্ধনগ্ন নায়িকা। -
কবিতার খাতা চুরি হয়েছে,
লেখা সব হারিয়েছে।
বালিকার মুখে তবুও হাসি,
প্রত্যুত্তরে বলে,
কবি তো আমার বুকেই আছে।2 Comments -
আমার ভীষণ খারাপ লাগে
যখন তোমার জন্য লেখা
অনাদরে পড়ে থাকে।আমার খারাপ লাগে,
আজিমপুরের গলিতে পদচিহ্নের
ছাপ গুলো হারাচ্ছে বলে।খারাপ লাগে, ভুলের পরে
শাসনহারা হয়েছি বলে।
আমার ভীষণ খারাপ লাগে
প্রদীপ জ্বেলে আমায় খুঁজতে
আর আসোনা কলা ভবনে।খারাপ লাগে খারাপ লাগে
মৃত্যু যন্ত্রণায় বেঁচে আছি বলে।খারাপ লাগে, জী…Read More
3 Comments -
অতঃপর অপরাহ্নের চোখাচোখি
চুপ থেকে আবেশিত অনুভূতি।
অসমাপ্ত বিদায়ে রেখেছি প্রেম
তোমার ওই চোখের গভীরে।3 Comments -
কিছুই পারিনা, কিছুই পারতে হয়না
অভাববোধ উপলব্ধি করতে পারলেই,
বুঝা যায় কি করতে হবে।
দেখো শেখো এবং মস্তিষ্কে নাও;
খটকা লাগলে জ্ঞান অর্জন করো।আমি নবী নই, আমরা কেউই নবী নই।
বরং আমরা সবাই নবীন।বাস্তবিক শিক্ষা, আর প্রাতিষ্ঠানিক শেখা
এক হয়ে সঠিক প্রয়োগের নামই স্নাতক।
প্রেমিকা ছাড়া যেমন প্রেম ফাঁপা,
তেমনি যথাযথ অভিজ্ঞতা ছাড়া জীবন ফাপর।2 Comments -
অরণ্যচারীর ঘর যেমন খোলা আঁধার
স্বপ্নচারীর চোখ তেমনি চকচকে।
আর নির্লিপ্ত হাসির আবেশ
ঠোঁট জুড়ে অর্ধচন্দ্রাকার প্রেম হয়ে রয়।কাছে গেলেই চুম্বকের মত
আঁকড়ে ধরে, ঝোঁকের মত
চুষে নেবে উষ্ম নরম প্রেম।2 Comments -
তোমায় ভালবাসি বলেই তো,
দুরত্ব হলে চিনচিনিয়ে ব্যাথা বাড়ে।
কোলাহলে কেউ বোঝেনা।
নিরবতায় আঁকড়ে ধরে।হে শহর তুমি আমার সব
দিয়ে কেঁড়েছ আবার সবই।
প্রতারক প্রেমের মত
তুমিও করে দিচ্ছ দূর পথগামী।2 Comments -
তোর সুনামে শিমুল ঝরে
তোর গঞ্জে গাং মরে।
আশ্বিন মাসে ভাসাবি বুক
বাউলা গানে সন্যাস হয়ে।উৎসর্গ
শাহ আবদুল করিম -
বাংলা ভাষা আন্দোলন ছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) সংঘটিত একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন। মৌলিক অধিকার রক্ষাকল্পে বাংলা ভাষাকে ঘিরে সৃষ্ট এ আন্দোলনের মাধ্যমে তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে গণ দাবীর বহিঃপ্রকাশ ঘটে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে।
পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা সাড়ে ত…Read More4 Comments-
আপনার সাথে সহমত। কিন্তু আরো কিছু কথা আছে। আমাদের এই বঙ্গভুমে কিছু নৃতাত্ত্বিক ভাষা আছে। বাংলা ভাষা রাষ্ট্র ভাষা হবার কারনে সে ভাষা গুলো বিলুপ্ত হতে চলেছে। আবার আঞ্চলিক ভাষা গুলো ও মনে রাখতে হবে। যেমন চিটাগাং বা সিলেটের ভাষা অথবা খাস ঢাকাইয়া কুট্টি ভাষা। আবার আমরা যদি চিন্তা করি, চণ্ডীদাসের বাংলা ভাষা আর বর্তমান বাংলা ভাষায় বিস্তর ফারাক। কারণ ভ…Read More
-
সুন্দর বলেছেন মঞ্চবন্ধু বিক্রমাদিত্য!
ভাষা নিয়ে আমাদের একটা আলাদা গর্ববোধের জায়গা আছে। তবে, ভাষা একটা সহজাত ব্যাপার। প্রয়োজনে-অপ্রয়োজনে তাই অনেক দেশী-বিদেশী শব্দ আমাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সর্বত্র। নিশ্চয়ই আমাদের নিজস্ব, সমৃদ্ধ শব্দভাণ্ডার আছে সেসব সবার জন্য জানা জরুরী নয় কিন্তু যত বেশী জানা যায় ততই ব্যাক্তিগ…Read More
-
-
প্রেমটা আমার কাছে পাহারতলীর
কৃষ্ণচূড়া গুনে রিকশা ভ্রমণের মত।হয়তো কখনো কোন ব্রিজের
উপর থেকে পাশাপাশি বসে
চাঁদ দেখার মত।নতুবা এক তালে ঝরা বৃষ্টি!
তুমুল ঝগড়ায় চুল টেনে ধরে
অশ্লীল ভাষায় গালিগালাজের চুমুর মত।প্রেম তো তুমি আমি,
এক শহরে জেনেও
অসুর হয়ে বেঁচে থাকা।প্রেমটা আসলে কি?
তোমার আমার ঘ্রাণ!10 Comments-
হয়তো কখনো কোন ব্রিজের
উপর থেকে পাশাপাশি বসে
চাঁদ দেখার মত। -এটা যেন আমি কল্পনার চোখে দেখতে পাচ্ছিলাম । -
-
-
ছেলেটি কেমন যেন, তাইনা স্রোতসিনী?
কেমন?
কেমন যেন অদ্ভুত! ঠিক অদ্ভুত না,
একটু গোছানো, অনেকটা অগোছানো।
দেখতে মোটেও সুন্দর না।
কেমন যেন বাচ্চা কাচ্চা ভাব।
তো তাতে তোমার কি সমস্যা রাণী?
আমার কোন সমস্যা নেই তো।
তবে ওই ছেলেকে নিয়ে এতো ভাবনা কেন?
ভাবনা? হা হা… হাসালি মোরে।
তাই বুঝি? তবে কে খোঁচাচ্ছে,
খুঁটে খুঁটে কে দেখছে ছেলেটাকে?
দেখছি ক…Read More2 Comments -
খুব ইচ্ছে হয় মাঝেমধ্যেই
একটা পরিশুদ্ধ প্রেম করি।
কিন্তু পারিনা।
বিবেক আজো
প্রতারণা করে নারীদের সাথে।তবুও অন্তত একটা প্রেম চাই,
সত্যি বলছি ৫ মিনিটের জন্য।
পৃথিবীর সবচেয়ে সেরা প্রেমিক হব।
মুহুর্তের মধ্যে দিয়ে দেব,
শ্রেষ্ঠ সুদর্শনের বিশ্বত চুমু।
সত্যি বলছি নারী
তোমার নরম গালের অশ্রুর কসম,
তোমার ওষ্ঠের ভেজা লিপষ্টিকের
ছো…Read More -
“ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের ভাষাগুলিকে লালন ও সংরক্ষণ করতে অনুপ্রাণিত করুকI যা আমাদের আত্নপরিচয়কে সংজ্ঞায়িত করে এবং আমাদেরকে একটি বিশ্ব সম্প্রদায় হিসাবে আখ্যায়িত করে।
3 Comments - Load More Posts
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.
সৃষ্টি

সৃষ্টি
গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক
ফিল্মমেকার
Friends
Poly Alam
@butterflywords
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
Abul Hasan Tuhen
@abulhasantuhen
সৌরভ রায়
@sourav_roy
Md. Arif Hossain
@arifhossain
মোঃ তালাল উদ্দিন
@talal3944




নিশ্চয়ই এক আসবে.. শুধু একটু অপেক্ষা সঠিক সময়ের 🤍🤍